কেন কাউকে খুব বেশি গুরুত্ব দিতে নেই?

কেন কাউকে খুব বেশি গুরুত্ব দিতে নেই?

কাউকে খুব বেশি গুরুত্ব দিতে নেই! অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষ ভেতর থেকে অহংকারী হয়ে ওঠে! ততটুকুই গুরুত্ব দেয়া উচিত যতটুকু সে ডিজার্ভ করে। যার প্রাপ্য যতটুকু তাকে ততটুকুই দেয়া উচিত... অতিরিক্ত কোনো কিছুই ভালো না... যাকে আপনি অতিরিক্ত গুরুত্ব দিবেন, মূল্যায়ন করবেন, তার কাছে আপনি খুব দ্রুতই সস্তা হয়ে যাবেন। নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেয়া কমিয়ে দিন। যে এক আনা পাবার যোগ্যতা রাখে, তাকে যদি আপনি ষোল আনা দিতে যান তাহলে ঐ মানুষটা আপনাকে এক আনার মূল্যও দিতে পারবে না... বরং আপনাকে আরো মূল্যহীন ভাবতে শুরু করবে... মানুষের ধর্মই হলো যোগ্যতার চেয়ে বেশি পেয়ে গেলে মূল্য দিতে জানে না! কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে মূল্যহীন করাটা বোকামি। যে আপনাকে যতটা মূল্য দিবে, গুরুত্ব দিবে তাকে ঠিক ততটুকুই মূল্য কিংবা গুরুত্ব দেয়া উচিত। অতিরিক্ত মূল্য দিয়ে কারো কাছে নিজেকে ছোট করবেন না। ব্যক্তিত্ব ধরে রাখতে শিখুন! একজন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ বরাবরই অন্যের পছন্দের তালিকায় থাকে, আপনার ব্যক্তিত্ব যতো স্ট্রং হবে। মানুষ আপনাকে ততবেশি মূল্যায়ন করবে, গুরুত্ব দিতে থাকবে। কিন্তু আপনি যদি কাউকে অধিক গুরুত্ব দিয়ে নিজের ব্যক্তিত্ব দুর্বল করে দেন, তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দিবে না! টাকাপয়সা কিংবা বাড়ি গাড়ি আপনি আজ হারালেও কাল হয়তো আবার সবকিছু পেয়ে যাবেন, কিন্তু ব্যক্তিত্ব একবার হারিয়ে ফেললে তা আপনি কখনই ফেরত পাবেন না। নিজের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য হলেও আপনাকে কোথায় থামতে হবে। আর কোথায় চলতে হবে সেটা অবশ্যই বুঝা দরকার। অন্যকে গুরুত্ব দেয়ার থেকে নিজেকে গুরুত্ব দিন। অন্যকে গুরুত্ব দিয়ে ঠকে গেলেও নিজেকে গুরুত্ব দিয়ে কখনো কেউ ঠকে যায়নি৷ বরং যে মানুষটা নিজেকে গুরুত্ব দিতে জানে তাকে কেউ আঘাত দিতে পারে না! ভাঙতে পারে না।

0 0 Reacts 0 View 72,371 Comment 0
Profile Photo

দাম্পত্য জীবনকে উপভোগ্য করে তোরার উপায়!

দাম্পত্য জীবনকে উপভোগ্য করে তোরার উপায়!

দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রী পরস্পরের মাঝে প্রেমের রসায়ন থাকাটা জরুরী। বন্ধুত্বপূর্ণ আচরণ, পরস্পরের প্রতি পরস্পরের রোমান্টিক মনোভাব এবং পরস্পরের চাহিদার বিষয়ে...Read more

0 0 Reacts 5 View 15,965 Comment 0

সংসারে যেসব কারণে শান্তি থাকে না!

সংসারে যেসব কারণে শান্তি থাকে না!

সংসারে যেসব কারণে শান্তি থাকে না তার মধ্যে অন্যতম হলো। ০১) যে সংসারে নামাজ-রোজা বাদ দিয়ে অন্য সব কিছু করা হয়। ০২)...Read more

0 0 Reacts 3 View 35,364 Comment 0

চারিদিকে এত বিচ্ছেদ, এত মন ভাঙ্গা মানুষ কেন?

চারিদিকে এত বিচ্ছেদ, এত মন ভাঙ্গা মানুষ কেন?

চারিদিকে এত বিচ্ছেদ, এত মন ভাঙ্গা মানুষ। তাহলে ভালোবাসাটা রইলো কই? আমাদের এ যুগে ভালোবাসার সংখ্যা খুবই কম।অল্প কিছু হলেই ছাড়াছাড়ি,...Read more

0 0 Reacts 0 View 37,157 Comment 0

সম্পর্কের অনুভূতি নষ্ট হওয়ার কারণ কি?

সম্পর্কের অনুভূতি নষ্ট হওয়ার কারণ কি?

সম্পর্কের অনুভূতি নষ্ট হওয়ার কারণ নিচে উপস্থাপন করা হল। ১। অবহেলা:কোনো মানুষ যখন তার সঙ্গীকে অবহেলা করে বা গুরুত্ব দেয় না,...Read more

0 0 Reacts 2 View 111,980 Comment 0

বেকার ছেলের জীবনসঙ্গী!

বেকার ছেলের জীবনসঙ্গী!

চাকরি আজ নাই, তো কাল হবে। ইনকাম করার ট্রাই করাটা আমাদের দায়িত্ব, দেয়ার মালিক উপরওয়ালা। তুমি একা নও,...Read more

0 0 Reacts 0 View 108,377 Comment 0

কেন ভালোবাসা মৌখিক কোন ভাইবা না?

কেন ভালোবাসা মৌখিক কোন ভাইবা না?

যে পুরুষ তোমার মত অসম্ভব মায়াবতী মেয়েটাকে নিজের করে পাওয়ার পরও! তোমাকে মায়া করেনি তাকে ছেড়ে আসো। তোমার এক সমুদ্র...Read more

0 0 Reacts 0 View 34,219 Comment 0

স্ত্রীকে কখনোই বলা উচিত নয় এমন ১০টি কথা কি?

স্ত্রীকে কখনোই বলা উচিত নয় এমন ১০টি কথা কি?

স্ত্রীকে কখনোই বলা উচিত নয় এমন ১০টি কথা তাই নিচে দেওয়া হল। ❖ তুমি কিছুই পারো না! এই কথা তাকে হীনমন্যতায়...Read more

0 0 Reacts 0 View 51,383 Comment 0

ভালোবাসার কোন ডেফিনেশন হয়না কেন?

ভালোবাসার কোন ডেফিনেশন হয়না কেন?

দেখুন, আপনাকে যারা সত্যিই ভালোবাসবে, তারা কোনো কারণ ছাড়াই ভালোবাসবে। ভালোবাসার ডেফিনেশন বলতে আপনি যা বোঝেন, আসলে আমি বুঝি অন্যটা।...Read more

0 0 Reacts 5 View 14,119 Comment 0

কেন বিয়ের জন্য শুধুমাত্র ভালোবাসাই যথেষ্ট নয়?

কেন বিয়ের জন্য শুধুমাত্র ভালোবাসাই যথেষ্ট নয়?

শুধুমাত্র ভালোবাসার উপর ভরসা করে বিয়ে করবেন না। বিয়ে করুন তখন যখন আপনি মানুসিকভাবে পরিপক্ব এবং আর্থিকভাবে মোটামুটি সচল। একটা দীর্ঘতম...Read more

0 0 Reacts 0 View 22,080 Comment 0

স্ত্রীকে ভালোবেসে ৩৬৫ পুকুর কেন খনন করলেন রাজা?

স্ত্রীকে ভালোবেসে ৩৬৫ পুকুর কেন খনন করলেন রাজা?

স্ত্রীকে ভালোবেসে ৩৬৫ পুকুর খনন করলেন রাজা।ইতিহাসের পাতায় পাতায় বিভিন্ন ভালোবাসার কাহিনি গাঁথা রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসা প্রকাশের পদ্ধতির...Read more

0 0 Reacts 1 View 93,511 Comment 0