মেয়ে মানুষ একরূপী নাকি তারা বহুরূপী?

মেয়ে মানুষ একরূপী নাকি তারা বহুরূপী?

মেয়ে মানুষ কখনো একরূপী হয় না, তারা বহুরূপী হয়। শুধু সময়, স্থান, পরিস্থিতি ও ব্যক্তির আচরণের উপর ভিত্তি করে তারা নিজেদের রূপ বদল করে। মেয়েরা খেলার পুতুল হয়, রাগি হয়, স্বার্থপর হয়, মায়াবতী হয়, উদারমনা হয়, মমতাময়ী হয়, ঝগড়াটে হয়, আবার আদরের পাগলীও হয়। সবকিছুই একটা মেয়ের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। শুধু আপনাকে খুঁজে নিতে হবে আপনি তাকে কোন রূপে দেখতে চান। একটা মেয়ের কাছে আপনি কখনো ফেরেশতা হতে পারেন। কখনো ভালো বন্ধু হতে পারেন। কখনো ভালো বাবা হতে পারেন। কখনো ভালো স্বামী হতে পারেন। কখনো আবার কাপুরুষও হতে পারেন। সবকিছুই নির্ভর করে আপনি তার সাথে কেমন আচরণ করেছেন। কোনো মেয়েই নিজ থেকে তার খারাপ রূপটা কখনো প্রকাশ করে না যদি আপনি তাকে বাধ্য না করান। আবার কোনো মেয়েই আপনাকে উজার করে ভালোবাসবে না, যদি আপনি তার কাছে নিজেকে সেইভাবে উপস্থাপন করতে না পারেন। একটা মেয়ে যতই ভালো হোক না কেনো, তার সাথে আপনি খারাপ আচরণ করলে মেয়েটা সারাজীবন মনে রাখবে, এবং আপনাকে একটু হলেও ফিডব্যাক দিবে। অপরদিকে একটা মেয়ে যতই খারাপ হোক, আপনি ভালো আচরণ করলে অবশ্যই ভালো কিছু ফেরত দিবে। ছেলেদের ক্ষেত্রে এইদিক থেকে একটু ব্যতিক্রম। একটা মেয়ে যদি কোনো ছেলের সাথে খারাপ আচরণ করে, তাহলে ছেলেরা এসব মনে রাখে না। মেয়েটার কথা ভেবে হলেও ছেলেরা মেয়েদের সহজে ক্ষতি করতে চায় না। তখনই একটা ছেলে ক্ষতি করতে যায়, যখন মেয়েটা অপরাধের সীমা অতিক্রম করে ফেলে। সব বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা, কিন্তু সব স্বামীর কাছে মেয়েরা রাজরানী নয়। তাই বলে এমনটা নয় যে, কোনো মেয়েই স্বামীর কাছে রাজরানী হতে পারেনি। সব প্রেমিকের কাছে প্রেমিকা খারাপ নয়, তেমনি সব প্রেমিকার কাছেও প্রেমিক কাপুরুষ নয়। অর্থাৎ আপনি যেমন, অপর মানুষটার চোখে আপনি তেমন। তাই কবি বলেছেন, 'মেয়েরা হলো পানির মতো। তাদের যে পাত্রে রাখা হয়, তারা সেই পাত্রের আকার ধারণ করে'। অর্থাৎ একটা মেয়ের চোখে আপনি সবকিছুই হতে পারেন, শুধু আপনার ব্যবহার অনুযায়ী আপনি তার কাছে তেমন পুরুষ।

View 37,187 | Like () | Comments (0)
Profile Photo

বর্তমানে ছেলেরা বিয়ের জন্য মধ্যবিত্ত পরিবারের মেয়ে খুজে কেনো?

বর্তমানে ছেলেরা বিয়ের জন্য মধ্যবিত্ত পরিবারের মেয়ে খুজে কেনো?

বর্তমানে ছেলেরা বিয়ের জন্য যেসব কারনে মধ্যবিত্ত পরিবারের মেয়ে খুজে তাই নিচে তুলে ধরা হল। উচ্চবিত্ত পরিবারের মেয়েরা বিলাসী হয় বেশি।...Read more

View 59,120 | Like () | Comments (0)

একজন মানুষ সুখ কোথায় খোঁজে?

একজন মানুষ সুখ কোথায় খোঁজে?

একজন মানুষ সুখ খোঁজে মূলত দুইটা জায়গায় থেকে, পরিবারে আর তার প্রিয় মানুষটির কাছে। যখন পরিবারে ভালোবাসা, শান্তি বা বোঝাপড়ার অভাব...Read more

View 58,081 | Like () | Comments (0)

জীবন চলার পথে যে বিষয় মেনে চললে অনেকটা ভালো থাকা যায়

জীবন চলার পথে যে বিষয় মেনে চললে অনেকটা ভালো থাকা যায়

জীবন চলার পথে কিছু বিষয় মেনে চললে অনেকটা ভালো থাকা যায় তা হল। ১. টাকা-পয়সা নিয়ে কারোর সঙ্গে খুব বেশি লেন-দেনে...Read more

View 17,199 | Like () | Comments (0)

মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে সব কিছুতেই কিভাবে দেখবেন?

মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে সব কিছুতেই কিভাবে দেখবেন?

মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে সব কিছুতেই যেভাবে দেখছেন তাই নিচে তুলে ধরা হল হল। ? মুদ্রাস্ফীতি ও ১০০০ টাকার বর্তমান মূল্য ২৭৯...Read more

View 28,947 | Like () | Comments (0)

ডিসটেন্স রিলেশনশিপ আসলে কী? দূরে থেকেও কি ভালোবাসা যায়?

ডিসটেন্স রিলেশনশিপ আসলে কী? দূরে থেকেও কি ভালোবাসা যায়?

ডিসটেন্স রিলেশনশিপ—যাকে আমরা বলি Long Distance Relationship—শুধু দুই শহরের মাঝখানের দূরত্ব নয়। এটা দুই হৃদয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ...Read more

View 21,648 | Like () | Comments (0)

যেখানে যত্ন নেই, সেখানে সম্পর্ক একদম মূল্যহীন!

যেখানে যত্ন নেই, সেখানে সম্পর্ক একদম মূল্যহীন!

যেখানে যত্ন নেই, সেখানে সম্পর্ক একদম মূল্যহীন! আসলে জোর করে কাউকে কখনো আটকে রাখা যায় না, আর আটকে রাখাটার মাঝে...Read more

View 19,438 | Like () | Comments (0)

কেন বিয়ে করে কখনো বউকে দূরে রাখতে নেই?

কেন বিয়ে করে কখনো বউকে দূরে রাখতে নেই?

ঢাকায় সেমি প্রবাসী কিছু চাকুরীজিবী থাকে। বিয়ে করে বউ রাখে গ্রামে। প্রতি সপ্তাহের শেষ দিনে ব্যাগ নিয়ে অফিসে আসে। অফিসে...Read more

View 58,446 | Like () | Comments (0)

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয় গুলো কি?

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। বিয়ে প্রতি রাতের ৩০ মিনিটের জন্য না। বাকি ২৩ ঘন্টা ৩০...Read more

View 11,098 | Like () | Comments (0)

কেমন মেয়ে বিয়ে করা উচিত?

কেমন মেয়ে বিয়ে করা উচিত?

বিয়ের কথা উঠলে প্রায়ই শুনি-এমন মেয়ে পছন্দ করো যেন জীবনটা শান্তিতে কাটে। কথাটা শুনতে সহজ, কিন্তু এমন মেয়ে খুঁজে পাওয়া যেন...Read more

View 116,391 | Like () | Comments (0)

বিচ্ছেদ কি কারনে হয় এবং বিচ্ছেদ হবে না কেনো?

বিচ্ছেদ কি কারনে হয় এবং বিচ্ছেদ হবে না কেনো?

বিচ্ছেদ কি কারনে হয় এবং বিচ্ছেদ হবে না কেনো তাই নিচে তুলে ধরা হল। মানুষের কাছে এখন ভালবাসার কদর নাই, সময়ের...Read more

View 33,682 | Like () | Comments (0)