অভিযোগ করা বন্ধ করে দিন। ভুল ধরা কমিয়ে দিন। দোষ দেখা বন্ধ রাখুন। যার গোল্লায় যাওয়ার, সে গোল্লায় যাক। যার এগিয়ে যাওয়ার, সে এগিয়ে যাক। জীবনে সবকিছুর প্যারা আপনাকেই কেন নিতে হবে? সব বিষয়ে মাথা ঘামানো থেকে একেবারে সরে আসুন। কেউ মিথ্যা বললে শুনে এমনভাবে চুপ থাকুন, যেন সত্যটা আপনি জানেনই না। সবাইকে সবার মত থাকতে দিন। সম্ভব হলে অনলাইনে কম আসুন। সব খবর না রাখুন। কারো সাথে মতের অমিল হলে 'You are right' বলে তাকে জিতিয়ে দিয়ে চলে আসুন। তর্কে না জিতাটাই আসল বিজয়। কারো পোস্টে চ'রম মিথ্যা কিছু দেখলে কমেন্টে প্রতিবাদ না করে, জাস্ট আনফ্রেন্ড করে চলে আসুন। অনলাইনে কারো কিছু দেখতে না চাইলে আনফ্রেন্ড করুন, আনফলো করুন, প্রয়োজনে ব্লক করুন। No Complain, No Argument, No Comments. ব্যস, জীবন শান্তির। যে যার মত থাক, আপনি শান্তিতে থাকুন। জীবন সুন্দর।।
Arifin Shuvo
Public . 29-Nov-2025কেন অভিযোগ করা বন্ধ করবেন?