পুরুষের আসল সৌন্দর্য কিসে?

পুরুষের আসল সৌন্দর্য কিসে?

পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকায়। আমার টাকা আছে আমার কদর আছে, সন্মান আছে। টাকা নেই কদরও নেই, সন্মানও নেই। পুরুষ মানুষের সৌন্দর্য প্রেম কিংবা এক মাত্র প্রেমিকা টাকা। যে পুরুষের টাকার পাহাড়ে ঘুমায় তার গায়ের তলায় ভালবাসা জেগে থাকে। টাকাই আপনার ভালবাসাকে রাতের অন্ধকারে পাহারা দেয়। আপনি পুরুষের টাকা আছে, সমাজ, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এমনকি রাষ্ট্রও আপনার মাথায় হাত বুলাবে। আপনি যত টাকার মালিক আপনার বীরত্বের জায়গাটা ততো উঁচু। পুরুষ মানুষ টাকা দিয়ে ভালবাসা কিনতে পারে। পৃথিবীতে মায়ের ভালবাসার সাথে কারো তুলনা হয় না, সেখানেও টাকাই দামী কাগজ। ধরুন আপনারা দুই ভাই এক ভাইয়ের কোন রকম সংসার চলে যায়, আর আপনি টাকার বিছানায় ঘুমান। তখন দেখবেন ভালবাসার ভাগ দুই ভাইয়ের মাঝে এমননি কম বেশি হয়ে যাবে। ধরুন আপনি একটা মেয়েকে প্রচন্ড ভালবাসেন, মেয়েটাও আপনাকে ভালবাসে। মেয়েটার পরিবার সবই জানে। আপনি মেয়েটাকে ছাড়া বেঁচে থাকলেও লাশ হয়ে বাঁচবেন৷ মেয়েটাকে বিয়ের জন্য প্রস্তাব দেন তখন দেখবেন সেখানেও আপনি পুরুষ টাকায় দামী। টাকা থাকলে আপনার ভালবাসার মানুষকে হাসি মুখে ঘরে তুলে নিতে পারবেন। আর টাকা পয়সা না থাকলে, আপনাকে ব্যর্থতার বোঝা মাথায় করে চোখের জল দিয়ে অন্য কারো সঙ্গে, প্রিয়তমার উজ্জ্বল ভবিষ্যৎ চেয়ে চেয়ে দেখতেই হবে।। আপনার কোন আত্মীয় বাড়িতে বেড়াতে যান, আপনার পকেটের টাকা দেখেই চেয়ারের ধুলো মুছে বসতে দিবে। তারপর মিষ্টি কথার আসর জমিয়ে দিয়ে। আপনার জন্য মোরগ পোলাও রান্না হবে। আর আপনার পকেটে টাকা নেই, আপনি দাঁড়িয়ে থাকার উপর দেখবেন আপনার বাড়ি ফেরার টিকিট ধরিয়ে দিবে। যে বন্ধুটার পিছনে আপনি টাকা খরচ করছেন, কিছুদিন টাকা খরচ করা বন্ধ করে দেন, তখন দেখবেন সেই বন্ধুটা আপনার নোটিশেও আর পাত্তা দিচ্ছে না। আপনার সন্তানকে ভালো স্কুলে পড়াশোনা করাতে চান সেখানেও টাকার চেনা মুখ আপনি। চাকরি বাজারে যাবেন সেখানেও আপনার ভালো রেজাল্টের ভারী ডিগ্রির এক পাশে রেখে টাকার ব্যাগ খুজবে। আপনার পরিবারের যে মানুষটা আপনাকে বেশি জানে, বুঝে, আপনার সেই স্ত্রীকে এক বেলা থেকে দুই বেলা না খাইয়ে রেখে দেখুন, সেও আপনাকে কথার পা দিয়ে লাথি মারবে। আপনি পুরুষ পৃথিবীতে টাকাতেই দামী। নারী সৌন্দর্য, রুপ তার অলংকারে আর পুরুষ সৌন্দর্য টাকায়। টাকা নেই আপনি পুরুষ পৃথিবীতে শূন্য ফাঁকা এবং ফাপা।

0 0 Reacts 4 View 12,778 Comment 0
Profile Photo

পৃথিবীটা কেন এত অদ্ভুত এবং কঠিন!

এখানে তুমি মাটির মতো বেঁচে থাকতে চাইলেও ব্যার্থ হবে। তোমার চারপাশের মানুষ, পরিবেশ তোমাকে পোড়াতে হয়ে উঠবে জলজ্যান্ত ইটের ভাটা। আঁঠালো...Read more

0 0 Reacts 4 View 11,309 Comment 0

আপনি কেন সফল হতে পরেন না?

আপনি কেন সফল হতে পরেন না?

মানুষের একটা স্বভাব আছে, Big Dream দেখবে। কিন্তু যখন Real Fight শুরু হবে তখন পিছিয়ে যাবে। সবাই বলে I want success,...Read more

0 0 Reacts 0 View 45,378 Comment 0

কেন অতিরিক্ত চিন্তা করা বাদ দিবেন?

কেন অতিরিক্ত চিন্তা করা বাদ দিবেন?

তোমার কি মনে হয় না যে জিনিস তুমি শুরু করতে চেয়েছিলে তা যদি ছয় মাস আগে শুরু করতা, আজ কোথায়...Read more

0 0 Reacts 0 View 45,958 Comment 0

অভিমান এক অদ্ভুত জিনিস!

অভিমান এক অদ্ভুত জিনিস!

কেউ কেউ অভিমানের ভাষা বোঝে, আবার কেউ কেউ বুঝলেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না। অভিমানের কারণ খুঁজে সেই অভিমান ভাঙ্গানোর...Read more

0 0 Reacts 1 View 11,694 Comment 0

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর রোগ কি?

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর রোগ কি?

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর রোগ, সবচেয়ে মারাত্মক ব্যাধি কোনো ভাইরাস নয়! কোনো সংক্রামক রোগ নয়! টেনশন... এই মানসিক চাপই মানুষের শরীর ও মনের...Read more

0 0 Reacts 0 View 58,763 Comment 0

আসলে সুখ কোথায় খোঁজে পাবেন?

আসলে সুখ কোথায় খোঁজে পাবেন?

আবুল মিয়া ফর্সা মানুষ, বউটা তাহার কালো। এই কারণে বউটা বেশি, লাগে না তার ভালো। বউটা আবার কালো হইলেও, বড় ঘরের...Read more

0 0 Reacts 2 View 12,325 Comment 0

উপহাসের আরেক নাম কি সফলতা!

উপহাসের আরেক নাম কি সফলতা!

যখন তোমাকে নিয়ে হাসাহাসি করবে বুঝে নেবে তুমি সফলতার পথে হাঁটছো! একবার খেয়াল করে দেখো, তুমি যখন সাধারণ কোনো সিদ্ধান্ত...Read more

0 0 Reacts 1 View 44,802 Comment 0

নিজের দাম বাড়ানোর উপায় কি?

নিজের দাম বাড়ানোর উপায় কি?

এটি একটি ১,০০০ গ্রাম লোহার বার, কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ১০০ ডলার। যদি আপনি এটাকে ঘোড়ার খুর বানাতে ব্যবহার করেন,...Read more

0 0 Reacts 0 View 59,270 Comment 0

অভ্যাস আর ছোট কাজ কি জীবনের বড় পরিবর্তন আনে?

অভ্যাস আর ছোট কাজ কি জীবনের বড় পরিবর্তন আনে?

অভ্যাস আর ছোট কাজ, কিন্তু জীবনের বড় পরিবর্তন আনে।🔥 মানুষ আসলে তার অভ্যাসেরই প্রতিচ্ছবি। ভালো অভ্যাস তোমাকে উঁচুতে তোলে, খারাপ অভ্যাস...Read more

0 0 Reacts 0 View 34,084 Comment 0

জীবনের সবচেয়ে বড় অর্জন কি?

জীবনের সবচেয়ে বড় অর্জন কি?

ভালো রেজাল্ট করলে, টাকা পয়সা হলে, গাড়ি বাড়ি করতে পারলে সেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি, সেলিব্রেট করি। অথচ...Read more

0 0 Reacts 0 View 47,190 Comment 0