যখন নিজেকে খুব একা, বিধ্বস্ত ও সবকিছু শেষ মনে হবে তখন কি করবেন?

যখন নিজেকে খুব একা, বিধ্বস্ত ও সবকিছু শেষ মনে হবে তখন কি করবেন?

যখন নিজেকে খুব একা, বিধ্বস্ত ও সবকিছু শেষ মনে হলে যা করবেন তাই নিচে দেওয়া হল। জীবনে এমন সময় আসতেই পারে, যখন মনে হবে সবকিছু শেষ। কিন্তু মনে রাখবেন, এই মুহূর্তগুলোও কেটে যাবে। নিজেকে ভালো রাখার জন্য কিছু অভ্যাস গড়ে তুলতে পারেন। ➜ নিজেকে সময় দিন:- কষ্ট এড়িয়ে না গিয়ে বরং অনুভব করুন, তবে এতে ডুবে থাকবেন না। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে শুধু আপনাকে সঠিক পথে চলতে হবে। জীবনটা আপনার তাই লড়াইটা আপনাকেই করতে হবে। ➜ পছন্দের কিছু করুন:- বই পড়ুন, গান শুনুন, সিনেমা দেখুন, যা আপনাকে শান্তি দেয়। বিভিন্ন রকম মোটিভেশনাল বই আছে যেগুলো পড়লে আপনার জীবনের সফলতা আসবেই বিভিন্ন বিদেশি লেখকের বই তবে আপনি যদি হার্ড কপি কিনতে না চান তাহলে গুগলে সার্চ করলে পিডিএফ ভার্সানো আপনি অনলাইনে পেয়ে যাবেন এবং আপনি বাংলা ভাষায় চাইলে তাও আপনি খুঁজে পেয়ে যাবেন। আমি এভাবেই অনেক বই পড়েছি। এখন তো ফ্রি ইন্টারনেট তাই সিনেমা হলে গিয়ে মুভি দেখার দরকার নেই youtube বা বিভিন্ন সাইটে আপনি ফ্রিতেই আপনার পছন্দের সিনেমাগুলো বা কিছু মোটিভেশনাল মুভি ও আপনি দেখতে পারেন যা আপনাকে চলার পথে অনুপ্রেরণা দেবে। ➜ শরীরচর্চা করুন:- হাঁটা, দৌড়ানো বা ব্যায়াম করলে মন হালকা হয় ও এনার্জি বাড়ে। ➜ মনের কথা লিখে ফেলুন:- যা অনুভব করছেন, কাগজে বা মোবাইলে লিখুন, মন হালকা লাগবে। একটা ডাইরি ইউজ করতে পারেন এটা খুব কাজে দেয় এতে আপনার আগামী দিনের কাজগুলো এবং প্রতিটা প্রবলেম লিখতে পারলে প্রতিটা প্রবলেমে সলিউশনগুলো আপনি পয়েন্ট করে লিখে ফেলতে পারবেন। ➜ বিশ্বাসযোগ্য কারও সঙ্গে কথা বলুন:- বন্ধু, পরিবার বা এমন কেউ যার সঙ্গে মন খুলে কথা বলতে পারেন। খুব কাছের বন্ধু নিজের নিজের ফ্যামিলি মেম্বারও হতে পারে তবে অবশ্যই সে তোমার খুব বিশ্বস্ত কেউ হওয়া উচিত। ➜ প্রকৃতির কাছে যান:- খোলা বাতাসে কিছুক্ষণ হাঁটুন, সবুজ প্রকৃতির মাঝে সময় কাটান। ঘুরতে বেড়ানোর জন্য প্রচুর দূরে যাওয়ার দরকার নেই আশেপাশেই প্রচুর পার্ক, নদীর ধার এবং অনেক ফ্রি দর্শনীয় স্থান আছে। যেখানে কোনো এন্ট্রি ফি নেই সেখানে গেলে আপনি খুব সুন্দর ভাবে আপনার সময়টা কাটাতে পারবেন এবং নিজেকে নিয়ে চিন্তাভাবনা করতে পারবেন। ➜ নতুন কিছু শিখুন:- নতুন ভাষা, কোনো স্কিল বা হবি শিখলে মনোযোগ অন্যদিকে থাকবে। ফাঁকা টাইমে নিজেকে ব্যস্ত রাখার জন্য আপনার পছন্দের হবি, ড্রয়িং, গান, নাচ বা ভিডিও এডিটিং বা ফটোগ্রাফি যেটা করতে আপনার ভালো লাগে সেটা অবশ্যই করুন। এটা যদি প্রফেশনাল ভাবে করতে পারেন তাহলে তো আর কোন কথাই নয় আজকাল অনেকেই ব্লগার হয়ে প্রচুর টাকা কামাচ্ছে l আর এগুলো শেখার জন্য বেশি কিছু করতে হবে না। ইউটিউবে অনেক ফ্রি ভিডিও পাওয়া যায়। ➜ ভালো খাবার খান:- পুষ্টিকর খাবার মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। বেশি করে ফল খান! তবে শুধু পুষ্টিকর খাবার নয়, যে খাবারটা খেতে আপনার ভালো লাগে সেটা বিরিয়ানি ফুচকা বা চাওমিন ও হতে পারে ,বন্ধুকে সাথে নিয়ে রেস্টুরেন্টে যান যদি সাথে কাউকে না পান তাহলে একবার যদি নিজে থেকে একাই যাওয়া অভ্যাস করতে পারেন তাহলে আপনার থেকে ভালো আর কেউ হতে পারবে না! ➜ পর্যাপ্ত ঘুমান:- কম ঘুম একাকীত্ব ও হতাশা বাড়িয়ে দেয়, তাই পর্যাপ্ত বিশ্রাম নিন! রাত্রে সোশ্যাল মিডিয়ায় কম টাইম দিয়ে মোবাইলটাকে দূরে রেখে ছয় থেকে সাত ঘন্টা অবশ্যই ঘুমান যতটা ঘুমালে আপনার আরাম লাগে ততটাই সময় তিনি নিজেকে। ➜ আত্মউপলব্ধি ও ধ্যান করুন:- মেডিটেশন বা প্রার্থনা করলে মানসিক শান্তি পাওয়া যায়। কিছুটা সময় আশেপাশের কোন মন্দিরে গিয়ে ঘুরে আসুন সন্ধ্যের পূজা বা আরতিটা উপভোগ করুন দেখবেন খুব ভালো লাগবে। জীবন কঠিন হতে পারে, কিন্তু এটিই শেষ নয়।নিজেকে ভালোবাসুন, সময় দিন, এবং শক্ত থাকুন!

0 0 Reacts 0 View 94,695 Comment 0
Profile Photo

কোনো কাজই ছোট নয়। কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড, তা-ও নয়।

কোনো কাজই ছোট নয়। কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড, তা-ও নয়।

চা বেচে অমুক দিনে ১০ হাজার কামাচ্ছে! বেগুনের খেত করে মাসে ২ লাখ টাকা ইনকাম! ৫ হাজার টাকা দিয়ে কাপড়ের...Read more

0 0 Reacts 0 View 62,786 Comment 0

যে অভ্যাসগুলো আপনাকে পিছিয়ে দিচ্ছে!

যে অভ্যাসগুলো আপনাকে পিছিয়ে দিচ্ছে!

যে অভ্যাসগুলো আপনাকে পিছিয়ে দিচ্ছে তাই নিচে দেওয়া হল। ০১) দিনভর স্ক্রল করা, কিন্তু কিছু না শেখা। ০২) সবসময় পরের দিনের...Read more

0 0 Reacts 0 View 62,476 Comment 0

কিভাবে পুরুষ নিজের নিজের ভবিষ্যৎ জয় করবে?

কিভাবে পুরুষ নিজের নিজের ভবিষ্যৎ জয় করবে?

সেক্স ও সফলতা একসাথে চলে না। তাই কোন অসংযত পুরুষ কখনোই মহান হতে পারে না। কিছু পুরুষ সফলতার স্বপ্ন দেখে। কিছু...Read more

0 0 Reacts 0 View 60,562 Comment 0

নিজের দাম বাড়ানোর উপায় কি?

নিজের দাম বাড়ানোর উপায় কি?

এটি একটি ১,০০০ গ্রাম লোহার বার, কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ১০০ ডলার। যদি আপনি এটাকে ঘোড়ার খুর বানাতে ব্যবহার করেন,...Read more

0 0 Reacts 0 View 59,270 Comment 0

সময় ও কর্মফল সবকিছুর হিসাব নেয়!

সময় ও কর্মফল সবকিছুর হিসাব নেয়!

যখন পাখি বেঁচে থাকে, তখন সে পিঁপড়াকে খায়। কিন্তু যখন পাখি মারা যায়, তখন পিঁপড়ারাই পাখিটাকে খায়। একটি গাছ থেকে লক্ষ...Read more

0 0 Reacts 1 View 46,136 Comment 0

সফল হতে চাইলে তোমাকে তাজা মাছ হতে হবে কেন?

মরা মাছ স্রোতের অনুকুলে ভাসে, তাকে সাতারও কাটতে হয় না কিন্তু তাজা মাছ প্রথমেই স্রোতের চ্যালেঞ্জ নিয়ে উজানে সাঁতার কাটতে...Read more

0 0 Reacts 4 View 20,559 Comment 0

কেন অতিরিক্ত চিন্তা করা বাদ দিবেন?

কেন অতিরিক্ত চিন্তা করা বাদ দিবেন?

তোমার কি মনে হয় না যে জিনিস তুমি শুরু করতে চেয়েছিলে তা যদি ছয় মাস আগে শুরু করতা, আজ কোথায়...Read more

0 0 Reacts 0 View 45,946 Comment 0

সুন্দর জীবনের জন্য ১০ টা স্টয়িক কি?

সুন্দর জীবনের জন্য ১০ টা স্টয়িক কি?

সুন্দর জীবনের জন্য ১০ টা স্টয়িক নিচে উপস্থাপন করা হল। ০১। সময়কে টাকার চেয়েও বেশি মূল্য দাও। টাকা চলে গেলে সেটা...Read more

0 0 Reacts 1 View 59,594 Comment 0

নারী আর পুরুষের ভালবাসা পাওয়ার মধ্যে পার্থক্য কি জানেন?

নারী আর পুরুষের ভালবাসা পাওয়ার মধ্যে পার্থক্য কি জানেন?

নারীকে আপনি ভালবাসা দিলেই, তার প্রতি যত্নবান হলেই! সে তার পুরো দুনিয়াটা আপনাকে দিয়ে দিবে। নারী এমনই। কিন্ত অন্যদিকে একজন পুরুষকে...Read more

0 0 Reacts 5 View 12,455 Comment 0

সর্বশক্তিমান আল্লাহ আপনার জন্য সর্বোত্তম পরিকল্পনা লুকিয়ে রাখেন!

সর্বশক্তিমান আল্লাহ আপনার জন্য সর্বোত্তম পরিকল্পনা লুকিয়ে রাখেন!

একজন বেকার লোক একটি বড় কম্পিউটার কোম্পানিতে টয়লেট ক্লিনার হিসাবে চাকরির জন্য আবেদন করে এবং কোম্পানির ম্যানেজারের সাথে তার একটি...Read more

0 0 Reacts 2 View 12,483 Comment 0