কেন নিজের জন্য নিজের মতো বাঁচুন?

কেন নিজের জন্য নিজের মতো বাঁচুন?

নিজের জন্য নিজের মতো বাঁচুন! লোকে তো কত কথাই বলে! পরের সব কথা নিয়ে পড়ে থাকলে নিজের বলতে আর কিছুই থাকবে না। কেউ বলে— “তুমি আগের মতো নাই”— তার মানে তুমি আগের মতো ব্যবহারযোগ্য নও; বরং চালাক হয়েছো, নিজের ভালো-মন্দ বুঝতে শিখেছো। স্বার্থ শেষ হলে মানুষ বদলে যাওয়ার অপবাদ দেবে। এটাই স্বাভাবিক। লোকে কী ভাবছে, কী বলছে। এসব মাথায় নিলে তুমি নিজেই নিজের শান্তি অন্যের হাতে তুলে দিচ্ছো। হাতে গোনা কিছু মানুষ ছাড়া কেউ নিঃস্বার্থভাবে তোমার কল্যাণ চায় না—এ বিশ্বাস না থাকলে তুমি বোকার স্বর্গে বাস করছো। যে তোমার চারপাশে ভিড় করছে বা ঘুরছে, সবাইকেই শুভাকাঙ্ক্ষী ভাবা ভুল—মানুষের মুখের কথা আর মনের কথা এক নয়। যারা তোমাকে নিয়ে নানাভাবে ভাববে, তাদের কথা শুনতে গেলে তুমি নিজেকে হারিয়ে ফেলবে। নিজের বিচারবুদ্ধি যদি ঠিক পথে চালাতে পারে, তবে সেই পথেই চলা শ্রেয়। পরের বুদ্ধিতে রাজা হওয়ার চেয়ে নিজের বুদ্ধিতে প্রজা থাকাও ভালো। কেউ কী বললো তাতে বিশেষ কিছু যায় আসে না; সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার ভালো থাকা। অন্যের কথায় মন খারাপ করলে দিন নষ্ট হবে। আর পরের কাছ থেকে তেমন কিছু পাওয়ারও নেই। তাই আনন্দে বাঁচার উপলক্ষ নিজেই তৈরি করতে হবে। ব্যস্ততা মানুষকে সুস্থ রাখে, অলসতা বিপথে নিয়ে যায়। অলস হলেই অন্যের কথা মনে বাজবে, তুলনা থেকে কষ্ট আসবে বা অহংকার বাড়বে। তাই নিজেকে ব্যস্ত রাখো পড়ো, শিখো, সৃজন করো। খুঁজলে নিজের ভেতর এমন গুণই পাবে, যা তোমাকে অনন্য করে তুলবে। কেউ আঘাত দিলে সেই আবর্জনা বয়ে বেড়ানোর প্রয়োজন নেই। মানুষ তোমাকে নিয়ে আলোচনা করে, তার মানে তুমি গুরুত্ব পাওয়ার মতো কেউ। নিন্দা-সমালোচনা তোমাকে ছোট না করে, বরং বুঝিয়ে দেয় তুমি আলোয় আছো। এবার নিজেকে আবিষ্কার করো, দেখিয়ে দাও! তুমি তাদের কথার উল্টো চরিত্র; তোমার মধ্যে রয়েছে উপেক্ষা করার শক্তি, সততায় টিকে থাকার সাহস। তোমার ভালো থাকার জন্য যা প্রয়োজন, তাই করো। এতে কে বাঁধা হলো, কে বকা দিলো, এসব গুরুত্বহীন। মন ভালো না থাকলে পৃথিবীর সব আয়োজনই অর্থহীন। ধীরে ধীরে নিজেকে সাজাও, উন্নত করো। যারা তোমাকে খোঁচায়, তারাই যেন একদিন তোমার সাফল্যে আফসোস করে। এই প্রস্তুতি নাও। সময়কে হারানোর মতো শক্তি তোমার আছে। সেটা কাজে লাগাও। বিজয় ঠেকানোর ক্ষমতা কারো নেই।

0 0 Reacts 0 View 34,146 Comment 0
Profile Photo

আপনার মতে সফলতার মূল মন্ত্র কী?

মানুষের এই অভ্যাস গুলোই বলে দেয়, সে ভবিষ্যতে সফল হবে নাকি না। ১/ কেউ না দেখলেও নিজের কাজ নিজে ঠিক মত...Read more

0 0 Reacts 0 View 6,785 Comment 0

কাউকে সত্যিকারভাবে চিনে ফেলার পর কি করবেন?

কাউকে সত্যিকারভাবে চিনে ফেলার পর কি করবেন?

কাউকে সত্যিকারভাবে চিনে ফেলার পর, আমরা সাধারণত দু’টি পথে হাঁটতে পারি। অথবা তাকে পরিবর্তন করার চেষ্টা করি, অথবা নিজেদের ভেঙে...Read more

0 0 Reacts 0 View 33,711 Comment 0

মানুষ সবচেয়ে বেশি অভিনয় কার সাথে করে?

মানুষ সবচেয়ে বেশি অভিনয় কার সাথে করে?

সবচেয়ে বেশি অভিনয় করি বোধহয় নিজের সাথে... প্রতিদিন, প্রতি রাত আর প্রতিটা মুহুর্তে, একটা করে ভুল করি, তারপর নিজেকে বুঝাই...Read more

0 0 Reacts 0 View 108,477 Comment 0

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় কি?

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় কি?

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় হলো। জীবনের কোন দুঃখই চিরস্থায়ী নয়, যে বেদনা আজ বুককে ভারী করে রাখে, সময় তার ক্ষত...Read more

0 0 Reacts 0 View 36,247 Comment 0

প্রবাসী জীবনের না বলা কথা!

প্রবাসী জীবনের না বলা কথা!

প্রবাসী জীবনের না বলা কথা, না বলা হাজারো গল্প।৷ বাবা বিয়েতে আয়োজন করেছে ৪০০ লোকে আমি গেলে তো ৪০১ জন...Read more

0 0 Reacts 1 View 96,755 Comment 0

মানসিক শান্তি বজায় রাখার ছয়টি উপায়!

মানসিক শান্তি বজায় রাখার ছয়টি উপায়!

মানসিক শান্তি বজায় রাখার ছয়টি উপায় নিচে তুলে ধরা হল। ১. নিজের খুশির দায়িত্ব নিজেই নাও নিজের সুখ-দুঃখের জন্য কখনো অন্যের উপর...Read more

0 0 Reacts 1 View 116,314 Comment 0

টাকার গুরুত্ব কখন বোঝা যায়?

টাকার গুরুত্ব কখন বোঝা যায়?

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে, কিন্তু আপনি সেটা কিনে দিতে...Read more

0 0 Reacts 1 View 53,988 Comment 0

সাফল্য আসে অভ্যাস থেকে হঠাৎ করা প্রচেষ্টা থেকে নয়!

সাফল্য আসে অভ্যাস থেকে হঠাৎ করা প্রচেষ্টা থেকে নয়!

সাফল্য আসে অভ্যাস থেকে হঠাৎ করা প্রচেষ্টা থেকে নয়! ধরুন, আপনি একটি লক্ষ্য ঠিক করেছেন। হয়তো নতুন করে ইংরেজি শিখবেন,...Read more

0 0 Reacts 0 View 38,173 Comment 0

কেন কথা বলার আগে একটু ভেবে বলা জরুরি?

মানুষ যদি তাদের নিজের কথাগুলো হজম করতে পারতো! তাহলে তারা বুঝতো এগুলো কতখানি তিতা। মানুষের মুখে বলা কথার একটা আলাদা শক্তি...Read more

0 0 Reacts 0 View 56,738 Comment 0

পুরুষের জীবন চলছে মনের জোরে!

পুরুষের জীবন চলছে মনের জোরে!

বাহির থেকে দেখলে মনে হয় পুরুষরা খুব শক্ত, অটল, সব সামলাতে পারে। কিন্তু কেউ জানে না তাদের ভেতরের ভাঙা মন,...Read more

0 0 Reacts 0 View 46,746 Comment 0