কেন অভ্যাসগত মুদ্রাদোষগুলি পরিহার করা উচিৎ!

কেন অভ্যাসগত মুদ্রাদোষগুলি পরিহার করা উচিৎ!

যেসব অভ্যাসগত মুদ্রাদোষ গুলি পরিহার করুন। শুধু ভালো পোশাক ও সাজগোজে আমদের ব্যক্তিত্ব ফুটে উঠে না। আমাদের ব্যক্তিত্ব নির্ভর করে আমাদের আচার ব্যবহার ও শারীরিক প্রতিক্রিয়ার উপরও। আমরা নিজের অজান্তে এমন কিছু আচরণ বা ভঙ্গী করি যা আমদের ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত করে। যেমন আপনি কারো কাছে এসেছেন, বা কেউ আপনার কাছে এসেছে, আপনি তাকে বা সে আপনাকে নয়, গুরুত্ব দিচ্ছে মোবাইলকে। এটা চরম আসভ্যতা। আজ আপনাদের জানাবো আমাদের এমন কিছু মুদ্রাদোষ, যা মুহূর্তেই ধূলিসাৎ করতে পারে আপনার ব্যক্তিত্ব ও মর্যাদা। ১। পেছনে হাত ধরে থাকা। আপনি যখন পেছনে দুহাত একটি আর একটিকে ধরে রাখবেন, তখন তা আপনার সামনের ব্যক্তিকে নেতিবাচক ইঙ্গিত দিবে। সে ভাববে আপনি একজন রাগী অথবা অহংকারী ব্যক্তি। এবং এই ভঙ্গীতে দাঁড়ালে আপনাকে অদ্ভুত ও অসুন্দর লাগবে। ২। পা ক্রস করে দাঁড়ানো আপনি যদি কথোপকথনের সময় পা আড়াআড়ি করে সামনে পিছনে রাখেন তার অর্থ আপনি সামনের জনের কথা ঠিক বিশ্বাস করতে পারছেন না। তার সাথে যদি পকেটে হাত গুঁজে রাখেন তাহলে সে ভাববে আপনি দুশ্চিন্তাগ্রস্ত ও দ্বিধান্বিত। ৩। দুই হাত মুষ্টিবদ্ধ করে রাখা। এই শারীরিক প্রতিক্রিয়ার অর্থ আপনি নিজেকে আলোচনা থেকে সরিয়ে নিয়েছেন এবং কোনভাবে আলোচনায় অংশগ্রহণ করতে চাচ্ছেন না। ৪। দুই হাত মুখের সামনে ধরা। এই ভঙ্গীটি আগের ভঙ্গীর উন্নত রূপ। আপনি নিজেকে আড়াল করতে চাচ্ছেন, কারণ আলোচনায় আপনার কোন আগ্রহ নেই। ৫। সামনে ঝুঁকে হাঁটা। আপনি যদি এভাবে হাঁটেন তাহলে মানুষ ভাববে আপনি একজন হতাশ জীবনের প্রতি বিষাদগ্রস্ত মানুষ। আপনার আÍবিশ্বাস কম তাছাড়া এভাবে হাঁটলে আপনি শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হবেন। আপনি আপনার শিরদাঁড়া সোজা করে পা তুলে হাঁটলে এই সমস্যা থেকে বের হতে পারবেন। ৬। বাঁকা হাসি দেওয়া। অনেকে অভ্যাসবশত বাঁকা হাসি দিয়ে থাকে। কিন্তু বাঁকা হাসি নেতিবাচক অর্থ প্রকাশ করে। বাঁকা হাসি আপনাকে অন্যের কাছে দুষ্ট ও শয়তান প্রকৃতির বলে ইঙ্গিত দেয়। চলচ্চিত্র কিংবা নাটকে প্রায় এমন দেখা যায়। তাই যত দ্রুত সম্ভব এই অভ্যাস পরিহার করুন। ৭। টেবিলে হাত সামনে দিকে রাখা। আলোচনার সময় আমরা অজান্তে টেবিলে এভাবে হাত ছড়িয়ে দিয়। কিন্তু কখনই এমন করা উচিত নয়। এমন করলে সামনের ব্যক্তি ভাবতে পারে আপনি তাকে থামতে বলছেন। এবং তার মনোযোগ আপনার হাতের দিকে চলে যায়। ৮। কোমরে হাত দিয়ে দাঁড়ানো। এটা একটা আক্রমণাÍক ভঙ্গী। এর অর্থ আপনি সামনের ব্যক্তির মতের বিপক্ষে অবস্থান করছেন এবং তার কথা আপনার কাছে বিরক্তিকর লাগছে। তাই কথা বলার সময় অভ্যাসবশত এভাবে দাঁড়ানো উচিত না। ৯। বুড়ো আঙুল দিয়ে নির্দেশ করা। কাউকে কখনো এভাবে কোন কিছু নির্দেশ করা উচিত নয়। কারণ এভাবে নির্দেশ করলে সামনের ব্যক্তিকে তাচ্ছিল্য করা হয় এবং অবজ্ঞার দৃষ্টিতে দেখা হয়। ১০। হাত পাকানো। আপনি যদি আপন মনে এভাবে হাত পাকাতে থাকেন তার অর্থ আপনি কোন কিছু ভেবে রাগান্বিত হচ্ছেন এবং কোন একটা ব্যপার আপনাকে খুব জ্বালাচ্ছে। এমন ভঙ্গীর অর্থ আপনি এখন যে কাউকে ঘুষি মেরে বসতে পারেন। ১১। হাত দিয়ে মুখ ঢাকা। অনেকে আছে কথা বলতে বলতে মুখে হাত দেয় কিংবা মুখ আড়াল করে ফেলে। আবার মিথ্যা বলার সময় আমরা অবচেতনভাবে এমন করে থাকি। তাই এমন ভঙ্গী করলে সামনের জন ভাবতে পারে আপনি কিছু আড়াল করার চেষ্টা করছেন। ১২। কারো সামনে দাঁড়িয়ে হাত নাড়িয়ে কথা বলা। আমরা যখন কাউকে নিজের মতে আনতে পারি না তখন প্রায় এভাবে হাত নেড়ে কথা বলা শুরু করি। কিন্তু এমন প্রতিক্রিয়া সামনের ব্যক্তিকে আরো নেতিবাচক করে দেয়। ফলে আমরা কোন সিধান্তে পৌঁছাতে পারি না। এটা আমাদের ব্যক্তিত্বকে ক্ষতিগ্রস্ত করে এবং আক্রমণাÍক মনোভাব প্রকাশ করে। এই সব অভ্যাসগত ত্রুটি পরিবার সমাজ কিংবা কর্মক্ষেত্রে আপনার জন্য ক্ষতিকর হিসেবে দেখা দিতে পারে। তাই যত দ্রুত সম্ভব এসব অভ্যাস পরিহার করুন। আর্টিকেলটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।

0 0 Reacts 0 View 116,580 Comment 0
Profile Photo

মানসিক শান্তি বজায় রাখার ছয়টি উপায়!

মানসিক শান্তি বজায় রাখার ছয়টি উপায়!

মানসিক শান্তি বজায় রাখার ছয়টি উপায় নিচে তুলে ধরা হল। ১. নিজের খুশির দায়িত্ব নিজেই নাও নিজের সুখ-দুঃখের জন্য কখনো অন্যের উপর...Read more

0 0 Reacts 1 View 116,325 Comment 0

খুব সামান্য হলেও কেন সঞ্চয় জরুরী?

খুব সামান্য হলেও কেন সঞ্চয় জরুরী?

জীবনের অনিশ্চয়তা কখন আসবে তা কেউই বলতে পারে না, আর তাই সামান্য হলেও সঞ্চয় একটি অত্যন্ত জরুরি অভ্যাস। অনেকেই ভাবেন,...Read more

0 0 Reacts 0 View 56,436 Comment 0

লাইফে টাকার গুরত্ব কখন বুঝবেন?

লাইফে টাকার গুরত্ব কখন বুঝবেন?

লাইফে টাকার গুরত্ব তখন বুঝতে পারবেন! যখন দেখবেন মার্কেটে আপনার আদরের সন্তান একটা খেলনা পছন্দ করেছে, কিন্তু আপনি কিনে দিতে...Read more

0 0 Reacts 0 View 115,914 Comment 0

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা দুশ্চিন্তা থাকে কেন?

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা দুশ্চিন্তা থাকে কেন?

এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত। কিন্তু জীবনের...Read more

0 0 Reacts 0 View 115,508 Comment 0

মুখোশধারী মানুষ হতে কেন সাবধান হবেন?

মুখোশধারী মানুষ হতে কেন সাবধান হবেন?

সমাজে এমন কিছু মানুষ আছে, যারা কখনোই আপনার ভালো দেখতে চায় না, কিংবা দেখতে পরেও না। আপনি যতই ভালো কাজ...Read more

0 0 Reacts 0 View 20,519 Comment 0

কেন মানুষকে মাথায় তুলতে নেই?

কেন মানুষকে মাথায় তুলতে নেই?

শুধুমুধু কাউকে মাথায় তুলে রাখার কোনও প্রয়োজনীয়তা নেই। না প্রয়োজনীয়তা আছে সবসময় আগ বাড়িয়ে যোগাযোগ বজায় রাখার। সুসম্পর্ক রেখে দেওয়ার...Read more

0 0 Reacts 0 View 116,623 Comment 0

নতুন বছরে কি সিদ্ধান্ত নিতে পারেন?

নতুন বছরে কি সিদ্ধান্ত নিতে পারেন?

নতুন বছরে জীবনে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে নিন, যেগুলো আপনার ভেতর থেকে নতুন এক আপনাকে জন্ম দিবে। ❑ অভিযোগ করা...Read more

0 0 Reacts 0 View 33,476 Comment 0

বেশ্যা আসলে কি?

বেশ্যা আসলে কি?

৫০০ টাকায় কাপড় খুললে মেয়ে হয় বেশ্যা। আর ৫০০০০ টাকায় কাপড় খুললে হয় নায়িকা। আবেগে কাপড় খুললে হয় বান্ধবি। আর...Read more

0 0 Reacts 0 View 62,211 Comment 0

জেদ করা ভালো না খারাপ!

জেদ করা ভালো না খারাপ!

জেদ একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে...Read more

0 0 Reacts 0 View 56,829 Comment 0

মোবাইল কিভাবে তোমার জীবনকে দ্রুত ফুরিয়ে দিচ্ছ

মোবাইল কিভাবে তোমার জীবনকে দ্রুত ফুরিয়ে দিচ্ছ

মোবাইল যেভাবে তোমার জীবনকে দ্রুত ফুরিয়ে দিচ্ছে তাই নিচে উপস্থাপন করা হল। তোমাকে সময়ের গুরুত্ব অনুভব করতে দিচ্ছে না। তোমার বিশ্রামের...Read more

0 0 Reacts 1 View 108,203 Comment 0