বলিভিয়ার সুক্রে শহরের কাছে এক বিস্ময়কর স্থান!

বলিভিয়ার সুক্রে শহরের কাছে এক বিস্ময়কর স্থান!

বলিভিয়ার সুক্রে শহরের কাছেই আছে এক বিস্ময়কর স্থান। প্রায় ৩০০ ফুট উঁচু এক দেয়ালের মতো খাড়া শিলা। কিন্তু আসল বিস্ময় হলো, এই দেয়ালে ছড়িয়ে আছে পাঁচ হাজারেরও বেশি ডাইনোসরের পায়ের ছাপ! ঠিক যেন প্রাগৈতিহাসিক যুগের কোনো বই হঠাৎ খুলে গেছে আমাদের সামনে। এ জায়গার নাম কাল অরকো। আজ যেটাকে আমরা দেয়াল ভাবি, সেটা একসময় ছিল লেইট ক্রেটাশিয়াস যুগের কাদাভরা হ্রদের কিনারা। তখনো পৃথিবীতে ছিল ডাইনোসরদের রাজত্ব। নানা প্রাণী দল বেঁধে হেঁটে যেত সেই নরম কাদার ওপর দিয়ে। কালের পরিক্রমায় সেই কাদা শুকিয়ে শক্ত হলো, স্তরে স্তরে জমে তৈরি হলো চুনাপাথর। পরে ভূমিকম্প আর ভূ-তাত্ত্বিক পরিবর্তনে সেই স্তরগুলো কাত হয়ে দাঁড়িয়ে যায়, একেবারে খাড়া দেয়ালের মতো! আজ সেই দেয়ালে দেখা যায় ৪৬২টি পৃথক পথচিহ্ন, অন্তত ১০ ধরনের ডাইনোসরের। টাইটানোসোর, অ্যাঙ্কাইলোসোর, থেরোপড- আরো কত কী! ডাইনোসরদের দলবদ্ধ চলার পথ যেন আজও চোখের সামনে ভেসে ওঠে সেখানে গেলে। সেসবের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো প্রায় ৩৪৭ ফুট বিস্তৃত এক পদচিহ্ন। ধারণা করা হয়, 'জনি ওয়াকার' নাম দেওয়া এক কিশোর টাইরানোসরাসের পায়ের ছাপ সেটা। কিন্তু এই বিস্ময়-দেয়ালও ক্ষয়ে যাচ্ছে ধীরে ধীরে। সংরক্ষণবিদরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চেষ্টা করছেন এই প্রাকৃতিক ইতিহাসকে বাঁচিয়ে রাখতে। কাছেই তৈরি হয়েছে পার্কে ক্ৰেতাসিকো; এক জাদুঘর, যেখানে দাঁড়িয়ে মানুষ চোখের সামনে দেখতে পারে সেই পায়ের ছাপ, যেগুলো সময়ের গণ্ডি পেরিয়ে আজও টিকে আছে।

0 0 Reacts 0 View 33,851 Comment 0
Profile Photo

উটপাখি সুস্থ থাকতে পাথর গিলে ফেলে! জানেন কি?

উটপাখি সুস্থ থাকতে পাথর গিলে ফেলে! জানেন কি?

উটপাখি সুস্থ থাকতে পাথর গিলে ফেলে! কারন হল। উটপাখির দাঁত নেই। তাই তারা ছোট ছোট নুড়িপাথর গিলে ফেলে। এই পাথরগুলোকে বলা...Read more

0 0 Reacts 0 View 19,468 Comment 0

এত অহংকার কিসের আমাদের?

এত অহংকার কিসের আমাদের?

১০ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর কাড়া মেয়েটাও এখন দুই সন্তানের মা। - কিন্তু সেই রুপ আর নাই! সব পরীক্ষায় নকল...Read more

0 0 Reacts 2 View 21,460 Comment 0

উত্রোবা গুহা বুলগেরিয়া!

উত্রোবা গুহা বুলগেরিয়া!

উত্রোবা গুহা বুলগেরিয়ার কার্দজালি প্রদেশে অবস্থিত একটি প্রাগৈতিহাসিক গুহা। এটি কার্দজালি শহর থেকে ২০ কিলোমিটার দূরে ইলিনিৎসা গ্রামের কাছে অবস্থিত। এটি...Read more

0 0 Reacts 0 View 61,317 Comment 0

টাইপ মেশিন এখন বিলুপ্তির পথে!

টাইপ মেশিন এখন বিলুপ্তির পথে!

একসময় এই পেশাটি কতো রমরমা ছিলো । কোর্টের চারিদিকে, সরকারী অফিস চত্বর, ডাকঘর, যেকোনো জনবহুল এলাকা, রাস্তার পাশে কোনো বাড়ির...Read more

0 0 Reacts 0 View 108,768 Comment 0

রতন টাটাকে জার্মানির এক রেস্তোরাঁয় খাবার নষ্টের অপরাধে ৫০ ইউরো কেন জরিমানা করা হয়?

রতন টাটাকে জার্মানির এক রেস্তোরাঁয় খাবার নষ্টের অপরাধে ৫০ ইউরো কেন জরিমানা করা হয়?

ভারতীয় ধনকুবের রতন টাটাকে জার্মানির এক রেস্তোরাঁয় খাবার নষ্টের অপরাধে ৫০ ইউরো জরিমানা করা হয়। এই সামান্য অর্থ তাঁর জন্য...Read more

0 0 Reacts 2 View 17,121 Comment 0

যখনই কোন কিছু ফ্রী পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়।

যখনই কোন কিছু ফ্রী পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়।

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়, বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে। নোবেল বিজয়ী ডেসমন্ট টু টু একবার বলেছিলেন,...Read more

0 0 Reacts 2 View 36,914 Comment 0

যে কাজ একজন প্রবাসীর কখনোই প্রবাস জীবনের শুরুতে না করাই উত্তম!

যে কাজ একজন প্রবাসীর কখনোই প্রবাস জীবনের শুরুতে না করাই উত্তম!

একজন প্রবাসীর কখনোই প্রবাস জীবনের শুরুতে এই ৩ টি কাজ না করাই উত্তম সেই গুলো নিচে তুলে ধরা হল। ১। বাড়ি...Read more

0 0 Reacts 0 View 11,511 Comment 0

৩ স্টার, ৫ স্টার এবং ৭ স্টার হোটেলের মধ্যে পার্থক্য কী?

৩ স্টার, ৫ স্টার এবং ৭ স্টার হোটেলের মধ্যে পার্থক্য কী?

৩ স্টার, ৫ স্টার এবং ৭ স্টার হোটেলের মধ্যে পার্থক্য গুলো নিচে তুলে ধরা হল। ঠান্ডা আবহাওয়ার সঙ্গে এখন চলছে ভ্রমণেরও...Read more

0 0 Reacts 0 View 118,581 Comment 0

কালিকাপুর রাজবাড়ি জঙ্গলের বুকে লুকিয়ে থাকা এক সিনেম্যাটিক রাজপ্রাসাদ!

কালিকাপুর রাজবাড়ি জঙ্গলের বুকে লুকিয়ে থাকা এক সিনেম্যাটিক রাজপ্রাসাদ!

পশ্চিম বর্ধমানের অজয় নদের কোল ঘেঁষে, আদুরিয়া ফরেস্ট রেঞ্জের ঘন শালবনের মধ্যে নিঃশব্দে দাঁড়িয়ে আছে ১৮১৯ সালে নির্মিত এই ঐতিহ্যবাহী...Read more

0 0 Reacts 0 View 60,142 Comment 0

তুরস্কের হারানের মৌচাক আকৃতির ঘর!

তুরস্কের হারানের মৌচাক আকৃতির ঘর!

মানুষ সবসময় প্রকৃতির সাথে মানিয়ে চলেছে এবং প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়েছে। তুরস্কের হারানের মৌচাক আকৃতির ঘরগুলো এর অসাধারণ উদাহরণ। প্রায় ৩,০০০...Read more

0 0 Reacts 0 View 82,857 Comment 0