নিজেকে ভালো রাখার কিছু সিক্রেট নিচে তুলে ধরা হল। অভিযোগ করা বন্ধ করে দিন। ভুল ধরা কমিয়ে দিন।দোষ দেখা বন্ধ রাখুন। ফ্রীতে advice দেওয়া বন্ধ করুন। যার গোল্লায় যাওয়ার,সে গোল্লায় যাক। যার এগিয়ে যাওয়ার,সে এগিয়ে যাক। জীবনে সবকিছুর প্যারা আপনাকেই কেন নিতে হবে?সব বিষয়ে মাথা ঘামানো থেকে একেবারে সরে আসুন। কেউ মিথ্যা বললে শুনে এমনভাবে চুপ থাকুন, যেন সত্যটা আপনি জানেনই না। সবাইকে সবার মত থাকতে দিন। সম্ভব হলে ফেসবুকে কম আসুন। সব খবর না রাখুন। কারো সাথে মতের অমিল হলে 'You are right' বলে তাকে জিতিয়ে দিয়ে চলে আসুন।তর্কে না জিতাটাই আসল বিজয়। কারো পোস্টে চরম মিথ্যা কিছু দেখলে কমেন্টে প্রতিবাদ না করে, জাস্ট আনফ্রেন্ড করে চলে আসুন। ফেসবুকে কারো কিছু দেখতে না চাইলে আনফ্রেন্ড করুন.আনফলো করুন.প্রয়োজনে ব্লক করুন। No Complain, No Argument. No Comments. ব্যস, জীবন শান্তির। যে যার মত থাক,আপনি শান্তিতে থাকুন। জীবনটা মূলত এখানেই সুন্দর।
Popy Kawsar
Public . 06-Dec-2025নিজেকে ভালো রাখার কিছু সিক্রেট!