পাতার পতন কি এক ধরনের নীরব শিক্ষা?

পাতার পতন কি এক ধরনের নীরব শিক্ষা?

পাতার পতন এক ধরনের নীরব শিক্ষা! তা হলো, যে যেতে চায়, তাকে যেতে দিতে জানতে হয়, তাহলেই থাকতে চাওয়া জিনিসগুলো টিকে যায়। গাছ জানে, সব পাতা তার থাকার নয়, আবার চিরদিনের জন্যও নয়। ঋতু আসে, ঋতু যায়, বাতাস বদলায়, আর কিছু পাতা ধীরে ধীরে আলগা হয়ে যায় নিজের ডাল থেকে। এতে কিন্তু গাছ কাঁদে না, আবার আঁকড়ে ধরেও না। কারণ সে জানে, পুরোনো পাতা ঝরে না গেলে নতুন কুঁড়ির জন্য জায়গা হবে না, আলো ঢুকবে না শিরায় শিরায়। তাই নীরবে সে ছাড়ে, আর তাতেই সে বাঁচে। আমরাও কি পারি তেমন হতে? কিছু মানুষ, কিছু স্মৃতি, কিছু অভ্যাস। যারা যেতে চায়, অথচ আমরা আঁকড়ে ধরি ভয়ে, অভ্যাসে, বা মায়ায়। ফলে ভিতরে জমে ওঠে ভার, থেমে যায় নতুনের আগমন। পাতার মতো যদি শিখতাম ছেড়ে দিতে, হয়তো বুঝতাম। হারানো মানেই শূন্যতা নয়, কখনো কখনো সেটাই টিকে থাকার পথ। পতনের শব্দ নেই, তবু তার শিক্ষা গভীর, নীরবেই বলে যায় জীবনের আসল নীতির তীর। যা থাকতে চায়, তাকে জায়গা দিতে হলে আগে, শিখতে হয় ছেড়ে দিতে। যা যেতে চায়, তাকে যেতে দিতে হয় নীরবে, নিরাগে- অনুরাগে।🤍

0 0 Reacts 0 View 19,805 Comment 0
Profile Photo

জীবন চলার পথে যেসব কথা গুলো কাজে লাগবে

জীবন চলার পথে যেসব কথা গুলো কাজে লাগবে

জীবন চলার পথে কথা গুলো কাজে লাগবে... ১. কখনো বাসে জানালার পাশে বসে মোবাইল টিপবেন না। কখন নিয়ে যাবে, টের পাবেন...Read more

0 0 Reacts 1 View 45,834 Comment 0

বই পড়ার অভ্যাস কেন জরুরি?

বই পড়ার অভ্যাস কেন জরুরি?

বই পড়ার অভ্যাস কেন জরুরি তাই নিচে দেওয়া হল। এগারো শতকে 'দ্য টেল অব গেঞ্জি' নামে একটি বই লিখেছিলেন মুরাসাকি শিকিবু।...Read more

0 0 Reacts 1 View 97,447 Comment 0

মানুষের জীবনে কখন সবচেয়ে বড় পরিবর্তন আসে?

মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে তখন, যখন সে অন্যকে বদলানোর চেষ্টা ছেড়ে নিজেকে বদলাতে শুরু করে। অভিযোগ, অজুহাত আর অপেক্ষা...Read more

0 0 Reacts 0 View 19,733 Comment 0

কেন নিজের উপর বিশ্বাস করতে হবে?

কেন নিজের উপর বিশ্বাস করতে হবে?

আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন, তবে আপনি অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছেন। নিজের ওপর সন্দেহ করা বন্ধ করুন। ভয়...Read more

0 0 Reacts 0 View 20,971 Comment 0

লক্ষ্য অর্জনে বয়স কি কোনো বাধা?

সামাজিক কারণে আমাদের মনে হতে পারে, জীবনের লক্ষ্য পূরণ করার জন্য তরুণ বয়সই উপযুক্ত সময়। বাস্তবতা হল, লক্ষ্য স্থির করা...Read more

0 0 Reacts 1 View 7,729 Comment 0

ব্যর্থতা কি মানুষকে আজীবন আঁকড়ে ধরে রাখতে পারে?

ব্যর্থতা কি মানুষকে আজীবন আঁকড়ে ধরে রাখতে পারে?

ব্যর্থতা কখনোই মানুষকে আজীবন আঁকড়ে ধরে রাখতে পারে না। যতই গাঢ় হোক অন্ধকার, তার শেষ প্রান্তেই একটুখানি আলো অপেক্ষায় থাকে।...Read more

0 0 Reacts 0 View 26,531 Comment 0

সমালোচনাকে কেন ভয় পাবেন না?

যদি কেউ আপনাকে প্রতিযোগী মনে না করে, তবে বুঝে নেবেন আপনি এখনো ততটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেননি। কেউ পিঠ পিছে সমালোচনা...Read more

0 0 Reacts 0 View 204 Comment 0

সফলতার আসল ১৬ সূত্র কি?

সফলতার আসল ১৬ সূত্র কি?

সফলতার ১৬ সূত্র নিচে দেওয়া হল। ০১) আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী...Read more

0 0 Reacts 0 View 62,747 Comment 0

তোমাকে জিততেই হবে...

তোমাকে জিততেই হবে...

জীবনের দৌড় শেষ হয় না। জীবন এক অদ্ভুত দৌড়। কেউ শুরু করে জুতাসহ, কেউ খালি পায়ে। কেউ জন্ম থেকেই একশো...Read more

0 0 Reacts 0 View 5,580 Comment 0

কেন কারো স্বপ্ন নিয়ে খেলা করবেন না!

কেন কারো স্বপ্ন নিয়ে খেলা করবেন না!

কখনো কারো স্বপ্ন নিয়ে খেলা করে, কারো গোছানো জীবনটাকে অগোছালো করে দিতে যাবেন না। কারণ, স্বপ্ন ভাঙ্গার জ্বালা ভীষণ ভয়ঙ্কর। একটা...Read more

0 0 Reacts 2 View 117,237 Comment 0