তোমাকে জিততেই হবে...

তোমাকে জিততেই হবে...

জীবনের দৌড় শেষ হয় না। জীবন এক অদ্ভুত দৌড়। কেউ শুরু করে জুতাসহ, কেউ খালি পায়ে। কেউ জন্ম থেকেই একশো মিটার এগিয়ে থাকে, আবার কেউ হাঁটার আগেই হোঁচট খেয়ে পড়ে যায়। সময়ের সাথে আপনি বুঝতে পারবেন, এই দৌড়ের নিয়ম গুলো কখনোই সবার জন্য একরকম নয়। আপনি হয়তো দেখবেন, কেউ সহজেই সব শিখে নেয়, পরীক্ষার আগের রাতে কয়েক ঘণ্টা পড়েই অসাধারণ ফলাফল করে। আর আপনি দিনের পর দিন খেটে গেলেও কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না। আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকবে, যাদের জীবন কোনো বাধাবিহীন রাস্তায় চলতে থাকে। তাদের কখনো টাকার চিন্তা করতে হয় না, বাবা-মায়ের দেওয়া ক্রেডিট কার্ডে বিল মেটায়। আর আপনি একবার টিউশন ফি চাওয়ার আগে কতবার চিন্তা করবেন, সেটার কোনো হিসাব নেই। জীবনের এই খেলা কেউ একদিনেই জিতে যায়, আর কেউ বছরের পর বছর খেলে করেও বোর্ডে নাম লিখাতে পারে না। কেউ একটা স্টার্টআপ শুরু করেই সাফল্যের চূড়ায় পৌঁছে যায়, আর কেউ দশটা উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়ে লোনের বোঝা টানতে টানতে হারিয়ে যায়। কখনো এমন হবে, আপনি দেখবেন আপনার চেয়ে কম দক্ষ, কম পরিশ্রমী কেউ আপনার স্বপ্নের চাকরিটা পেয়ে গেছে। কারণ হয়তো সে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিল, হয়তো তার রেফারেন্স ছিল, হয়তো ভাগ্য তার পক্ষে ছিল। এসব ভেবে হয়তো আপনার নিজের ওপর রাগ হবে, জীবনকে অন্যায় মনে হবে। কিন্তু বাস্তবতা হলো, এই প্রতিযোগিতায় আপনি যদি শুধুই তুলনায় ব্যস্ত থাকেন, তাহলে ক্লান্তি ছাড়া আর কিছুই পাবেন না। এখানে কেউ একটা গাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখে, আরেকজন সেই গাড়িটা বদলে আরও দামি কিছু চায়। বড় ফ্ল্যাটের মালিক হওয়া মানুষেরও স্বপ্ন থাকে আরও বড় কিছুর। তাহলে উপায় কী? উপায় হলো নিজের লেন ঠিক করা। এই দৌড় কারও জন্য নয়, আপনার নিজের জন্য। অন্যের জীবনের দিকে না তাকিয়ে, নিজের গতিতে এগিয়ে যাওয়া। জীবন সবসময় ফেয়ার হবে না, কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন—সময়ের সাথে নিজেকে গড়ে তুলতে পারেন। কারণ, সত্যিকারের জয়ী হওয়ার জন্য গন্তব্যে পৌঁছানো দরকার নেই। দরকার শুধু এক পা এক পা করে সামনে এগিয়ে যাওয়া। ❤️

0 0 Reacts 0 View 5,587 Comment 0
Profile Photo

অভিজ্ঞতা কি মানুষকে বাস্তবতা শেখায়?

অভিজ্ঞতা কি মানুষকে বাস্তবতা শেখায়?

অনেক সময়ই আমরা নিজেকে মূল্যায়ন করতে বসে পড়ি। আর মনে মনে বলতে থাকি, এর সাথে পরিচয় না হলেই হয়তো ভালো...Read more

0 0 Reacts 1 View 21,148 Comment 0

জীবনটা খুব কঠিন মনে হলে কি করবেন?

জীবনটা খুব কঠিন মনে হলে কি করবেন?

আপনি যদি মনে করেন জীবনটা খুব কঠিন হয়ে গেছে, মনে রাখবেন... এটাই প্রমাণ যে আপনি এখনও বেঁচে আছেন। রতন টাটার এই...Read more

0 0 Reacts 0 View 26,110 Comment 0

এই বয়সে আর কী শিখব? এমন প্রশ্ন আমরা প্রায়ই কেন শুনি?

আসলে সুন্দর করে কথা বলা, শুদ্ধ উচ্চারণে নিজের ভাব প্রকাশ করা কিংবা আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপনা করা এসবের কোনো বয়স হয়...Read more

1 0 Reacts 1 View 13,834 Comment 0

ছোট বেলার ক্রিকেট খেলার অদ্ভুত কিছু নিয়ম!

ছোট বেলার ক্রিকেট খেলার অদ্ভুত কিছু নিয়ম!

ছোট বেলার ক্রিকেট খেলার অদ্ভুত কিছু নিয়ম নিচে দেওয়া হল। ১। যার বল ব্যাট থাকবে, সে যেটা বলবে সেটাই সবাই মেনে...Read more

0 0 Reacts 1 View 98,373 Comment 0

বুয়েটের এক ভাইয়ের জীবন থেকে নেওয়া!

বুয়েটের এক ভাইয়ের জীবন থেকে নেওয়া!

বুয়েটের এক ভাইয়ের জীবন থেকে নেওয়া! আমার জীবনে পাওয়া দশটি সেরা লজ্জাঃ ০১) ক্লাস ফাইভে পড়ি, পাশের বাড়ির আমার বয়েসি এক ছেলের...Read more

0 0 Reacts 1 View 25,530 Comment 0

লক্ষ্য পূরণের জন্য নিজেকে তৈরি হতে বাধ্য করার কৌশল কি?

লক্ষ্য পূরণের জন্য নিজেকে তৈরি হতে বাধ্য করার কৌশল কি?

লক্ষ্য পূরণের জন্য নিজেকে তৈরি হতে বাধ্য করার কৌশল নিচে তুলে ধরা হল। মানুষের জীবন লক্ষ্যের ওপর দাঁড়িয়ে থাকে। যার কোনো...Read more

0 0 Reacts 0 View 19,902 Comment 0

মানসিক শান্তি কিসের উপর নির্ভর করে?

মানসিক শান্তি নির্ভর করে না, কে আপনার পাশে আছে তার উপর... বরং নির্ভর করে আপনি নিজেকে কতটা বুঝতে শিখেছেন তার...Read more

0 0 Reacts 0 View 22,259 Comment 0

নসিকভাবে শক্তিশালী হওয়া উপায় কি?

নসিকভাবে শক্তিশালী হওয়া উপায় কি?

যেভাবে মানসিকভাবে শক্তিশালী হওয়া যায় তাই নিচে তুলে ধরা হল। ১. সবার কাছ থেকে প্রত্যাশা করা বন্ধ করুন। ২. মেনে নিন যে...Read more

0 0 Reacts 1 View 5,728 Comment 0

অতিরিক্ত ক্ষমা আত্মসম্মানের কি ক্ষতি করে?

অতিরিক্ত ক্ষমা আত্মসম্মানের কি ক্ষতি করে?

মানুষকে সুযোগ দেওয়ার মধ্যে মানবিকতা আছে। ক্ষমার মাধ্যমে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে আন্তরিক প্রচেষ্টাও থাকে। কিন্তু একই মানুষকে সীমাহীন সুযোগ দিতে...Read more

0 0 Reacts 0 View 26,254 Comment 0

জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন!

জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন!

আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন। তিনি একদিন আইনস্টাইনকে বললেন... আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে।...Read more

0 0 Reacts 2 View 36,147 Comment 0