অতিরিক্ত চিন্তা থেকে মুক্তির কিছু কার্যকরী উপায় নিচে তুলে ধরা হল। ০১) বর্তমান মুহূর্তকে গুরুত্ব দিন:- অতীতের ভুল আর ভবিষ্যতের অনিশ্চয়তা।এই দুটোর মাঝখানের নামই হলো জীবন। যা চলে গেছে তা ফেরানো সম্ভব নয়, আর যা আসেনি তা অজানা। তাই এই মুহূর্তে আপনি কোথায় আছেন, কী করছেন, সেদিকে ফোকাস করুন। ০২) নিয়ন্ত্রণ এবং অনিয়ন্ত্রণ আলাদা করুন:-নিজেকে প্রশ্ন করুন, আমি যে বিষয়টি নিয়ে চিন্তা করছি, তা কি আমার নিয়ন্ত্রণে আছে? যদি উত্তর 'না' হয়, তবে সেটা নিয়ে ভাবা বন্ধ করুন। আবহাওয়া, অন্যের আচরণ বা অতীত। এগুলো আপনার হাতে নেই। যা আপনার হাতে নেই, তা নিয়ে ভেবে সময় নষ্ট করা বোকামি। ০৩) নিজেকে ব্যস্ত রাখুন:- অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আপনি যখনই খুব বেশি চিন্তা করতে শুরু করবেন, তখনই নিজেকে কোনো কাজে ব্যস্ত করে ফেলুন। বই পড়ুন, ঘর গোছান, বা প্রিয় কোনো মানুষের সাথে কথা বলুন। কাজের মধ্যে থাকলে মস্তিষ্ক ফালতু চিন্তা করার সুযোগ পায় না। ০৪) নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করুন:- যখনই মনে হবে। সব শেষ হয়ে যাবে বা আমি পারব না। তখনই নিজেকে পাল্টা প্রশ্ন করুন, এর প্রমাণ কী? দেখবেন, আপনার ভয়ের কোনো বাস্তব ভিত্তি নেই। এটি শুধুই আপনার মনের সৃষ্টি। জীবনটা খুব ছোট। অহেতুক দুশ্চিন্তা করে এই সুন্দর সময়গুলো নষ্ট করবেন না। ভুল সবাই করে, ব্যর্থতা সবার জীবনেই আসে। কিন্তু সেটা নিয়ে পড়ে থাকলে চলবে না। নিজেকে ক্ষমা করুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। মনের আবর্জনা পরিষ্কার না করলে সেখানে শান্তির চারাগাছ কখনোই জন্মাবে না। আজ থেকেই প্রতিজ্ঞা করুন। আপনি আপনার মনের মালিক হবেন, মন আপনার মালিক হবে না।
Bangla Story
Public . 29-Jan-2026অতিরিক্ত চিন্তা থেকে মুক্তির উপায় কি?