জীবনের সবকিছুই আপেক্ষিক!

জীবনের সবকিছুই আপেক্ষিক!

কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। কেউ ভাবছে আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে। কেউ সদ্যোজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে! কেউ বছরে কতোজন ভালবাসার মানুষ বদলে ফেলছে! কেউ আবার তার ভালবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয়! আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুঁকছে। কেউ প্রিয়জন এর কাছ থেকে সোনা বা হিরের চুড়ি পেয়ে খুশি নয়, কেউ প্রিয়জন এর কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছেনা! কেউ পেঁয়াজ, কাঁচালঙ্কা কচলিয়ে গোগ্ৰাসে পান্তা গিলছে। কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায় অঘোরে ঘুমোচ্ছে। কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে! কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো? কেউ পায়ে হেঁটে পথ চলছে, আর মনে মনে ভাবছে... সন্তানতো মানুষ করতে পেরেছি! ঈশ্বর চাইলে, ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে। নানান রঙের মানুষ, বিভোর নানা স্বপ্নে, জীবন এঁকে বেড়ায় সাদাকালো আলাপনে! আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারো সব থেকেও "সুখ" জিনিসটাই নাই, আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে! কেউ দুইবেলা খাওয়ার জন্য সারাদিন হাটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাটে। জীবন যেখানে যেমন!

0 0 Reacts 0 View 82,041 Comment 0
Profile Photo

মানুষ তোমাকে কেনো পাত্তা দেয় না?

মানুষ তোমাকে কেনো পাত্তা দেয় না?

জেনে নাও মানুষ তোমাকে কেনো পাত্তা দেয় না তাই নিচে তুলে ধরা হল। ❍ তুমি খুব বেশি হাসো। মনে রাখবে, যাদের...Read more

0 0 Reacts 0 View 22,323 Comment 0

পরিস্থিতি আমাদের কি শিক্ষা দেয়!

পরিস্থিতি আমাদের কি শিক্ষা দেয়!

আপানার পরিস্থিতি খুবই নড়বড়ে। ব্যাক্তিগত জীবনে বিভিন্ন সমস্যা সাথে নিয়ে দিন পার করছেন। কখনো পারিবারিক চাপে, কখনো মানসিক চাপে, কখনো বা...Read more

0 0 Reacts 0 View 84,086 Comment 0

প্রকৃতির বিচার কি বড়ই অদ্ভুত?

প্রকৃতির বিচার কি বড়ই অদ্ভুত?

প্রকৃতির বিচার বড়ই অদ্ভুত, এখানে কোনো অন্যায়'ই অমীমাংসিত থাকে না। আজ যে আপনাকে অবহেলা করে অঝোরে কাঁদাচ্ছে, কাল তাকেও ঠিক...Read more

0 0 Reacts 0 View 20,386 Comment 0

লক্ষ্য অর্জনের উপায় কি?

লক্ষ্য অর্জনের উপায় কি?

লক্ষ্য অর্জনের জন্য ১০টি উপায় নিচে তুলে ধরা হল। ০১) লক্ষ্য পরিষ্কার করুন। ০২) সময়সীমা ঠিক করুন। ০৩) ছোট ধাপে ভাগ করুন। ০৪) প্রতিদিন...Read more

0 0 Reacts 0 View 26,123 Comment 0

চুপচাপ থাকার সাইকোলজি!

চুপচাপ থাকার সাইকোলজি!

চুপচাপ থাকার সাইকোলজি নিচে উপস্থাপন করা হল। ☆ যারা চুপচাপ থাকে তারা সাধারণত অন্যদের তুলনায় একটু বেশি ইন্টেলিজেন্ট হয়। ☆ যারা চুপচাপ...Read more

0 0 Reacts 1 View 46,276 Comment 1

অতিরিক্ত চিন্তা থেকে মুক্তির উপায় কি?

অতিরিক্ত চিন্তা থেকে মুক্তির উপায় কি?

অতিরিক্ত চিন্তা থেকে মুক্তির কিছু কার্যকরী উপায় নিচে তুলে ধরা হল। ০১) বর্তমান মুহূর্তকে গুরুত্ব দিন:- অতীতের ভুল আর ভবিষ্যতের অনিশ্চয়তা।এই...Read more

0 0 Reacts 0 View 19,411 Comment 0

কেন আপনি বাজ পাখির মতন বাঁচতে হবে?

কেন আপনি বাজ পাখির মতন বাঁচতে হবে?

বাজ পাখি প্রায় ৭০ বছর বাঁচে। কিন্তু মাত্র ৪০ বছর পার করার পরই বাজ পাখিকে বাঁচার জন্য কয়েকটি কঠিন সিদ্ধান্ত...Read more

0 0 Reacts 0 View 19,816 Comment 0

ঘুমিয়ে ঘুমিয়ে কি সফলতা আসে?

ঘুমিয়ে ঘুমিয়ে কি সফলতা আসে?

ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসে না। জোর করে নিয়ে আসতে হয়। 🍁 শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট...Read more

0 0 Reacts 0 View 25,655 Comment 0

বদলে যাওয়ার আসল মানে কি?

বদলে যাওয়ার আসল মানে কি?

হ্যা আমিও বদলে গেছি! সময় কখনো থেমে থাকে না, আর সেই সময়ের স্রোতে আমিও ভেসেছি, শিখেছি, হেরেছি, জিতেছি। আগে আমি ছিলাম অনেক...Read more

0 0 Reacts 1 View 60,939 Comment 0

পৃথিবীর সব কিছুর সাথে কেন আপোষ চলে না?

পৃথিবীর সব কিছুর সাথে কেন আপোষ চলে না?

দুনিয়াতে অতিরিক্ত ভালো মানুষ এবং নরম হয়ে থাকাটা আসলেই লস প্রজেক্ট। নরম মানুষকে সবাই পেয়ে বসে, সবাই তাকে ভেঙে খায়।...Read more

0 0 Reacts 0 View 83,318 Comment 0