কলিজা সিঙ্গারা তৈরী করার রেসিপি

কলিজা সিঙ্গারা তৈরী করার রেসিপি

কলিজা সিঙ্গারা তৈরী করার রেসিপি নিচে দেওয়া হল। উপকরনঃ - ময়দা ৩ কাপ। - তেল ৫ টে চামচ। - কালজিরা ১ চা চামচ। - পানি ১ কাপ। - লবন স্বাদ মত / ১ চা চামচ। ❤️পুরের জন্য ❤️ - আলু ছোট কিউব করে কাটা ৩ কাপ। - গাজর এবং মটরশুটি ১ কাপ। - হলুদ ও লবন ১ চা চামচ। - পানিতে সেদ্ধ কলিজা কিউব করে কাটা ১ কাপ। - লবন ১ চা চামচ। - আস্ত জিরা - ১ চা চামচ। - মরিচ গুঁড়া ১ চা চামচ। - জিরা গুড়া ২ চা চামচ। - ধনে গুঁড়া ১ চা চামচ। - আদা-রসুন বাটা ২ চা চামচ। - গরম মশলা গুড়া ১ চা চামচ। - পেঁয়াজ কুচি ১ / ২ কাপ। - কাঁচামরিচ কুচি নিজের পছন্দ মতো। - ধনেপাতাকুচি। - তেল ২-৩ টে চামচ। - বিট লবন - ১/২ চা চামচ। প্রণালী - প্যানে তেল হালকা গরম করে আস্ত জিরা পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। আদা বাটা দিয়ে অন্য গুড়ো মশলা দিয়ে দিন। অল্প পানি দিন যাতে মসলা পুড়ে না যায়। এখন আলু দিয়ে ভাল করে মিশিয়ে নিন। আলু একটু নরম হলে ।কলিজা দিয়ে মিশিয়ে ১০ নিনিট দমে রাখুন। বিটলবন দিন, কাচা মরিচ, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ঠান্ডা করুন। ? খামির তৈরি সব উপকরন ভাল করে মিশিয়ে নিন।হাত দিয়ে ময়দা ঝুরাঝুরা করে নিন। পরিমান মত পানি দিয়ে মাখিয়ে শক্ত খামির (রুটিড় খামির থেকে কিছুটা শক্ত) বানিয়ে ফেলুন। ২০ মিনিট ঢেকে রেখে দিন। খামির নিজের পছন্দ মতো গোলা করে নিন। একভাগ রুটি বানানোর পিড়িতে নিয়ে ময়দা ছিটিয়ে পাতলা ডিমের আকারের রুটি বানিয়ে নিন।ছুরি দিয়ে রুটির মাঝখানে কেটে নিন। একভাগ নিয়ে তার চারিপাশে পানি লাগিয়ে নিন। হাতে নিয়ে পানের খিলির আকা্রে বানিয়ে হাতের তজর্নী ও বুড়ো আঙ্গুল গোল করে তার মাঝখানে রাখুন। খিলির মাঝে পুর ভরে দিন। উপরে ১/৪ ইঞ্চি খালি রাখুন। খিলির উচু পাশ দিয়ে পুর ঢেকে দিন। দুইপাশ পানি দিয়ে চেপে লাগি্যে নিন। মুখ বন্ধ করে হাত দিয়ে পুরো সিঙ্গারা কিছুটা চেপে নিন। ৪ কাপের মত তেল চুলাতে দিয়ে গরম হলে সিঙ্গারা গুলো দিয়ে চুলার আচ কমিয়ে দিন। সময় নিয়ে আস্তে আস্তে ভেজে তুলুন। এতে সিঙ্গারা মচমচে থাকবে। কেউ চাইলে একটু ভেজে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। প্রয়োজন অনু্যায়ী ভেজে নিন। টিপস - ১। খামির তৈরি করার পর ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন অন্তত ২০ মিনিট। ৩। তেল খুব গরম করবেন না। হালকা গরম তেলে দিন। ৪। সিঙ্গারার পকেট বানাতে রুটি খুব বেশি পাতলা করবেন না। এটা অনেক টা পরটার মত মোটা হবে। ৫। চুলার আঁচ হবে নিম্ন মাঝারি। একেকটা ব্যাচ ভাজতে ১৫-২০ মিনিট সময় নিন।

0 0 Reacts 2 View 35,176 Comment 0
Profile Photo

পৃথিবীর গভীরতম গর্তে পড়ে গেলে কী হবে?

পৃথিবীর গভীরতম গর্তে পড়ে গেলে কী হবে?

আপনি কি কখনও ভেবেছেন, পৃথিবীর সবচেয়ে গভীর গর্তে পড়লে কী ঘটতে পারে? এটা ঠিক যেন সায়েন্স ফিকশন বা অবিশ্বাস্য কল্পনা!...Read more

0 0 Reacts 0 View 119,142 Comment 0

রমনা রেসকোর্স থেকে সোহরাওয়ার্দী উদ্যান।

রমনা রেসকোর্স থেকে সোহরাওয়ার্দী উদ্যান।

সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুপরিসর নগর উদ্যান। এটি পূর্বে রমনা রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। এক...Read more

0 0 Reacts 2 View 11,118 Comment 0

যখনই কোন কিছু ফ্রী পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়।

যখনই কোন কিছু ফ্রী পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়।

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়, বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে। নোবেল বিজয়ী ডেসমন্ট টু টু একবার বলেছিলেন,...Read more

0 0 Reacts 2 View 36,925 Comment 0

শত শত বছর আগের পান্থশালা!

শত শত বছর আগের পান্থশালা!

সিলেটের জৈন্তাপুরে শত শত বছর আগের পান্থশালা। আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সিলেট – জাফলং সড়কের মাঝে এই বিল্ডিংটির পরিচয়...Read more

0 0 Reacts 0 View 117,387 Comment 0

জাপানের হোক্কাইডোর সৈকত যেখানে একই সঙ্গে মেলে তুষার, বালি আর সমুদ্র।

জাপানের হোক্কাইডোর সৈকত যেখানে একই সঙ্গে মেলে তুষার, বালি আর সমুদ্র।

আপনি কি এমন কোনো জায়গার কথা কল্পনা করতে পারেন যেখানে কনকনে শীতের তুষার সোনালী বালুকাবেলা এবং আছড়ে পড়া সমুদ্রের ঢেউ...Read more

0 0 Reacts 1 View 2,639 Comment 0

ইরানে ৩,০০০ বছর পুরনো এক পাত্রভর্তি কাজল আবিষ্কার!

ইরানে ৩,০০০ বছর পুরনো এক পাত্রভর্তি কাজল আবিষ্কার!

জার্মান প্রত্নতাত্ত্বিকরা সম্প্রতি ইরানে ৩,০০০ বছর পুরনো এক পাত্রভর্তি কাজল আবিষ্কার করেছেন, যা প্রাচীন বিশ্বের অন্য যেকোনো সৌন্দর্যসামগ্রীর তুলনায় সম্পূর্ণ...Read more

1 0 Reacts 1 View 46,667 Comment 0

জাপানের আসুকা অঞ্চলে এক বিশাল পাথর!

জাপানের আসুকা অঞ্চলে এক বিশাল পাথর!

জাপানের আসুকা অঞ্চলে এক বিশাল পাথরের স্থাপনা আজও প্রত্নতাত্ত্বিকদের বিস্মিত করে। এর নাম মাসুদা ইওয়াফুনে বা মাসুদার শিলাজাহাজ। একটিমাত্র গ্রানাইট পাথর...Read more

0 0 Reacts 0 View 36,939 Comment 0

মিনিকেট চালে কখনো পোকা ধরেনা কেন?

মিনিকেট চালে কখনো পোকা ধরেনা কেন?

একটি বিশেষ সতর্কতা মূলক পোষ্ট। বাঁচতে হলে জানতে হবে। মিনিকেট চালের ভাত গরমকালেও অনেকক্ষণ ভালো থাকে! আহারে! কত ভালো চাল! তাইনা? আসুন...Read more

0 0 Reacts 0 View 33,819 Comment 0

সুদানের মরুভূমিতে লুকিয়ে আছে প্রাচীন মেরো শহর।

সুদানের মরুভূমিতে লুকিয়ে আছে প্রাচীন মেরো শহর।

সুদানের মরুভূমিতে লুকিয়ে আছে প্রাচীন মেরো শহর, যেখানে কুশ সাম্রাজ্যের সময়কার ২০০টিরও বেশি পিরামিড এখনো দাঁড়িয়ে আছে। তবে এগুলো তৈরির...Read more

0 0 Reacts 0 View 103,697 Comment 0

ফেরাউনের কিছু বংশধর বার্তমানে বাংলাদেশে দেখা যায়!

ফেরাউনের কিছু বংশধর বার্তমানে বাংলাদেশে দেখা যায়!

ফেরাউনের ব্যবসা ছিলো তরমুজ এর ব্যবসা!! মেপে অধিক দামে বিক্রি করার কারনে সাধারণ নিম্ন আয়ের মানুষ সেই সময় ফেরাউন এর থেকে...Read more

0 0 Reacts 1 View 95,353 Comment 0