যারা আপনার চাইতে এগিয়ে, তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী।

যারা আপনার চাইতে এগিয়ে, তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী।

২৭ বছর বয়সে যখন হন্যে হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন, তখন আপনারই বয়েসি কেউ একজন সেই ব্যাংকেরই ম্যানেজার হয়ে বসে আছেন। আপনার ক্যারিয়ার যখন শুরুই হয়নি, তখন কেউ কেউ নিজের টাকায় কেনা দামি গাড়ি হাঁকিয়ে আপনার সামনে দিয়েই চলে যাচ্ছে। কর্পোরেটে যে সবসময় চেহারা দেখে প্রমোশন দেয়, তা নয়। দিন বদলাচ্ছে, কনসেপ্টগুলো বদলে যাচ্ছে। শুধু বেতন পাওয়ার জন্য কাজ করে গেলে শুধু বেতনই পাবেন। কথা হল, কেন এমন হয়? সবচাইতে ভালটি সবচাইতে ভালভাবে করে কীভাবে? কিছু ব্যাপার এক্ষেত্রে কাজ করে। দুএকটি বলছি। প্রথমেই আসে পরিশ্রমের ব্যাপারটা। যারা আপনার চাইতে এগিয়ে, তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী। এটা মেনে নিন। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না। শুধু পরিশ্রম করলেই সব হয় না। তা-ই যদি হত, তবে গাধা হত বনের রাজা। শুধু পরিশ্রম করা নয়, এর পুরস্কার পাওয়াটাই বড় কথা। অনলি ইওর রেজাল্টস্ আর রিওয়ার্ডেড, নট ইওর এফর্টস্। আপনি এক্সট্রা আওয়ার না খাটলে এক্সট্রা মাইল এগিয়ে থাকবেন কীভাবে? সবার দিনই তো ২৪ ঘণ্টায়। আমার বন্ধুকে দেখেছি, অন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে আউটসোর্সিং করে। ও রাত জাগার সুবিধা তো পাবেই! আপনি বাড়তি কী করলেন, সেটাই ঠিক করে দেবে, আপনি বাড়তি কী পাবেন। আপনি ভিন্নকিছু করতে না পারলে আপনি ভিন্নকিছু পাবেন না। বিল গেটস রাতারাতি বিল গেটস হননি। শুধু ইউনিভার্সিটি ড্রপআউট হলেই স্টিভ জোবস কিংবা জুকারবার্গ হওয়া যায় না। আবার অনেক IAS এর মত অনার্সে 74% পেয়েছেন আবার UPSC তেও ফার্স্ট হয়েছেন, এমনটা হবে না। আউটলায়ার্স বইটি পড়ে দেখুন। বড় মানুষের বড় প্রস্তুতি থাকে। নজরুলের প্রবন্ধগুলো পড়লে বুঝতে পারবেন, উনি কতটা স্বশিক্ষিত ছিলেন। শুধু রুটির দোকানে চাকরিতেই নজরুল হয় না। কিংবা স্কুলকলেজে না গেলেই রবীন্দ্রনাথ হয়ে যাওয়া যাবে না। সবাই তো বই বাঁধাইয়ের দোকানে চাকরি করে মাইকেল ফ্যারাডে হতে পারে না, বেশিরভাগই তো সারাজীবন বই বাঁধাই করেই কাটিয়ে দেয়।

0 0 Reacts 2 View 28,132 Comment 0
Profile Photo

বিয়ে বাড়ির খাবার খাওয়ার মাজার গল্প

বিয়ে বাড়ির খাবার খাওয়ার মাজার গল্প

এক বিয়েতে গেছিলাম, আমার সামনের চেয়ারে একটা সুন্দরী মেয়ে বসা ছিল, খাওয়ার মাঝে মেয়েটি বলে উঠলো 'ব্রো ফ্লাওটা দিন তো'...Read more

0 0 Reacts 1 View 88,315 Comment 0

পৃথিবীর কাছে আপনি একজন নোবডি মাত্র।

পৃথিবীর কাছে আপনি একজন নোবডি মাত্র।

স্টুডেন্টলাইফে কে কী বলল, সেটা নিয়ে মাথা ঘামাবেন না। আমাদের ব্যাচে যে ছেলেটা প্রোগ্রামিং করতেই পারত না, সে এখন একটা...Read more

0 0 Reacts 1 View 46,844 Comment 0

দ্রব্যমূল্যের এই বাজারে খরচ কমানোর ২৭ উপায়!

দ্রব্যমূল্যের এই বাজারে খরচ কমানোর ২৭ উপায়!

দ্রব্যমূল্যের এই বাজারে খরচ কমানোর ২৭ উপায় নিচে উপস্থাপন করা হল। ০১) ঘরের খাবার খান, যা'ই খেতে ইচ্ছে করুক, ঘরে বানিয়ে...Read more

0 0 Reacts 0 View 109,530 Comment 0

বয়ফ্রেন্ড না থাকার সুবিধা গুলো কী?

বয়ফ্রেন্ড না থাকার সুবিধা গুলো কী?

বয়ফ্রেন্ড না থাকার সুবিধা গুলো নিন্মে উপস্থাপন করা হল। ০১. আপনি যখন যেখানে খুশি যেতে পারবেন। কোনোরকম এক্সট্রা পারমিশনের দরকার নেই।...Read more

0 0 Reacts 3 View 18,406 Comment 0

রোমান চ্যারিটি - ছবিটি আসল রহস্য!

রোমান চ্যারিটি - ছবিটি আসল রহস্য!

উপরের ছবিটি দেখে আপনার মনের কোণে কোনও খারাপ কোনও অনুভূতির জন্ম হতেই পারে। কেউ কেউ শিউরেও উঠতে পারেন। এক যুবতীর...Read more

0 0 Reacts 2 View 11,268 Comment 0

জগতে সবচেয়ে বাজে অনুভূতি কি?

জগতে সবচেয়ে বাজে অনুভূতি কি?

জগতে সবচেয়ে বাজে অনুভূতি হচ্ছে আপনি কারো জন্য কেমন ফিল করেন সেটা তাকে বোঝাতে না পারা। আপনি আপনার মাকে কিছু বলতে...Read more

0 0 Reacts 1 View 120,239 Comment 0

ডিভোর্সের দুই বছর পর প্রাক্তন স্ত্রীকে বাড়ি নিয়ে আসার গল্প!

ডিভোর্সের দুই বছর পর প্রাক্তন স্ত্রীর বাড়িতে গেলাম।উদ্দেশ্য ছিলো ছেলেকে নিজের কাছে নিয়ে আসা। আমায় আসতে দেখে শ্বশুর মশাই বিরাট...Read more

0 0 Reacts 1 View 12,258 Comment 0

যে কারনে এই গরমে বিয়ে করা উচিৎ!

যে কারনে এই গরমে বিয়ে করা উচিৎ!

যে কারনে এই গরমে বিয়ে করা উচিৎ তাই নিচে দেওয়া হল। ১। দুজন দুই জায়গায় থাকার কারনে বাড়তি ফ্যান চলছে ফলে...Read more

0 0 Reacts 1 View 96,075 Comment 0

আপনি কেন আপনার স্ত্রীকে সম্মান করবেন?

আপনি কেন আপনার স্ত্রীকে সম্মান করবেন?

শাহরুখ খান তাঁর এক সাক্ষাৎকারে বলেছিলেন... আমি ৩০ বছর ধরে বিবাহিত। কিন্তু এখনও বেডরুমে আমার স্ত্রী পোশাক পরিবর্তন করলে আমি নক...Read more

0 0 Reacts 1 View 11,460 Comment 0

পড়ালেখা, জ্ঞান অর্জন খুব রিস্কি ইনভেস্টমেন্ট মনে হচ্ছে!

পড়ালেখা, জ্ঞান অর্জন খুব রিস্কি ইনভেস্টমেন্ট মনে হচ্ছে!

একজন ফুড ব্লগারের মাসিক ইনকাম ১০ লাখ টাকা! হিরো আলমের বাৎসরিক ইনকাম ২ কোটি টাকা! জীবনে স্কুলে না যাওয়া অপু...Read more

0 0 Reacts 3 View 22,594 Comment 0