যে ৫টি গল্প যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে!

যে ৫টি গল্প যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে!

যে ৫টি গল্প যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে তাই নিচে দেওয়া হল। গল্প -১ বাবা বাথরুমে , মা রান্না ঘরে আর ছেলে টিভি দেখছিল। এমন সময় দরজায় ঘণ্টা বাজল। ছেলে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখল, পাশের বাড়ির দাসবাবু দাঁড়িয়ে। ছেলে কিছু বলার আগেই দাসবাবু বললেন, ‘আমি তোমাকে ৫০০ টাকা দেব, যদি তুমি ১০ বার কান ধরে উঠবস কর।’ বুদ্ধিমান ছেলে অল্প কিছুক্ষণ চিন্তা করেই কান ধরে উঠবস শুরু করল, প্রতিবার উঠবসে ৫০ টাকা বলে কথা। শেষ হতেই দাসবাবু ৫০০ টাকার নোট ছেলের হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন। বাবা বাথরুম থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন, ‘কে ছিল দরজায়?’ পাশের বাড়ির দাসবাবু, উত্তর দিল ছেলে। বাবা বললেন ছেলেকে... আমার ৫০০ টাকা কি উনি দিয়ে গেছেন? শিক্ষা: আপনার ধারদেনার তথ্য শেয়ারহোল্ডারদের থেকে গোপন করবেন না। এতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পাবেন। গল্প -২ সেলসম্যান, অফিস ক্লার্ক ও ম্যানেজার দুপুরে খেতে যাচ্ছিলেন। পথে তাঁরা একটি পুরোনো প্রদীপ পেলেন। তাঁরা ওটাতে ঘষা দিতেই দৈত্য বের হয়ে এল। দৈত্য বলল... আমি তোমাদের একটি করে ইচ্ছা পূরণ করব। আমি আগে! আমি আগে! বললেন অফিস ক্লার্ক, আমি বাহামা সমুদ্রপারে যেতে চাই, যেখানে অন্য কোনো ভাবনা থাকবে না, কাজ থাকবে না। ফুঃ... তিনি চলে গেলেন.... এরপর আমি! এরপর আমি! বললেন সেলসম্যান, আমি মায়ামি বিচে যেতে চাই, যেখানে শুধু আরাম করব। ফুঃ.... তিনিও চলে গেলেন... এখন তোমার পালা…. দৈত্য ম্যানেজারকে বলল... ম্যানেজার বললেন, আমি ওই দুজনকে আমার অফিসে দেখতে চাই। শিক্ষা: সব সময় বসকে আগে কথা বলতে দেবেন। তা না হলে নিজের কথার কোন মূল্য থাকবে না। গল্প -৩ একটি ইগল গাছের ডালে বসে আরাম করছিল। এমন সময় একটি ছোট খরগোশ ইগলটিকে দেখে জিজ্ঞেস করল, আমিও কি তোমার মতো কিছু না করে এভাবে বসে আরাম করতে পারি? ইগল উত্তর দিল, অবশ্যই, কেন পারবে না। তারপর খরগোশটি মাটিতে এক জায়গায় বসে আরাম করতে থাকল। হঠাৎ একটি শিয়াল এসে হাজির, আর লাফ দিয়ে খরগোশকে ধরে খেয়ে ফেলল। শিক্ষা: যদি কোনো কাজ না করে বসে বসে আরাম করতে চান, তাহলে আপনাকে অনেক ওপরে থাকতে হবে..! গল্প -৪ একটি মুরগি ও একটি ষাঁড় গল্প করছিল। আমার খুব শখ ওই গাছের আগায় উঠব, কিন্তু আমার এত শক্তি নেই, মুরগিটি আফসোস করল। উত্তরে ষাঁড়টি বলল, ‘আচ্ছা, তুমি আমার গোবর খেয়ে দেখতে পার, এতে অনেক পুষ্টি আছে।’ কথামতো মুরগি পেট পুরে গোবর খেয়ে নিল এবং তারপরই দেখল সে বেশ শক্তি পাচ্ছে। চেষ্টা করে সে গাছের নিচের শাখায় উঠে পড়ল। দ্বিতীয় দিন আবার খেল, সে তখন এর ওপরের শাখায় উঠে গেল। অবশেষে চার দিন পর মুরগিটি গাছের আগায় উঠতে সক্ষম হলো। কিন্তু খামারের মালিক যখন দেখলেন, মুরগি গাছের আগায়, সঙ্গে সঙ্গে তিনি গুলি করে তাকে গাছ থেকে নামালেন। শিক্ষা: ফাঁকা বুলি (বুল শিট) হয়তো আপনাকে অনেক ওপরে নিয়ে যেতে পারে, কিন্তু আপনি বেশিক্ষণ ওখানে টিকে থাকতে পারবেন না। গল্প -৫ একটি পাখি শীতের জন্য দক্ষিণ দিকে যাচ্ছিল। কিন্তু এত ঠান্ডা ছিল যে পাখিটি শীতে জমে যাচ্ছিল এবং সে একটি বড় মাঠে এসে পড়ল। যখন সে মাঠে পড়ে ছিল, একটি গরু তার অবস্থা দেখে তাকে গোবর দিয়ে ঢেকে দিল। কিছুক্ষণ পর পাখিটি বেশ উষ্ণ অনুভব করল। যখন গোবরের গরমে সে খুব ঝরঝরে হয়ে উঠল, আনন্দে গান গেয়ে উঠল। এমন সময় একটি বিড়াল পাশ দিয়ে যাচ্ছিল, পাখির গান শুনে খুঁজতে লাগল... কোথা থেকে শব্দ আসছে! একটু পরই সে গোবরের কাছে আসে এবং সঙ্গে সঙ্গে গোবর খুঁড়ে পাখিটিকে বের করে তার আহার সারে। শিক্ষা: ১. যারা আপনার ওপর কাদা ছোড়ে, তারা সবাই-ই আপনার শত্রু নয়। ২. যারা আপনাকে পঙ্কিলতা থেকে বের করে আনে, তারা সবাই-ই আপনার বন্ধু নয়। ৩. এবং যখন আপনি গভীর পঙ্কিলতায় নিমজ্জিত, তখন মুখ বেশি না খোলাই শ্রেয়।

0 0 Reacts 2 View 10,217 Comment 0
Profile Photo

পৃথিবীর কাছে আপনি একজন নোবডি মাত্র।

পৃথিবীর কাছে আপনি একজন নোবডি মাত্র।

স্টুডেন্টলাইফে কে কী বলল, সেটা নিয়ে মাথা ঘামাবেন না। আমাদের ব্যাচে যে ছেলেটা প্রোগ্রামিং করতেই পারত না, সে এখন একটা...Read more

0 0 Reacts 1 View 46,844 Comment 0

যারা আপনার চাইতে এগিয়ে, তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী।

যারা আপনার চাইতে এগিয়ে, তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী।

২৭ বছর বয়সে যখন হন্যে হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন, তখন আপনারই বয়েসি কেউ একজন সেই ব্যাংকেরই ম্যানেজার হয়ে বসে আছেন।...Read more

0 0 Reacts 2 View 28,133 Comment 0

পৃথিবীর সবকিছু এখন বড়ো কঠিন!

পৃথিবীর সবকিছু এখন বড়ো কঠিন!

এখানে তুমি মাটির মতো বেঁচে থাকতে চাইলেও ব্যার্থ হবে। তোমার চারপাশের মানুষ, পরিবেশ তোমাকে পোড়াতে হয়ে উঠবে জলজ্যান্ত ইটের ভাটা। আঁঠালো...Read more

0 0 Reacts 3 View 10,427 Comment 0

পাগল প্রমাণ করার উপায়

পাগল প্রমাণ করার উপায়

পাগল প্রমাণ করার উপায় নিচে দেওয়া হল...!? ০১) তুমি , facebook , TikTok & YouTube চালাও.!? ০২) এই সময় তুমি ফোন...Read more

0 0 Reacts 1 View 40,098 Comment 0

বিয়ের পরে যদি কোন মেয়ে সুন্দর হয়! তার পিছনের কৃতিত্ব কার?

বিয়ের পরে যদি কোন মেয়ে সুন্দর হয়! তার পিছনের কৃতিত্ব কার?

বিয়ের পরে যদি কোন মেয়ে সুন্দর থেকে আরও সুন্দর হয় তার পিছনের কৃতিত্ব সম্পূর্ণ হাসবেন্ড এর। কারণ তার স্বামী তার এতোটাই...Read more

0 0 Reacts 2 View 34,768 Comment 0

একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন?

একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন?

এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল।...Read more

0 0 Reacts 3 View 14,301 Comment 0

বাংলাদেশের বিয়ে বাড়িতে যে ঘটনা গুলো ঘটবেই!

বাংলাদেশের বিয়ে বাড়িতে যে ঘটনা গুলো ঘটবেই!

বাংলাদেশের বিয়ে বাড়িতে যে ঘটনা গুলো ঘটবেই তাই নিচে তুলে ধরা হল। ১. বরযাত্রা শুরু হবে- এসময় দেখা যাবে গুরুত্বপুর্ণ কেউ...Read more

0 0 Reacts 1 View 108,356 Comment 0

ভালোবেসে মানুষ কিভাবে অন্ধ হয়!

ভালোবেসে মানুষ কিভাবে অন্ধ হয়!

ভালোবেসে মানুষ নাকি অন্ধ হয়! অথচ দেখো, মনের চোখ খোলা রেখে আমি শুধু তোমায় দেখি। মন, মস্তিষ্ক আর শরীর জুড়ে...Read more

0 0 Reacts 1 View 116,645 Comment 0

কেন জীবনে প্রচুর টাকা উপার্জন করা উচিত!

কেন জীবনে প্রচুর টাকা উপার্জন করা উচিত!

জীবনে প্রচুর টাকা উপার্জন করা উচিত। এতটাই উপার্জন করা উচিত যাতে পৃথিবীর যেকোনো জায়গায় যখন ইচ্ছে ভ্রমনে যেতে পারি, যখন...Read more

0 0 Reacts 0 View 116,446 Comment 0

জগতে সবচেয়ে বাজে অনুভূতি কি?

জগতে সবচেয়ে বাজে অনুভূতি কি?

জগতে সবচেয়ে বাজে অনুভূতি হচ্ছে আপনি কারো জন্য কেমন ফিল করেন সেটা তাকে বোঝাতে না পারা। আপনি আপনার মাকে কিছু বলতে...Read more

0 0 Reacts 1 View 120,239 Comment 0