চেহারার চাকচিক্য বা গায়ের রঙ আসলে কোনোদিন কারো ব্যক্তিগত পরিচয় হতে পারে না। কারণ সৌন্দর্য কোনো পৈত্রিক সূত্রে পাওয়া স্থায়ী সম্পত্তি নয়। প্রকৃত সুন্দরের নিবাস হলো মানুষের চিন্তায়, তার মননে। যার দৃষ্টিভঙ্গি যত বেশি স্বচ্ছ আর যার ভাবনা যত বেশি নির্মল-সেই মানুষটাই আসলে তত বেশি সুন্দর। মানুষের বাহ্যিক রূপ তো সময়ের সাথে ফিকে হয়ে যায়, কিন্তু সুন্দর চিন্তার আভা ম-রে গিয়েও অমর হয়ে থাকে। আমরা প্রায়ই আয়নায় নিজেকে খুঁজি, কিন্তু ভুলে যাই যে ভেতরের অসুন্দরতা মেকআপ দিয়ে ঢাকা যায় না। একজন মানুষের কথা বলার ধরন, অন্যের বিপদে এগিয়ে আসা কিংবা তুচ্ছ কাউকে সম্মান দেওয়ার মানসিকতা-এগুলোই হলো তার আসল সৌন্দর্য। দামী পোশাকে মোড়ানো শরীরের চেয়ে একটা দয়ালু আর মায়াবী মন অনেক বেশি আকর্ষণীয়। যার ভাবনায় অহংকার নেই, ঘৃণা নেই, কেবলই আছে সহমর্মিতা-তার সান্নিধ্যে গেলেই এক অদ্ভুত প্রশান্তি পাওয়া যায়। তাই রূপের অহংকার করাটা স্রেফ বোকামি। দিনশেষে মানুষ আপনার গায়ের রঙ বা চুলের স্টাইল মনে রাখবে না; তারা মনে রাখবে আপনার সেই সুন্দর ভাবনাগুলো, যা দিয়ে আপনি তাদের জীবনটা একটু হলেও সহজ করেছিলেন। তাই নিজেকে সুন্দর করতে হলে আগে নিজের চিন্তাগুলোকে সুন্দর করুন, কারণ জগতের সকল সুন্দরের উৎস হলো একটি পবিত্র আর উদার মস্তিষ্ক।
Life Story
Public . 29-Mar-2026চেহারার চাকচিক্য বা গায়ের রঙ কি ব্যক্তিগত পরিচয়?