কেন সময়ের সাথে নিজেকে বদলাতে হবে?

কেন সময়ের সাথে নিজেকে বদলাতে হবে?

Kodak কোম্পানির কথা মনে আছে? ১৯৯৮ সালে কোড্যাক কোম্পানিতে ১ লক্ষ ৭০ হাজার কর্মচারী কাজ করতেন এবং বিশ্বে ছবি তোলার ৮৫%ই কোড্যাক ক্যামেরায় তোলা হত। গত কয়েক বছরে মোবাইল এবং ডিজিটাল ক্যামেরার বাড়বাড়ন্ত হওয়ায় এমন অবস্থা হয় যে Kodak কোম্পানিটাই উঠে যায়। এমনকি Kodak সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ে এবং এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়। ওই একই সময়ে বা এর কিছু আগে পরে আরো কতগুলি বিখ্যাত কোম্পানি তাদের ঝাঁপ পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয়। যেগুলো এখনও কোনমতে টিকে আছে তাদের অবস্থাও নিভু নিভু। যেমন: ১. National (টিভি) ২. Raledy (ক্যাসেট প্লেয়ার) ৩. Casio (ঘড়ি) ৪. Ambassador (গাড়ি) ৫. Nokia (মোবাইল) ৬. Murphy (রেডিও) ৭. Compaq (পিসি ব্র্যান্ড) ৮. Oldsmobile (গাড়ি নির্মাতা) ৯. Pan Am (বিমান সংস্থা) ১০. Blockbuster (ভিডিও চেইন) ১১. Borders (বই বিক্রেতা) ১২. Toys "R" Us (খেলনা বিক্রেতা) ১৩. Enron (বৈশ্বিক জ্বালানি কোম্পানি) ১৪. Woolworth's (বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা) ১৫. Tower Records (মিউজিক স্টোর) এই কোম্পানিগুলোর মধ্যে কারুরই কোয়ালিটি খারাপ ছিল না। তবুও এরা উঠে গেল কেন? কারণ, সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি। এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনের ১০ বছরে দুনিয়া কতটা পাল্টে যেতে পারে! আজকের ৭০ থেকে ৯০% চাকরিই সামনের ১০ বছরে সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে চলেছে। আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান। Uber কেবলমাত্র একটি software এর নাম। এদের নিজস্ব কোনো গাড়ি নেই। তবুও আজ তারা পৃথিবীর বৃহত্তম ট্যাক্সিভাড়ার কোম্পানি। Airbnb হল আজকে দুনিয়ার সবথেকে বড় হোটেল কোম্পানি। কিন্তু মজার ব্যাপার হলো, পৃথিবীর একটি হোটেলও তাদের মালিকানায় নেই। একইভাবে Paytm, Ola Cabs, Oyo rooms ইত্যাদি অসংখ্য প্রতিষ্ঠানের উদাহরণ দেওয়া যেতে পারে। আজকে উন্নত দেশগুলোতে জুনিয়র আইনজীবীদের জন্য কোনো কাজ নেই, কারণ Clio, My Case, Practice Partner নামের সফটওয়্যারগুলো যে কোনো নতুন উকিলের থেকে অনেক ভালো ওকালতি করতে পারে। নতুন ডাক্তারদেরও চাকরি যেতে বসেছে। Medscape, Merative, Telemedicine, eClinicalWorks, Doctor on Demand নামের অ্যাপগুলো মানুষের থেকে ৪ গুণ নিখুঁতভাবে ক্যান্সার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে। পরের ১০ বছরে ৯০% মানুষের কোনো চাকরি থাকবে না। বাকি থাকবে কেবল ১০%। এই ১০% হলো বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ। ২০৩০ সালের মধ্যে AI এর বুদ্ধিমত্তা এক অন্য উচ্চতায় পৌঁছে যাবে, যার ফলে কর্মী হিসেবে মানুষের প্রয়োজনীয়তা একেবারেই কমে যাবে। সামনের ২০ বছরে আজকের ৯০% গাড়িই রাস্তায় দেখা যাবে না। বেঁচে থাকা গাড়িগুলো হয় ইলেক্ট্রিকে চলবে অথবা হাইব্রিড হবে। রাস্তাগুলো ক্রমশ ফাঁকা হতে থাকবে। পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী দেশগুলি ক্রমশ অর্থনৈতিক সংকটে পড়বে। তখন গাড়ি লাগলে, উবারের মত কোনো software এর কাছেই গাড়ি চাইতে হবে। আর গাড়ি চাইবার কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ চালক বিহীন একটা গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে। আপনি যদি অনেকের সাথে ওই একই গাড়িতে যাত্রা করেন, তাহলে মাথাপিছু গাড়িভাড়া বাইকের থেকেও কম হবে। গাড়িগুলো চালকবিহীন হবার ফলে ৯৯% দুর্ঘটনা কমে যাবে। এবং সেই কারণেই গাড়ি বীমা করানো বন্ধ হবে এবং গাড়ি বীমার কোম্পানিগুলো সব উঠে যাবে। গাড়ি চালানোর মতো কাজগুলো আর বেঁচে থাকবে না। ৯০% গাড়িই যখন রাস্তা থেকে উধাও হয়ে যাবে, তখন ট্রাফিক পুলিশ এবং পার্কিং এর কর্মীদেরও কোনো প্রয়োজন থাকবে না। ভেবে দেখুন, আজ থেকে ১০ বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে STD বুথ ছিল। দেশে মোবাইল বিপ্লব আসার পর, এই সবকটা STD বুথই কিন্তু পাততাড়ি গুটাতে বাধ্য হলো। যেগুলো টিকে রইল, তারা মোবাইল রিচার্জের দোকান হয়ে গেল। এরপর মোবাইল রিচার্জেও অনলাইন বিপ্লব এল। ঘরে বসেই অনলাইনে লোকে মোবাইল রিচার্জ করা শুরু করল। এই রিচার্জের দোকানগুলোকে তখন আবার বদল আনতে হল। এরা এখন শুধুই মোবাইল ফোন কেনাবেচা এবং সারাইয়ের দোকান হয়ে দাঁড়িয়েছে। তবে সেটাও বদলাবে খুব শিগগিরই। কারণ Amazon, Flipkart থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি দিনকে দিন বাড়ছে। টাকার সংজ্ঞাও পাল্টাচ্ছে। একসময়ের নগদ টাকা আজকের যুগে প্লাস্টিক টাকায় পরিণত হয়েছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের যুগ ছিল কদিন আগেও। এখন সেটাও বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেট এর যুগ। bKash, Nagad, Paytm, GoodLeap, Brex, Plaid এর রমরমা বাজার — মোবাইলের এক টিপে টাকা এপার ওপার। যারা সময়ের সাথে বদলাতে পারে না, সময় তাদেরকে ডাস্টবিনে ফেলে দেয়। তাই টিকে থাকতে চাইলে ক্রমাগত নিজেকে আপডেট করতে থাকুন।

0 0 Reacts 1 View 59,051 Comment 1
Profile Photo
07-Sep-2025

সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে না পারলে, সময়ের সাথে সাথে হারিয়ে যেতে হবে। এটাই বাস্তব! মেনে নিতে হবে। কিছুই করার নাই।

Like
Replay

কেন অভিযোগ করা বন্ধ করবেন?

কেন অভিযোগ করা বন্ধ করবেন?

অভিযোগ করা বন্ধ করে দিন। ভুল ধরা কমিয়ে দিন। দোষ দেখা বন্ধ রাখুন। যার গোল্লায় যাওয়ার, সে গোল্লায় যাক। যার...Read more

0 0 Reacts 0 View 36,816 Comment 0

কিভাবে সঠিক ও যোগ্য প্রার্থী বের করবে!

কিভাবে সঠিক ও যোগ্য প্রার্থী বের করবে!

অংকের শিক্ষক একটি অংক দিয়ে বলল... তোমাদের মধ্যে যে অংকটি পারবে তাকে আমি এক জোড়া জুতো গিফট করব। সকল ছাত্র অংকটি...Read more

0 0 Reacts 2 View 115,776 Comment 1

জীবন কারো জন্য থেমে থাকে না!

জীবন কারো জন্য থেমে থাকে না!

নিজেকে ভালোবাসো, নিজেকে গড়ো তুলুন। জীবন কারো জন্য থেমে থাকে না, আর অন্য কেউ এসে তোমার স্বপ্নগুলো গড়ে দেবে— এমন...Read more

0 0 Reacts 0 View 116,958 Comment 0

কেন মানুষকে মাথায় তুলতে নেই?

কেন মানুষকে মাথায় তুলতে নেই?

শুধুমুধু কাউকে মাথায় তুলে রাখার কোনও প্রয়োজনীয়তা নেই। না প্রয়োজনীয়তা আছে সবসময় আগ বাড়িয়ে যোগাযোগ বজায় রাখার। সুসম্পর্ক রেখে দেওয়ার...Read more

0 0 Reacts 0 View 116,610 Comment 0

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত!

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত!

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত তাই নিচে তুলে ধরা হল। ১৬ বছর বয়সে ক্লাসমেট মেয়েদের পাশে যখন শত প্রেমের অফার আসে...Read more

0 0 Reacts 0 View 109,503 Comment 0

জীবনে আসল পরিবর্তন কেন আসে?

জীবনে আসল পরিবর্তন কেন আসে?

জীবনে আসল পরিবর্তন তখনই আসে, যখন আমরা আমাদের মানসিকতা বদলাই। নিজেকে বদলাতে চাইলে মনে রাখতে হবে কিছু বিষয়, যা জীবনকে...Read more

0 0 Reacts 0 View 19,482 Comment 0

সফলতার জন্য বারবার ব্যর্থতাও জরুরি কেন?

সফলতার জন্য বারবার ব্যর্থতাও জরুরি কেন?

যে কারনে সফলতার জন্য বারবার ব্যর্থতাও জরুরি তাই নিচে তুলে ধরা হল। ✒ ইউটিউব সেনসেশন মিস্টার বিস্ট (MrBeast), যার ইউটিউবে ৩৯...Read more

0 0 Reacts 0 View 56,522 Comment 0

জীবন নিয়ে কত অনিশ্চিত!

জীবন নিয়ে কত অনিশ্চিত!

জীবন নিয়ে কত অনিশ্চিত! আজকের হাসি কাল কান্নায় ভেসে যায়। যে মানুষটা একদিন বুকের ভেতর আলো জ্বেলেছিল, সে-ই হয়তো আজ...Read more

0 0 Reacts 0 View 47,022 Comment 0

টাকা পয়সা কি শান্তি বয়ে আনে?

টাকা পয়সা কি শান্তি বয়ে আনে?

বহুল আলোচিত‌ একটি কথা। কিছু কিছু আনন্দ পেতে টাকা পয়সা প্রয়োজন‌ হয়। টাকা পয়সার গুরুত্ব নাই কথাটা ঠিক নয়। কিন্তু সকল...Read more

0 0 Reacts 0 View 111,490 Comment 0

আমার জীবনের অভিজ্ঞতা থেকে শেখা ৮টি জীবনের পাঠ কি?

আমার জীবনের অভিজ্ঞতা থেকে শেখা ৮টি জীবনের পাঠ কি?

আমার জীবনের অভিজ্ঞতা থেকে শেখা ৮টি জীবনের পাঠ নিচে দেওয়া হল। ১) পরিশ্রমের মূল্য:- কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা সবসময় ফলপ্রসূ হয়।...Read more

0 0 Reacts 0 View 106,503 Comment 0