একটা বয়সের পর মানুষ সৌন্দর্য না স্বস্তি খোঁজে। চোখে লাগে এমন কিছু নয়,মনে লাগে এমন কাউকে। এই সময়ের ভালোবাসা চোখে পড়ে না। মনে মিলে যায়। ঙমনের ছন্দ মেলাটাই তখন সবচেয়ে জরুরি হয়ে ওঠে। কারও সাথে সারাজীবন থাকার প্রশ্ন উঠলেই। আমরা নিঃশব্দে হিসেব কষে দেখি, তার পাশে আমরা কতটা স্বস্তিতে থাকতে পারি, নিজের সীমানার বাইরেও তার সাথে সহজ থাকা যায় কি না। একটা বয়সের পর গায়ের রং, উচ্চতা, বাহ্যিক গঠন, এসবের গুরুত্ব ধীরে ধীরে মুছে যায়। মানুষ তখন মানুষ খোঁজে, একটা মন খোঁজে, যার ভেতরে একটু আশ্রয় পাওয়া যায়। ভালোবাসার আগেও এক আকাশ সমান বন্ধুত্ব চাই। এমন কেউ, যে না বললেও বুঝে ফেলে, চুপ থাকলেও পাশে থাকে। একটা সময়ের পর মানুষ চায়। কাউকে প্রমাণ করতে না হয়। কাউকে বোঝাতে না হয়। তবু সে বুঝে ফেলুক। এমন কেউ, যার সামনে নিজের সবকিছু নিঃসংকোচে খুলে দেওয়া যায়। কাজল লেপ্টে যাওয়া এলোমেলো মুখ নিয়েও যার বুকে মাথা রাখা যায়। যার সামনে কোনো কারণ ছাড়াই অঝোরে কেঁদে ফেলা যায়। আর সে শুধু চুপচাপ পাশে থাকে। যার সামনে চুপ থাকলেও কথা হয়ে যায়। সে-ই আসলে আপন মানুষ। এমন একজন, যার সাথে দেখা করার আগে পকেটের খুচরোর হিসেব করতে হয় না। নিজের অপূর্ণতা গুলো লুকিয়ে রাখতে হয় না। অপূর্ণতা নিচের কালো দাগ, কপালের ছোট খুঁত, অথবা বাড়তি মেদ, এসব আর অস্বস্তি হয়ে থাকে না।বরং স্বাভাবিক হয়ে যায়। যে মানুষটার সামনে, নিজেকে ঠিকঠাক করে নিতে হয় না। বরং এলোমেলো থাকলেই সবচেয়ে বেশি মানায়। ভালোবাসা তখন আর বড় কোনো আয়োজন না। ছোট ছোট স্বস্তির মুহূর্তে৷ নিজেকে খুঁজে পাওয়ার নাম হয়ে যায়। একটা নিরাপদ মানুষ, যার পাশে বসলে মনে হয়। পৃথিবীটা এত কঠিন না। একটা বয়সের পর মানুষ নদী হয়ে যায়। কেউ তার খুব কাছে এলে। তার গভীরতায় একবার ডুব দিলে। তাকে নিয়েই সে বয়ে চলে, নিঃশব্দে, দীর্ঘকাল। তখন আর কাউকে ধরে রাখা লাগে না। যে থাকে, সে নিজেই ভেসে থাকে সেই স্রোতে।
Love Story
Public . 04-May-2026একটা বয়সের পর মানুষ কেন সৌন্দর্য না স্বস্তি খোঁজে?