ঈদুল আজহার প্রধান ও শ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করা। এছাড়াও ঈদের দিনের মূল ইবাদতের মধ্যে রয়েছে তাকবীরে তাশরীক পাঠ, ঈদের নামাজ আদায় এবং রাসূল ﷺ-এর সুন্নাহ অনুযায়ী পরিচ্ছন্নতা ও ইবাদত বন্দেগি করা। ঈদুল আজহার গুরুত্বপূর্ণ আমল ও ইবাদতসমূহ নিচে দেওয়া হলো:- ☞ কোরবানি: জিলহজ মাসের ১০ তারিখ থেকে ১২ তারিখের মধ্যে সামর্থ্যবান মুসলিমের ওপর কোরবানি করা ওয়াজিব। এটি হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর ত্যাগের স্মৃতির উদ্দেশ্যে পালন করা হয়।তাকবীরে ☞ তাশরীক: জিলহজ মাসের ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর 'আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়া লিল্লাহিল হামদ' পড়া ওয়াজিব। ☞ ঈদের নামাজ: ঈদের দিন সকালে ঈদগাহে বা মসজিদে অতিরিক্ত ছয় তাকবিরসহ দুই রাকাত ঈদের নামাজ আদায় করা। ☞ সুন্নাত আমল: সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে মিসওয়াক করা।গোসল করা এবং সাধ্যমতো সুন্দর ও উত্তম পোশাক পরিধান করা।সুগন্ধি ব্যবহার করা। ঈদগাহে যাওয়ার সময় ও ফেরার সময় নিচু স্বরে তাকবির পাঠ করা। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায় ঈদগাহে যাওয়ার আগে কিছু না খেয়ে, বরং কোরবানি সম্পন্ন করার পর কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম আহার করা মোস্তাহাব বা সুন্নত।