অনেকেই বলেন, ❝আমি কম্পিউটার জানি।❞ কিন্তু একটু গভীরে গেলে দেখা যায়, কম্পিউটার জানা আর কম্পিউটারে দক্ষ হওয়া এক জিনিস নয়। ধরুন, আপনি একটি কম্পিউটার চালু করতে পারেন, ইন্টারনেট ব্যবহার করতে পারেন, ফাইল কপি করতে পারেন, Microsoft Word-এ কিছু লিখতে পারেন। এর মানে আপনি কম্পিউটার ব্যবহার করতে জানেন। কিন্তু দক্ষতা শুরু হয় তখন, যখন আপনি কম্পিউটার ব্যবহার করে অন্যদের তুলনায় দ্রুত, স্মার্ট এবং কার্যকরভাবে কাজ করতে পারেন। উদাহরণ হিসেবে:- একজন ব্যক্তি Excel-এ ডাটা টাইপ করতে পারেন। আরেকজন ব্যক্তি একই ডাটা থেকে Formula ব্যবহার করে হিসাব করতে পারেন, Pivot Table দিয়ে রিপোর্ট তৈরি করতে পারেন, Dashboard বানিয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো তথ্য বের করতে পারেন। দুজনই কম্পিউটার জানেন। কিন্তু দুজনের দক্ষতার মূল্য এক নয়। বর্তমান চাকরির বাজারে প্রতিষ্ঠানগুলো সাধারণত এমন কাউকে খুঁজে, যে শুধু সফটওয়্যার খুলতে পারে না, বরং সেই সফটওয়্যার ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারে। কম্পিউটারে দক্ষ হওয়ার জন্য যা প্রয়োজন: ১) Microsoft Excel-এর ব্যবহারিক দক্ষতা। ২) Word ও PowerPoint-এর প্রফেশনাল ব্যবহার। ৩) Google Workspace (Docs, Sheets, Drive, Slides) সম্পর্কে ধারণা। ৪) AI Tools ব্যবহার করে দ্রুত কাজ করার সক্ষমতা। ৫) নতুন প্রযুক্তি শেখার মানসিকতা। আজকের দিনে কম্পিউটার জানা একটি সাধারণ বিষয়। কিন্তু কম্পিউটারে দক্ষ হওয়া একটি প্রতিযোগিতামূলক সুবিধা। যে ব্যক্তি একই কাজ ৩০ মিনিটের বদলে ৫ মিনিটে করতে পারে, চাকরি ও ক্যারিয়ারে সাধারণত সেই ব্যক্তিই বেশি এগিয়ে থাকে। আপনার মতে, বর্তমানে সবচেয়ে মূল্যবান কম্পিউটার স্কিল কোনটি—Excel, AI Tools, Power BI নাকি অন্য কিছু? কমেন্টে জানাতে পারেন।
Tech Bangla
Public . 24-Jun-2026কম্পিউটার জানা আর কম্পিউটারে দক্ষ হওয়ার মধ্যে পার্থক্য কি?