বর্তমান সময়ে প্রচুর তরুন-তরুনীর মাথায় বিভিন্ন টিভি রিপোর্ট, পত্রিকার সংবাদ, সামাজিক যোগাযোগসহ অনলাইন মাধ্যম এবং সস্তা মানের ট্রেনিং সেন্টারগুলোর চটকদার প্রমোশনের মাধ্যমে একটা ধারনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে, একটি ল্যাপটপ/ডেস্কটপ কম্পিউটার এবং একটি ইন্টারনেট সংযোগ থাকলেই, সহজেই ঘরে বসে ইনকাম করা যায় লাখ লাখ টাকা। জ্বী, বাহ্যিক দৃষ্টিতে বিষয়টা সত্যি। কিন্তু এর জন্য যে, ভালোভাবে অন্ততপক্ষে যে কোন একটি স্কিলের উপরে পারদর্শী হতে হয়, ক্লাইন্ট কমিউনিকেশন জানতে হয় কিংবা শিখতে হয় সেটা তারা ফোকাস করে না। ফলশ্রুতিতে সবাই দল বেঁধে চলে আসে ফ্রিল্যান্সিং শিখতে। আসতে মানা কিংবা দোষ নেই। কিন্তু দেখা যায়, কাজ ভালোভাবে না শিখেই দ্রুত কিভাবে একটা কোর্স করে তাড়াতাড়ি টাকা ইনকাম শুরু করা যায় সেই চিন্তায় আর কাজ শেখা হয় না। অতঃপর কিছুদিন পর আর ধৈর্য্য ধরে রাখতে পারে না। ফলাফল, একটি স্বপ্নের অবসান, ল্যাপটপ এবং ট্রেনিংয়ের পেছনে বেশকিছু টাকা ব্যয়, সময় নষ্ট এবং নিজের কনফিডেন্স হারানো। সুতরাং, কোন সস্তা রিপোর্ট কিংবা প্রোমোশন দেখেই ফ্রিল্যান্সিং শিখতে না এসে, একটু জানার চেষ্টা করুন। কিভাবে শুরু করা উচিত, কতটা সময় নিয়ে চেষ্টা করা উচিত এবং নিজের কি কি কোয়ালিটি থাকা উচিত কিংবা অর্জন করা উচিত। একটা সহজ বিষয় মনে রাখবেন, কোয়ালিটি ছাড়া টাকা ইনকাম করা কোথাও সম্ভব না। যদি এমনটাই হতো, তাহলে তো কেউ বেকার কিংবা অসচ্ছল থাকতো না। যে কাজটাই করতে চান কিংবা যেখানেই ক্যারিয়ার গড়তে চান, মনস্থির করুন এবং ধৈর্য্য ধরে প্রতিকূলতা সামলে চেষ্টা চালিয়ে যাবেন, তবেই সফলতা দেখা দিবে।
Tech Bangla
Public . 01-Jun-2025ফ্রিল্যান্সিং সেক্টরে ব্যর্থতার প্রধান কারন কি জানেন?