আপনি সুন্দরী না হলে কেন দাম নেই?

আপনি সুন্দরী না হলে কেন দাম নেই?

কেউ একজন বলেছিলো সুন্দরী না হলে নাকি কোনো জায়গাতেই দাম নেই। আপনি সুন্দরী হলে আপনার মা-বাবা বলবে, আমার মেয়েটা যেমন সুন্দরী তেমন লক্ষী। আত্মীয়-স্বজন বলবে, অমুকের মেয়ে খুব সুন্দরী। দেখবেন আপনাকে ছেলের বউ করে নেয়ার জন্য মামা পিসি কাকা রীতিমতো সবাই প্রতিযোগীতা শুরু করে দিবে! বিয়ে হলে সবাই বলবে, অমুকের বউ! আহা খুব সুন্দরী! ভাগ্য করে একটা মেয়ে পাইছে। এত সুন্দর মেয়ে পাইলেন কই? আপনি সুন্দরী কিন্তু রান্না পারেন না? সমস্যা নেই হাসব্যান্ড রান্না করে খাওয়াবে, মাথায় করে রাখবে। আপনি সুন্দরী মানে সবার চোখের মণি। ব্যাস, আর কি চাই! আর আপনি সুন্দরী না মানে আপনার ১০১টা গুণ থাকলেও সেসব অ-সৌন্দর্যের নিচে চাপা পড়ে থাকবে। সুযোগে আপনার মা-বাবাও কথা শুনিয়ে দিবে, দুশ্চিন্তায় থাকবে আপনার জন্য একটা ছেলে দেখে বিয়ে দিতে পারলেই দায় সারা! পড়াশোনায় একটু ভালো হলে মা-বাবা আশা করে বসে থাকবে কবে একটা চাকুরী পাবেন আর কবে বিয়ে হবে! বিয়ের জন্য ছেলের বয়স বেশি? সমস্যা নেই, কোনো ছেলে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে এই ঢের! বিয়ে হলেও লোকে বলবে, কি মেয়ে বিয়ে করাইলেন? আপনার ছেলের সাথে মানায় নাই! আমারে বলতেন সুন্দর একটা মেয়ে দেখে দিতাম। আপনি সুন্দরী না আত্মীয়-স্বজনও আপনার দোষ খোঁজায় ব্যস্ত থাকবে। কালো হলে ত কথাই নাই! আপনার সব গুণ মাটি! আপনি পছন্দের একটা রঙের জামা পরলে বলবে, এইটা কি পরেছিস? তোকে মানায় না! আমাদের অমুক কে মানাতো খুব। অন্য আরেকটা মেয়ের আকৃতি বুঝাতে বলবে... আরেহ গায়ের রঙ এই যে ওর মতো কালো, নাকটা এই যে ওর মতো চাপা! আপনি সত্যিই সবার কাছে উপহাস আর তুলনার পাত্রী! আপনি ক্ষেত! আর প্রেমিক? আপনার হয়ত প্রেমিকই জুটবে না! সবাই বলবে ধুর! এইটা একটা মেয়ে হলো? কাই'ল্যা ভূ'ত! কা'লনী! ভাগ্যক্রমে প্রেমিক জুটলে বিয়ের সময়ে সেই প্রেমিকও আপনাকে চিনবে না, পরিবারের দোহাই দিয়ে চলে যাবে! প্রয়োজন ছাড়া কারো প্রিয়জন হতে পারবেন না কখনো! আপনি সুন্দরী না হলে কোনো দাম নেই। আই রিপিট কোনো দাম নেই! অসুন্দর হয়ে জন্মানো পাপ! ভয়ঙ্কর রকম পাপ!

0 0 Reacts 3 View 12,486 Comment 0
Profile Photo

মেয়ে মানুষের সুন্দর হওয়ার সুবিধা কি?

মেয়ে মানুষের সুন্দর হওয়ার সুবিধা কি?

মেয়ে মানুষ একটু সুন্দর হলেই হয়। আর কিছু লাগে না। দীর্ঘমেয়াদি মন খারাপ নিয়ে থাকতে হয় না৷ সোশ্যাল মিডিয়াতে ছবি...Read more

0 0 Reacts 0 View 111,627 Comment 0

নারীকে কষ্ট দেয় পুরুষের যে সব আচরণে!

নারীকে কষ্ট দেয় পুরুষের যে সব আচরণে!

একটি দাম্পত্য জীবনে স্বামী ও স্ত্রীর মধ্যে পছন্দনীয় ও অপছন্দনীয় কিছু বিষয় থাকে। তবে স্বামীদের কিছু অভ্যাস এবং আচরণ রয়েছে...Read more

0 0 Reacts 4 View 9,381 Comment 0

কেন জীবনে প্রচুর টাকা উপার্জন করা উচিত!

কেন জীবনে প্রচুর টাকা উপার্জন করা উচিত!

জীবনে প্রচুর টাকা উপার্জন করা উচিত। এতটাই উপার্জন করা উচিত যাতে পৃথিবীর যেকোনো জায়গায় যখন ইচ্ছে ভ্রমনে যেতে পারি, যখন...Read more

0 0 Reacts 0 View 116,446 Comment 0

সব পুরুষদের কোন বিষয় গুলো জানা দরকার?

সব পুরুষদের কোন বিষয় গুলো জানা দরকার?

সব পুরুষদের যে বিষয় গুলো জানা দরকার তা হল। যেদিন থেকে দেখবেন আপনার স্ত্ৰী অথবা প্রেমিকা, আপনার সাথে জেদ করল না,...Read more

0 0 Reacts 1 View 107,441 Comment 0

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায় এর জন্য অনেক বড় মূল্য দিতে হবে কেন?

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায় এর জন্য অনেক বড় মূল্য দিতে হবে কেন?

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়, বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে। নোবেল বিজয়ী ডেসমন্ট টু টু একবার...Read more

0 0 Reacts 4 View 12,821 Comment 0

কেন আপনার ভালোলাগা গুলোকে যত্ন করবেন?

কেন আপনার ভালোলাগা গুলোকে যত্ন করবেন?

আপনার ভালোলাগা গুলোকে খুব বেশি যত্ন করুন! কেননা এই ভালো লাগা গুলই আপনার ভালো থাকার কারন হবে। হাঁটতে ভালো লাগে হাঁটুন;...Read more

0 0 Reacts 0 View 112,291 Comment 0

বাস্তবতার সাথে আশ্চর্য কিছু মিল!

বাস্তবতার সাথে আশ্চর্য কিছু মিল!

বাস্তবতার সাথে আশ্চর্য কিছু মিল যা নিন্মে তুলে ধরা হল। ১| বিশ্বাস আর নিশ্বাস... হারিয়ে গেলে ফিরে আসে না। ২| লুঙ্গি আর...Read more

0 0 Reacts 4 View 14,544 Comment 0

গার্লফ্রেন্ড জলে পরে মেকাপ উঠে গেছে

 গার্লফ্রেন্ড জলে পরে মেকাপ উঠে গেছে

গার্লফ্রেন্ডকে পুকুর দেখাতে নিয়ে গেলো বল্টু। হঠাৎ করে বল্টু গার্লফ্রেন্ড পুকুরে পরে গেলো...? তারপর, বল্টু কাঁদতে লাগলো...? বল্টুর কান্না শুনে এক জলপরী...Read more

0 0 Reacts 1 View 58,498 Comment 0

বিয়ের পরে যদি কোন মেয়ে সুন্দর হয়! তার পিছনের কৃতিত্ব কার?

বিয়ের পরে যদি কোন মেয়ে সুন্দর হয়! তার পিছনের কৃতিত্ব কার?

বিয়ের পরে যদি কোন মেয়ে সুন্দর থেকে আরও সুন্দর হয় তার পিছনের কৃতিত্ব সম্পূর্ণ হাসবেন্ড এর। কারণ তার স্বামী তার এতোটাই...Read more

0 0 Reacts 2 View 34,768 Comment 0

পৃথিবীর সবকিছু এখন বড়ো কঠিন!

পৃথিবীর সবকিছু এখন বড়ো কঠিন!

এখানে তুমি মাটির মতো বেঁচে থাকতে চাইলেও ব্যার্থ হবে। তোমার চারপাশের মানুষ, পরিবেশ তোমাকে পোড়াতে হয়ে উঠবে জলজ্যান্ত ইটের ভাটা। আঁঠালো...Read more

0 0 Reacts 3 View 10,427 Comment 0