ফেসবুকের ব্যবহার কমাবেন উপায় নিচে দেওয়া হল। ০১। বন্ধু সংখ্যা সীমিত রাখুন। সখ্য সংখ্যা সময় কেড়ে নেয়, কিন্তু আপনাকে অগভীর করে তোলে। ০২। তাদেরকেই বন্ধু লিস্টে রাখুন কিংবা ফলো করুন, যাদের লেখা থেকে কিছু শিখতে পারেন, শিখতে পারবেন। যাদের লেখা পড়লে ভাবার কিছু পাওয়া যায়, কিছু ভাবতে পারেন। একজন ভালো বন্ধুর লেখা আপনার প্রিয় পত্রিকার মতো। একজন ভালো বন্ধু কথা বালিশের কাছে প্রিয় বইটির মতো। ০৩। সেলিব্রিটিদের অনফলো করুন। ওনারা প্রাপ্ত বয়স্ক দেহে শিশু মস্তিষ্ক। আপনার মস্তিষ্ককে বিষক্রিয়া করতে একজন সেলিব্রিটিই যথেষ্ট। ০৪। গ্রুপ সংখ্যা কমিয়ে আনুন। বিষয়ভিত্তিক কোনো বিষয় নিজের ভালো লাগা হলে এবং সেখানে সে বিষয়ের কিছু দক্ষ মানুষের লেখা দেখলে, কেবল সেগুলোতে অ্যাড হবেন। নিজের লেখা শেয়ার করতে ভালো লাগা গ্রুপে অ্যাড হবেন, কিন্তু আনফলো রাখবেন, যাতে গ্রুপের আবর্জনা লেখা আপনার নিউজফিডে না আসে। বেশিরভাগ গ্রুপ হলো গরুর হাট। ০৫। পরিবার বা পরিচিত যাদের লেখা দেখলে বিরক্ত লাগে কিন্তু অ্যানফ্রেন্ড করলে ভেজাল করে, তাদের অ্যানফ্রেন্ড না করে আনফলো করবেন। সাপ মরবে, লাঠি ভাঙবে না। ০৬। পেইজ লাইক একেবারেই অপ্রয়োজনীয়। পেইজ বাদ দেবেন লাইক দেয়া থেকে। পেইজ হলো সেলিব্রিটিদের পয়সা খরচ করে আপনাকে আবর্জনা খাওয়ানোর বুষ্ট আপ করা বিজ্ঞাপন। ফেসবুকে পেইজ’ই একমাত্র বিজ্ঞাপন বুস্ট আপ করা যায়। ০৭। পত্রিকাগুলো আনফলো করবেন। দেশি পত্রিকাগুলো হলো জাতীয় আবর্জনার ভাগাড়। পড়লে বিদেশী কিছু রেপুটেবেল পত্রিকা পড়বেন। দেশি পত্রিকা গুলো পড়লেও যা জানবেন, না পড়লেও একই থাকবেন। ০৮। ফেসবুকের লাইভ দেখে সময় নষ্ট করবেন না। লাইভ হল চানাচুর, যতক্ষণ খাবেন, ততক্ষন মজা পাবেন। কাজের কাজ কিছু হবে না। সুতরাং এই ছিল ফেসবুকের ব্যবহার কমাবেন উপায়।
Funny Status
Public . 05-Oct-2023ফেসবুকের ব্যবহার কমাবেন উপায়