জীবনকে গুছিয়ে তুলতে প্রতিদিন যে কাজগুলি করবেন?

জীবনকে গুছিয়ে তুলতে প্রতিদিন যে কাজগুলি করবেন?

জীবন আরো গুছিয়ে তুলতে প্রতিদিন যে কাজগুলি করতে পারেন তাই নিচে তুলে ধরা হল। আমরা অনেকে স্বভাবতই পরিপাটি, অনেকে আবার সেরকম গোছালো না। তবে খুব গোছালো না হলেও কিছু অভ্যাস ও রুটিন বানিয়ে দৈনন্দিন জীবনকে অনেকটাই ঝামেলামুক্ত ও পরিপাটি রাখা সম্ভব। একটু একটু করে এসব পরিবর্তনের সাথে অভ্যস্ত হয়ে গেলে আপনি নিজের জন্য সবচেয়ে ভাল উপায়গুলি আবিষ্কার করতে পারবেন। এখানে থাকছে তেমনই ৮টি কৌশল। ❑ জরুরি জিনিসপত্র এক জায়গায় রাখুনঃ- চাবি, ওয়ালেট, মোবাইল, হেডফোন ও প্রতিদিন দরকার হয় এমন জিনিসপত্র একসাথে দরজার কাছে কোথাও রাখুন। যাতে বের হওয়ার সময় সহজেই নিতে পারেন ও ঘরে ফিরে সব গুছিয়ে রাখতে পারেন। তাহলে অন্তত দরকারি কোনো কিছু হারিয়ে অফিসে বা কাজে যেতে দেরি হবে না। ছোট ছোট অনুষঙ্গ, যেমন চাবি ও ফোন, রাখার জন্য সুন্দর বাক্স বা হোল্ডার কিনতে পারেন। ঘরে ঢোকার পথে এনট্রেন্স টেবিল কিংবা দেয়ালে লাগানো চাবির অর্গানাইজার খুব কাজে দেবে, আর জায়গাও বাঁচাবে। ❑ টু-ডু লিস্ট তৈরি করুনঃ- প্রতিদিন একটি করে টু-ডু লিস্ট বানান, এতে আগের দিনের বাকি থাকা কাজ ও নতুন কাজ লিখে নিন। লিস্ট বানানো যদি আপনার দক্ষতার মধ্যে নাও পড়ে, যদি শুধু বড় প্রজেক্টগুলিই লিখে রাখার অভ্যাস থাকে, তাহলেও সেটা প্রতিদিন দেখুন। কী কী কাজ শেষ করেছেন, ট্র্যাক করুন। কোনো কাজ যদি অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় মনে হয় তাহলে বাদ দিন। এতে করে আপনার ফলপ্রসূতা বাড়বে। অপ্রয়োজনীয় কাজে আটকে থাকবেন না। দিনের শুরুতে অথবা শেষে টু-ডু লিস্ট বানান। দিনের মাঝে লিস্ট বানালে সে অনুযায়ী কাজ করা কঠিন হবে, কারণ দিনের অনেকটাই ততক্ষণে শেষ হয়ে যাবে। আর পরের দিনটি কেমন যাবে, কী করলে ভাল হবে, সে সম্পর্কেও স্পষ্ট ধারণা তখন পাওয়া যায় না। ❑ কাগজ ব্যবহার কমানঃ- প্রয়োজনীয় বিল ও স্টেটমেন্ট অনলাইনে ও ইমেইলে ডেলিভারি নিন। এতে ঘরে অপ্রয়োজনীয় কাগজের পরিমাণ কমবে, ঘর এলোমেলো হবে না। বিলের পেমেন্ট এখন আমরা বেশিরভাগ সময় অনলাইনেই করি, তাই বিলও অনলাইনে নেওয়াই ভাল। নিয়মিত সেভিংস অ্যাকাউন্টের দিকে নজর রাখুন, আয় ও ব্যয় চেক করুন। এতে করে আগের দিন কোথায় কত টাকা খরচ করেছেন তা জানতে পারবেন। অতিরিক্ত টাকা খরচের প্রবণতা অনেক কমবে এর কারণে। তাছাড়া প্রতিদিন সকালে সেভিংস এর দিকে তাকালে সঞ্চয়ের মনোভাব বাড়বে। ❑ সবসময় একটা নোটপ্যাড সাথে রাখুনঃ- জীবনকে গোছালো করে তুলতে একটা পকেট সাইজ নোটবুক অত্যন্ত দরকারি ভূমিকা রাখবে আপনার জীবনে। শপিং লিস্ট, ছোটখাটো কাজ, টু-ডু লিস্ট, নানারকম চিন্তাভাবনা লিখে রাখুন এই নোটবুকে, এটা সবসময় নিজের সাথে রাখুন। ছোট এই নোটবুক সহজে যেকোনো জায়গায় নেওয়া যায়, সুবিধামত ব্যবহার করা যায়। তাছাড়া ডিভাইসের মত চার্জ দেওয়ার ঝামেলাও নেই। আমাদের সরাদিন যখন-তখন কিছু একটা লেখার দরকার হতে পারে, এমন সময়ে এই নোটবুক কাজে আসবে। অনেকে নোট করার জন্য মোবাইলে অ্যাপে স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশি। কিন্তু মোবাইল অ্যাপের কথা খুব জরুরি বিষয় না হলে আমাদের মনে পড়ে না। অন্যদিকে, নোটপ্যাড যেহেতু ধরা যায় ও ব্যাগ খুললেই চোখে পড়ে, আপনার নিজে থেকেই প্রয়োজনীয় অনেক কিছু লিখে রাখতে মন চাইবে। তাই সম্ভব হলে, পরের বার বের হওয়ার সময় একটি নোটবুক সাথে নিন। ❑ ওয়ালেট ডিক্লাটার করুনঃ- আমাদের নিত্যদিনের সঙ্গী ওয়ালেট। এটি গোছানোর অভ্যাস গড়ে তোলা সবচেয়ে সহজ, সময়ও বেশি লাগে না। যখনই সময় পাবেন, যেমন টিভি দেখা বা যাতায়াতের সময় বসে বসে ওয়ালেটটি গুছিয়ে ফেলতে পারেন। প্রথমেই দরকারি রিসিটগুলি যত্ন করে রাখুন। অপ্রয়োজনীয়গুলি ফেলে দিন। তারপর কার্ড গুছিয়ে নিন। বেশি ব্যবহার করা হয় এমন কার্ডগুলি সামনে রাখুন। খুচরা টাকা ও কয়েন বের করে একটি জার বা কন্টেইনারে রাখুন। ❑ মিল প্ল্যান করুনঃ- পরবর্তী কয়েক দিনের খাবারের পরিকল্পনা আগে থেকে করে রাখাই মিল প্ল্যান। প্রতিদিন অথবা কিছুদিন পরপর মিল প্ল্যান চেক করুন, যাতে প্ল্যানের সাথে মিল রেখে চলতে পারেন। প্রতিদিন চেক করা সবচেয়ে ভাল, এতে করে তা অভ্যাসে পরিণত হবে। দরকার অনুযায়ী যেকোনো সময় এই লিস্ট আপডেট করে নিতে পারবেন। প্রতিদিন মিল প্ল্যান করলে কবে কোন খাবার বানাবেন সেটা মাথায় থাকবে, সে অনুযায়ী শপিং লিস্ট বানালে অপ্রয়োজনীয় খরচের হাত থেকেও বেঁচে যাবেন। যেসব জিনিসপত্র কিনে ফেলেছেন, তা লিস্ট থেকে বাদ দিয়ে দিন। সবশেষে, কেনাকাটা ও রান্নাবান্নার জন্য সময় শিডিউল করুন। ❑ আগের রাতে পরদিন পরার কাপড় বের করে রাখুনঃ- পরের দিন অফিসে বা কাজে পরে যাওয়ার জামাকাপড় আগের রাতে তৈরি করে রাখলে অনেকখানি সময় বেঁচে যাবে। সকালে নিজে তৈরি হওয়ার সময় জামাকাপড় বিষয়ে সিদ্ধান্ত নিতেও সময় লাগে। তাছাড়া সন্তান থাকলে তাদেরকেও স্কুলের জন্য তৈরি করতে অনেকটা সময় দরকার হয়। এ কারণে আগের দিন জামাকাপড় বের করে রাখুন। তাহলে সকালবেলা আলমারি বা ওয়্যারড্রোবের সামনে দাঁড়িয়ে কী পরবেন সেটা ভাবতে হবে না। ❑ রুটিন মেনে চলুনঃ- টু-ডু লিস্ট তৈরির সময় কখন কাজগুলি করবেন তারও একটি পরিকল্পনা বানান। তাহলে টু-ডু লিস্টের কাজ শেষ করা সহজ হবে। যেসব কাজকে ভয় পান, বা করতে অস্বস্তি বোধ হয়, সেগুলিও নির্ধারিত সময়ে হয়ে যাবে। আর প্রতিদিন কোনো একটা কাজ করার ফলে আপনার মনও ভাল থাকবে, কাজে আরো আগ্রহ পাবেন। ❑ প্লেটগ্লাস ধুয়ে রাখুনঃ- অনেকেই আপনাকে দিনের শুরুতে বিছানা গুছিয়ে রাখতে বলবে। এতে করে আপনার দিনের শুরুটা ইতিবাচক হবে। এরকমই আরো একটা কাজ আছে, গোছালো থাকতে এর চর্চা করতে পারেন। এটা করতে হবে আগের রাতে। তা হল প্লেটগ্লাস, হাড়িপাতিল ধুয়ে রাখা। সপ্তাহের প্রতিদিনই যদি রান্নাবান্না করেন, তাহলে ঘুমাতে যাওয়ার আগে অপরিষ্কার হাড়িপাতিল, প্লেটগ্লাস ধুয়ে নিন। তাহলে এগুলি জমে যাবে না। এরকম ছোট ছোট অভ্যাস গুলিই আপনার দৈনন্দিন জীবন সহজ করার পাশাপাশি। বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। এবং অনেক সমস্যা ও সময়ের অপচয় থেকে রেহাই পাবেন!

0 0 Reacts 0 View 43,905 Comment 0
Profile Photo

প্রত্যেক পুরুষের যা জানা উচিত!

প্রত্যেক পুরুষের যা জানা উচিত!

প্রত্যেক পুরুষের জানা উচিত ১৪টি সহজ নিয়ম নিচে তুলে ধরা হল। ১. রাগ তোমার এক নম্বর শত্রু, এটাকে আসতে দাও এবং...Read more

0 0 Reacts 0 View 78,411 Comment 0

মা হচ্ছে পৃথিবীর সেরা শিক্ষক!

মা হচ্ছে পৃথিবীর সেরা শিক্ষক!

বিজ্ঞানী টমাস আলভা এডিসন পড়ালেখায় খুব দুর্বল ছিলেন। একবার স্কুলের পরীক্ষায় তিনি একেবারেই ভালো করতে পারেননি। রেজাল্টের দিন তার হাতে একটি...Read more

0 0 Reacts 0 View 58,694 Comment 0

ব্যর্থতার আড়ালে সাফল্যের আলো খুঁজে বের করার ১০ টি উপায়?

ব্যর্থতার আড়ালে সাফল্যের আলো খুঁজে বের করার ১০ টি উপায়?

ব্যর্থতার আড়ালে সাফল্যের আলো খুঁজে বের করার ১০ টি উপায় নিচে তুলে ধরা হল। ০১। ঘর ঝাড়ু দিতে হলেও এতো ভালো...Read more

0 0 Reacts 0 View 39,683 Comment 0

জীবেনে সেরা বলতে কি বুঝাি?

জীবেনে সেরা বলতে কি বুঝাি?

জীবেনে সেরা বলতে কিছু নেই, জীবনে যাই থাকবে না কেনও এটাকে সেরা করে নিতে হবে। আপনার গায়ের রং কালো বা...Read more

0 0 Reacts 1 View 116,435 Comment 0

অভাবের সময়টা মানুষকে জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলো শিখিয়ে দেয় কি?

অভাবের সময়টা মানুষকে জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলো শিখিয়ে দেয় কি?

অভাবের সময়টা মানুষকে জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলো শিখিয়ে দেয়। যে মানুষগুলোকে নিজের ভেবেছিলাম, অনেক সময় তাদের কাছ থেকেই পাওয়া যায়...Read more

0 0 Reacts 0 View 14,045 Comment 0

Happiness আসলে কি?

Happiness আসলে কি?

Happiness একটা মেন্টাল গেম! Happiness কোনো বাহ্যিক জিনিস না! এটা আসলে একটা মেন্টাল গেম। এটা এমন একটা অনুভূতি, যেটা বাইরে...Read more

0 0 Reacts 0 View 20,077 Comment 0

আত্মনিয়ন্ত্রণ সাফল্যের নীরব শক্তি!

অনেকে ভাবে প্রতিভাই সাফল্যের চাবিকাঠি।কিন্তু বাস্তবে প্রতিভা নয়, নিয়মিততা আর আত্মনিয়ন্ত্রণই গড়ে তোলে জয়ীদের। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, পৃথিবী...Read more

0 0 Reacts 0 View 38,299 Comment 0

বৃদ্ধ বয়সে ভালো থাকার ২০ উপায়!

বৃদ্ধ বয়সে ভালো থাকার ২০ উপায়!

বৃদ্ধ বয়সে ভালো থাকার ২০ উপায় নিচে তুলে ধরা হল। ১. সন্তানদের জীবনে বেশি জড়িয়ে পড়বেন না। ২. নাতি নাতনিদের লেখাপড়ার বিষয়ে...Read more

0 0 Reacts 1 View 94,142 Comment 0

কর্মের চক্র জীবন কি সত্যিই হিসাব ফিরিয়ে দেয়?

কর্মের চক্র জীবন কি সত্যিই হিসাব ফিরিয়ে দেয়?

একটি ছোট্ট বীজের কথা ভাবুন। আজ আপনি মাটিতে যে বীজটি রোপণ করছেন, আগামীকাল সেটিই একটি গাছ হয়ে বেড়ে উঠবে। বীজটি...Read more

0 0 Reacts 0 View 181 Comment 0

ভালো আয় শুরু হলে এই ৭টি বুদ্ধিমানের কাজ করুন!

ভালো আয় শুরু হলে এই ৭টি বুদ্ধিমানের কাজ করুন!

আমরা প্রায়ই ভাবি বেশি আয় মানেই বেশি খরচ, বেশি বিলাসিতা। কিন্তু আসল জাদু ঘটে যখন আপনি টাকাকে খরচ করার সঠিক...Read more

0 0 Reacts 1 View 50,132 Comment 0