খারাপ সময় কখনোই চিরস্থায়ী হয় না, তবে এই সময়টাই আমাদের কাছের মানুষগুলোকে নতুন করে চিনতে শেখায়। ভালো সময়ে অনেক মানুষকেই পাশে পাওয়া যায়, কিন্তু প্রকৃত আপন মানুষ চেনা যায় খারাপ সময়ে।
আমার এই কঠিন সময়ে যে মানুষগুলো নিঃস্বার্থভাবে আমার পাশে থেকেছেন, আমাকে সাহস ও ভরসা দিয়েছেন, তাঁদের প্রত্যেককে আমি সারা জীবন মনে রাখব। ❤️
আমাদের জীবনে কিছু মানুষ থাকেন, যাঁরা সত্যিই অতুলনীয়। কোনো স্বার্থ ছাড়াই কঠিন সময়ে পাশে দাঁড়ান। তাঁদের ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতা কখনো ভোলার মতো নয়। জীবনে এমন মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ❤️