জীবন চলার পথে যেসব কথা গুলো কাজে লাগবে

জীবন চলার পথে যেসব কথা গুলো কাজে লাগবে

জীবন চলার পথে কথা গুলো কাজে লাগবে... ১. কখনো বাসে জানালার পাশে বসে মোবাইল টিপবেন না। কখন নিয়ে যাবে, টের পাবেন না। ২. রিকশাতে বসে কোলে ব্যাগ রাখবেন না। পাশ থেকে মটরসাইকেল কিংবা গাড়িতে করে এসে হ্যাচকা টান দেবে। ৩. রাস্তায় কিছু খাবেন না, কিছুই না। দূরপাল্লার যাত্রা হলে বাড়ি থেকে খাবার নিয়ে আসুন অথবা প্যাকেটজাত কিছু খান। পাশের যাত্রী কিছু দিলে খান না, তাতে কি? হয়তো যে পানি বা ডাব কিনলেন, বা অন্যকিছু তাতেই থাকতে পারে ঔষধ। ৪. ট্রেন জার্নিতে দরজার পাশে, দুই বগির পাশে দাড়াবেন না। কিংবা যতোই ভালো লাগুক দরজায় দাঁড়িয়ে সিগারেট খাবেন না। ট্রেনের ছাদে চলাচল যতোই রোমান্টিক লাগুক, যে গ্যাং গুলো ছিনতাই করে, তারা খুবই নির্দয় এবং বেপরোয়া। অনেক যাত্রীর লাশ পাওয়া যায় সারাদেশের ট্রেন লাইনের আশেপাশে। বেশিরভাগই বেওয়ারিশ হিসেবে দাফন করে ফেলা হয়। ৫. কপাল খারাপ হলে ছিনত্যাইয়ের শিকার হবেন। ধরা যাক হলেন। কি করবেন ? ছিনতাইকারী বেশ কয়েকজন। আপনি একা, চারপাশে কেউ নেই। আপনাকে ঘেরাও করে রেখেছে। আপনার পকেটে দামী ফোন। এসবক্ষেত্রে ভালো হয় ফোনের মায়া ত্যাগ করা। কারণ যারা ছিনতাইকারী তাদের বেশিরভাগই নেশাগ্রস্থ। আপনার জীবনের দাম পৃথিবীর যেকোনো দামী ফোনের চেয়েও অনেক বেশি। ৬. বান্ধবী বা মেয়ে বন্ধুর সাথে রেস্টুরেন্ট বা পার্কে যাচ্ছেন। হঠাৎ দেখবেন আপনার চারপাশে একদল ছেলের আবির্ভাব। এরা কিন্তু একটা গ্যাং। দেখবেন আপনাদের নিয়ে নানান রকম আজে বাজে কথা বলছে, বাজে ইঙ্গিত দিচ্ছে। আসলে ওরা চাইছেই আপনাকে উত্তেজিত করে একটা ঝামেলায় বাধাতে।এতে ওদের লাভ, সেটা কিরকম ? ধরাযাক আপনি মাথা গরম করে ঝামেলায় জড়ালেন। ওরা আপনাকে অপমান করেছে বলে আপনি পাল্টা কিছু বললেন বা করলেন। এই পেয়ে গেলো সুযোগ। ওরা তখন বাইরে থেকে নেতা গোছের কাউকে ধরে আনবে। যিনি এসেই আপনাকে আপনার বান্ধবীর সামনেই নানান রকমভাবে জেরা করবে। তারপর বিচারে আপনাকেই দোষী বানিয়ে দেবে। অত:পর মিটমাট করার নাম করে আপনার কাছ থেকে জরিমানা বাবদ টাকা পয়সা কিংবা দামী ঘড়ি, ফোন অথবা ল্যাপটপটা রেখে দেবে। তাই এসব জায়গায় কথা বাড়ানো মানেই ঝামেলা ডেকে আনা। আর নির্জন জায়গা হলে এদের দেখা মাত্রই সরে পড়ুন। ৭. ভোররাতে ঢাকা এসে পৌঁছেছেন। সাহস দেখিয়ে রাস্তায় নেমে পড়তে যাবেন না। বাসস্টপে বা ট্রেন স্টেশনেই অপেক্ষা করুন। সকালে যখন রাস্তায় যথেস্ট মানুষ থাকবে তখন বের হন। ৮. ট্রেন স্টেশনে বা সদরঘাটে নিজে নিজে বয়ে নিয়ে যেতে পারেন না এমন বোঝা নিয়ে এসেছেন তো মরেছেন। মাথায় করে পৌঁছেব দেয়ার নামে আপনার কাছ থেকে চাদার মতো ৪০০-৫০০ টাকা খসিয়ে ছাড়বে কুলিরা। তাই সাবধানে থাকুন, দরদাম করে তারপর কুলি ঠিক করুন। ৯. নিউমার্কেট বা নীলক্ষেতের মত জায়গায় কেনা কাটা করতে গেলে খুবই সাবধান। কৌতুহলের বশে কোনো কিছুর দাম জিজ্ঞেস করলেও। এখানে আপনাকে পাল্টা দাম বলার জন্য জোরাজুরি করবে। মনে রাখবেন এখানে মেজাজ দেখিয়ে লাভ নাই, এখানকার দোকানীরা সংঘবদ্ধ হয়ে কাজ করে। ১০. বাসে উঠলে প্যান্টের পিছনের পকেটে মোবাইল, মানিব্যাগ এসব কিছু রাখা নিরাপদ না। দেখবেন ভিড়ের মাঝে বাসে ওঠতেছেন যে কেউ টান মেরে নিয়ে যেতে পারে টের ও পাবেন না। তাই সামনের পকেটে এসব জিনিস রাখুন। আপনার নিরাপত্তা আপনারই হাতে। এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। নিজে সতর্ক ও সচেতন থাকুন এবং অন্যকেও সতর্ক ও সচেতন করুন।

0 0 Reacts 1 View 45,828 Comment 0
Profile Photo

প্রয়োজন শেষ হলে কেন সব কিছুই বোঝা হয়ে যায়?

প্রয়োজন শেষ হলে কেন সব কিছুই বোঝা হয়ে যায়?

প্রয়োজন শেষ হলে সব কিছুই বোঝা হয়ে যায় তাই নিচে তুলে ধরা হল। বৃষ্টি হলে সবার আগে নিজেকে রক্ষা করার জন্য...Read more

0 0 Reacts 0 View 18,834 Comment 0

নিজের চলার রাস্তা নিজেই কিভাবে তৈরি করুন?

নিজের চলার রাস্তা নিজেই কিভাবে তৈরি করুন?

নিজের রাস্তা নিজেই তৈরি করার অর্থ হল আপনার জীবনে আপনি যা চান তা অর্জনের জন্য আপনার নিজস্ব পথ খুঁজে বের...Read more

0 0 Reacts 0 View 26,108 Comment 0

দৃষ্টিভঙ্গি বদলান জীবন এমনিতেই বদলে যাবে

দৃষ্টিভঙ্গি বদলান জীবন এমনিতেই বদলে যাবে

মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু কথা। - সে পুরুষ বেশ্যাকে ঘৃণা করে। - সে পুরুষ রাতের আধারে বেশ্যাকে বুকে জড়িয়ে নেয়।? - যে ছেলে...Read more

0 0 Reacts 1 View 16,547 Comment 0

নসিকভাবে শক্তিশালী হওয়া উপায় কি?

নসিকভাবে শক্তিশালী হওয়া উপায় কি?

যেভাবে মানসিকভাবে শক্তিশালী হওয়া যায় তাই নিচে তুলে ধরা হল। ১. সবার কাছ থেকে প্রত্যাশা করা বন্ধ করুন। ২. মেনে নিন যে...Read more

0 0 Reacts 0 View 5,591 Comment 0

নিজের স্বার্থে বাঁচুন এবং নিজেকে ভালোবাসুন।

১) কেউ যন্ত্রণা দিচ্ছে? = চুপ হয়ে যান। ২) কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি? = চুপ হয়ে যান। ৩)...Read more

0 0 Reacts 5 View 14,465 Comment 0

মানুষের চিন্তা কেন শেষ হয় না?

মানুষের চিন্তা কেন শেষ হয় না?

মানুষের ১৬ বছরে চিন্তা শুরু হয় তবে ৬১ বছরেও সে চিন্তা শেষ হয় না। মন যদি প্রস্তুত থাকে তাহলে সব কিছুই...Read more

0 0 Reacts 3 View 96,542 Comment 0

আপনার আশপাশের মানুষরা কী চায় জানেন?

আপনার আশপাশের মানুষরা যা চায় তাই নিচে তুলে ধরা হল। ✔ সেক্রিফাইজটা সবসময় আপনিই করুন। ✔ তাদের চেয়ে বেশি সফল আপনি না...Read more

0 0 Reacts 0 View 22,615 Comment 0

কেন নিজেকে ঠিক করবে?

কেন নিজেকে ঠিক করবে?

নিজেকে ঠিক করুন, অর্ধেক যুদ্ধে জিতে যাবেন। ০১) নিজের দায়িত্ব নিজে নিন। দোষ চাপানোর খেলায় জিতলেও জীবন হারে। নিজের ভুল মানা...Read more

0 0 Reacts 0 View 18,877 Comment 0

১৮-৩০ বয়সে সবাই কিরকম ভুল করে?

১৮-৩০ বয়সে সবাই কিরকম ভুল করে?

১৮-৩০ বয়সে সবাই যে ৭ টি ভুল করে তাই নিচে তুলে ধরা হল। ০১) সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে।...Read more

0 0 Reacts 0 View 26,187 Comment 0

চাপ কমানোর উপায় কি?

চাপ কমানোর উপায় কি?

সব কাজ একা করার চেষ্টা করলে শুরুতে মনে হতে পারে আপনি সবকিছু ঠিকভাবে সামলাচ্ছেন। কিন্তু কিছুদিন পরই বোঝা যায়, শরীর...Read more

0 0 Reacts 0 View 24,738 Comment 0