কেন বিমানের জানালা গোলাকার হয়?
কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কেন বিমানের জানালা গোলাকার হয়? শুধু সৌন্দর্য্যবর্ধনের জন্যই কি দেওয়া হয়েছে গোলাকার জানালা? নাকি রয়েছে অন্য কোনো কারণ?
যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানাচ্ছে, রাইট ভ্রাতাদের (উইলবার রাইট ও অরভিল রাইট) আবিষ্কার করা উড়োজাহাজে কোনো জানালাই ছিল না। নিয়ন্ত্রণকক্ষের অনাবৃত ঊর্ধ্বাংশের এই নকশা বহু বছর ধরেই বিমান নির্মাণের ক্ষেত্রে অনুসরণ করা হয়েছে।
পরবর্তীকালে উচ্চ গতি ও অধিক উচ্চতায় উড্ডয়ন ক্ষমতাসম্পন্ন বিমান নির্মাণ এবং যাত্রীদের ঝড়, বৃষ্টি ও তীব্র বায়ুপ্রবাহ থেকে রক্ষা করতে বিমানের ওপরের অংশটুকু ঢেকে দেওয়া হয় এবং বসানো হয় জানালা। আর সে জানালাগুলি ছিল এখনকার বাস-ট্রাকের মতই চারকোনা বা চতুর্ভুজাকৃতির।
পঞ্চাশ দশক পর্যন্ত চারকোনা জানালা দিয়েই নির্মাণ করা হচ্ছিল বিমান। কিন্তু ১৯৫৩ সালে মর্মান্তিক এক বিমান দুর্ঘটনা পাল্টে দেয় সবকিছু। সে দুর্ঘটনায় প্রাণ হারান ৫৬ যাত্রী।
দুর্ঘটনার তদন্তে নেমে প্রকৌশলীরা আবিষ্কার করেন, যান্ত্রিক ত্রুটি বা ইঞ্জিনের কোনো ঝামেলা নয়, দুর্ঘটনার মূল আসামি বিমানের বর্গাকার জানালাগুলো।
কিন্তু তা কীভাবে সম্ভব?
বর্গাকার বা আয়তকার জানালায় চারটি কোণ থাকে। উড়ন্ত অবস্থায় বাতাসের চাপ জানালার কাচের মাঝখানের তুলনায় চারটি কোণেই আপতিত হয় বেশি। কখনো কখনো চাপ অতিরিক্ত হয়ে গেলে জানালার কাঁচের কোণগুলোর পক্ষে তা ধরে রাখা সম্ভব হয় না। ফলে জানালাটি ভেঙে যায়। আর এ কারণেই ১৯৫৩ সালের মর্মান্তিক বিমান দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনার পর থেকেই গোলাকৃতির জানালা দিয়ে বিমান নির্মাণ শুরু হয়। এর ফলে বায়ুর চাপ জানালার চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। ফলে তা ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে না। বিমানযাত্রা থাকে নিরাপদ।
2
0
0
Reacts
2
View
15,926
Comment
0
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত হারনাই ভ্যালির ঐতিহাস!
এই ছবিতে দেখানো হয়েছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত হারনাই ভ্যালির একটি ঐতিহাসিক রেলওয়ে ব্রিজের পূর্ব ও বর্তমান চিত্র।
ছবির ইতিহাস...
উপরের ছবি...Read more
0
0
0
Reacts
0
View
56,921
Comment
0
বিশ্বের দীর্ঘতম ট্রেন জার্নি অভিজ্ঞতা?
বিশ্বের দীর্ঘতম ট্রেন জার্নি যা পর্তুগাল থেকে মালয়েশিয়া পর্যন্ত হতে পারে এক অদ্বিতীয় অভিজ্ঞতা!
যাত্রার দৈর্ঘ্য: ২১ দিন।
মোট দূরত্ব: প্রায় ১৮,৭৫৫...Read more
0
0
0
Reacts
0
View
111,871
Comment
0
বটগাছের বীজ মাটিতে পড়লেই চারা হয় না কেন?
বটগাছের বীজ মাটিতে পড়লেই চারা হয় না তাই নিচে তুলে ধরা হল।
বট,অশত্থ এই ধরনের গাছের ফল পাখিরা খেলে পাখির পাকস্থলীতে...Read more
0
0
0
Reacts
0
View
98,814
Comment
0
পৃথিবীতে সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র!
পৃথিবীতে সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি। যার আয়তন মাত্র ০.৪৪ বর্গকিলোমিটার। ভ্যাটিকান সিটির লোকসংখ্যা প্রায় ৯২০ জন।
ইউরোপ মহাদেশের অন্যতম...Read more
0
0
0
Reacts
0
View
117,154
Comment
0
মিনিকেট চালে কখনো পোকা ধরেনা কেন?
একটি বিশেষ সতর্কতা মূলক পোষ্ট।
বাঁচতে হলে জানতে হবে। মিনিকেট চালের ভাত গরমকালেও অনেকক্ষণ ভালো থাকে! আহারে! কত ভালো চাল! তাইনা?
আসুন...Read more
0
0
0
Reacts
0
View
33,809
Comment
0
ট্রেনের কোচ ও বগির পার্থক্য কি?
অধিকাংশ মানুষ ট্রেনের কোচকেই বগি বলে থাকেন, আমরা যখন কোনো ট্রেনের লোড উল্লেখ করে ০৮/১৬, ১০/২০ অথবা ১৫/৩০ বলে থাকি...Read more
2
0
0
Reacts
2
View
38,919
Comment
0
পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব কত?
পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব ৫০০ বছরের পথ। মাঝখানের ৩০০ বছরের পথে জীবের বসবাস। বাকি ২০০ বছরের পথ বসবাসের অযোগ্য।...Read more
0
0
0
Reacts
0
View
90,259
Comment
0
টন বলতে এসির ওজন বোঝায় না, তাহলে এর অর্থ কী?
এয়ার কন্ডিশনারের (এসি) মান বা সক্ষমতা ‘টন’–এ পরিমাপ করা হয়। কিন্তু টনের মাধ্যমে এয়ার কন্ডিশনের ওজন বোঝায় না বরং এর...Read more
2
0
0
Reacts
2
View
97,381
Comment
0
বাঙ্গালি হচ্ছে পৃথিবীর সবচেয়ে কনফিউজড জাতি কিন্তু কেন?
বাঙ্গালি হচ্ছে পৃথিবীর সবচেয়ে কনফিউজড জাতি! এরা বৈশাখের এ ৪১ ডিগ্রি ঠাডা পড়া রোদের মধ্যে গাছ লাগাতে চায়। অথচ এখন...Read more
1
0
0
Reacts
1
View
94,431
Comment
0
কেন আমরা অশ্লীল কে না বলি ভালো কনটেন্ট যারা তৈরি করে তাদেরকে সাপোর্ট করব?
আমরা অশ্লীল কে না বলি ভালো কনটেন্ট যারা তৈরি করে তাদেরকে সাপোর্ট করি।
কৃষি ও পরিবেশ উন্নয়নের জন্য নীরলস পরিশ্রম করে...Read more
1
0
0
Reacts
1
View
112,012
Comment
0