নিজের অজান্তেই আমরা অনেক সময় নিজেদের ব্যক্তিত্ব কিভাবে বিসর্জন দেই!

নিজের অজান্তেই আমরা অনেক সময় নিজেদের ব্যক্তিত্ব কিভাবে বিসর্জন দেই!

নিজের অজান্তেই আমরা অনেক সময় নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে যাচ্ছি টেরই পাচ্ছি না! জগতের প্রতিটি সম্পর্কই নির্দিষ্ট সীমায় সীমাবদ্ধ! প্রত্যেকটা সম্পর্কের মাঝেই নির্দিষ্ট কিছু গ্যাপ রাখা উচিত। একেবারে ফ্রি হওয়া মানে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেওয়া। তখন খড়কুটোর মতো ভ্যালুলেস জিনিস আর আপনার মাঝে কোন পার্থক্য থাকবে না! সহজেই মানুষের সঙ্গে এজন্য প্রয়োজনের বেশি মিশবেন না। যার যতটুকু পাবার তাকে ঠিক ততটুকুই দিন। কেননা সহজে পাইলে মানুষ হীরাকেও ময়লা ভাবে! কাউকে এতটাও গুরুত্ব দিতে যাবেন না। যতটা গুরুত্ব দিলে আপনি নিজেই নিজের কাছে গুরুত্বহীন হয়ে যান। যার যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকুই গুরুত্ব দিন। অতিরিক্ত গুরুত্ব সবাই হজম করতে পারে না। দেখা যায় অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অনেক সময় সঠিক ব্যবহার করতে পারে না। তখন ভেতর থেকে অহংকারী হয়ে ওঠে। খুব কম সংখ্যক মানুষ অপরের গুরুত্ব পাওয়াটাকে সঠিক মূল্যায়ন করে থাকে। যে আপনাকে যতটুকু গুরুত্ব দেয় তাকেও আপনি ঠিক ততটুকুই গুরুত্ব দিন। যখনই আপনি বেশি গুরুত্ব দিতে যাবেন তখনই অপর মানুষটা আপনাকে সস্তা ভাবতে শুরু করবে।কারণ অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে অপর মানুষটার কাছে আপনি নিজের দাম নিজেই কমিয়ে ফেলছেন। জীবনে ভালো থাকতে গেলে নিজেকে একটু শক্ত করে নেয়া দরকার। একটু কঠোর হওয়া দরকার। যে আপনার প্রতি যতটুকু গুরুত্ব দেখায়, আপনিও ঠিক ততটুকুই গুরুত্ব দেখাবেন। যে আপনাকে যেটুকু ইগনোর করে, আপনি তার থেকেও তাকে বেশি ইগনোর করবেন। একটু এদিক সেদিক হলেই আপনি তার কাছে সস্তা হয়ে যাবেন। কেউ আপনার জন্য হাটু পর্যন্ত নামলো আর আপনি যদি তার জন্য কোমর পর্যন্ত নেমে যান। তাহলেই অপর মানুষটা আপনাকে সহজলভ্য মনে করবে। যেখানে যতটুকু দেয়া উচিত সেখানে ঠিক ততটুকুই দিতে হয়। অতিরিক্ত কিছু পেয়ে গেলেই মানুষ আর মূল্য দিতে চায় না! যে মানুষটার কাছে আপনি মূল্যবান তাকে গুরুত্ব দিন। অযথা যার কাছে আপনার কোনো দাম নেই কিংবা আপনি থাকা কিংবা না থাকা তার কিছুই যায় আসে না, এমন মানুষের থেকে নিজেকে এড়িয়ে চলুন। কারণ নিজের মূল্যটা ধরে রাখতে হলে কখনো কাউকে প্রয়োজনের থেকে অতিরিক্ত মূল্য দিতে নেই। মানুষ যতটা কষ্ট পায় তার বেশিরভাগই হলো কাউকে অতিরিক্ত গুরুত্ব দেয়ার কারনে। সবাই অতিরিক্ত গুরুত্ব গ্রহণ করতে পারে না। আজ আপনার দেয়া অতিরিক্ত গুরুত্বই একদিন আপনার কাছে অতিরিক্ত অবহেলা হয়ে ফেরত আসবে, যদি না আপনি নিজের গুরুত্বটা ধরে রাখতে না পারেন। [বিঃদ্রঃ নির্দিষ্ট কোন সম্পর্ক না। পৃথিবীর প্রায় সমস্ত সম্পর্কে বুঝানো হয়েছে]

View 46,822 | Like () | Comments (0)
Profile Photo

জীবনে সবচেয়ে বড় পরিবর্তনটা হয় কবে জানেন?

জীবনে সবচেয়ে বড় পরিবর্তনটা হয় কবে জানেন?

যেদিন আপনি বুঝে যাবেন... সবাইকে খুশি করার দায়িত্ব আপনার নয়। সেদিন থেকেই... অকারণে মানুষের কাছে ক্ষমা চাওয়া কমে যাবে, নিজেকে ছোট করা...Read more

View 3,735 | Like () | Comments (0)

পুরুষ সর্বদা নারীর শরীরের প্রশংসা করে কেন?

পুরুষ সর্বদা নারীর শরীরের প্রশংসা করে কেন?

পুরুষ সর্বদা নারীর শরীরের প্রশংসা করে কেন জানলে অবাক হবেন। নারী যতদিন শরীর হয়ে থাকবে ততদিন গোলাম হয়ে থাকবে। আর পুরুষ...Read more

View 98,915 | Like () | Comments (0)

কেন প্রত্যাশা এমনই এক বিপজ্জনক অনুভূতি?

কেন প্রত্যাশা এমনই এক বিপজ্জনক অনুভূতি?

কারো বিপদের দিনে পাশে দাঁড়িয়ে তা আর মনে রাখতে নেই। কারোর উপকার করে তা ভুলে যেতে শিখতে হয়! কাউকে কিছু...Read more

View 60,486 | Like () | Comments (0)

সবাইকে জানতে কেন সময় লাগে?

সবাইকে জানতে কেন সময় লাগে?

সবাইকে জানতে সময় লাগে... কাউকে বাইরে থেকে দেখে আমরা যা বুঝি, সবসময় তা-ই কি সত্যি? না জেনে, না বুঝে, শুধু আচরণের একটা...Read more

View 57,360 | Like () | Comments (0)

জাপানীদের জীবন ধারণ কেমন?

জাপানীদের জীবন ধারণ কেমন?

জাপানীদের জীবন ধারণ খুবই অদ্ভুত। অনেক বেশি পরিশ্রম করে তারা। ভবিষ্যতে গাড়ি-বাড়ি ফ্ল্যাট করতে হবে এমন চিন্তা তাদের মধ্যে...Read more

View 114,123 | Like () | Comments (0)

পুরুষ মানুষের জীবন কি খেজুর গাছের মতন?

পুরুষ মানুষের জীবন কি খেজুর গাছের মতন?

পুরুষ মানুষ হলো খেজুর গাছের মতো। আদর পায় না, যত্ন পায় না, কেউ পানি দেয় না, সার দেয় না, গোঁড়ায়...Read more

View 112,139 | Like () | Comments (0)

ব্যর্থতার অন্ধকারে সাফল্যের আলো খোঁজা!

ব্যর্থতার অন্ধকারে সাফল্যের আলো খোঁজা!

সফলতা আসলে এক কোমল আলো৷ যার তাপ নেই, কিন্তু উজ্জ্বলতা আছে। আমরা সবাই সেই আলো পেতে চাই, কিন্তু খুব কম...Read more

View 34,402 | Like () | Comments (0)

বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা ১২টি মূল্যবান শিক্ষা!

বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা ১২টি মূল্যবান শিক্ষা!

বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা ১২টি মূল্যবান শিক্ষা নিচে দেওয়া হল। ০১) বন্ধুত্ব চিরস্থায়ী নয় :– জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও...Read more

View 82,392 | Like () | Comments (0)

সাফল্য কখনো কি হঠাৎ করে আসে?

সাফল্য কখনো কি হঠাৎ করে আসে?

সাফল্য কখনো হঠাৎ করে আসে না। এটি গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট চেষ্টার ওপর। যেন অদৃশ্য ইট দিয়ে ধীরে ধীরে...Read more

View 37,100 | Like () | Comments (0)

এই পৃথিবীতে Effort ছাড়া কি কোনো কিছু পাওয়া যায়?

এই পৃথিবীতে Effort ছাড়া কি কোনো কিছু পাওয়া যায়?

এই পৃথিবীতে Effort ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। পেলেও সেটা ধরে রাখা যায় না। জীবনে কখনো না কখনো মনে...Read more

View 36,808 | Like () | Comments (0)