ড্রেসডেন কোডেক্স, মায়া সভ্যতার একেবারে শেষদিকে লেখা বই!

ড্রেসডেন কোডেক্স, মায়া সভ্যতার একেবারে শেষদিকে লেখা বই!

বইটির নাম ড্রেসডেন কোডেক্স, মায়া সভ্যতার একেবারে শেষদিকে লেখা একটি বই। বইটি আনুমানিক একাদশ অথবা দ্বাদশ শতাব্দীতে লেখা হয়েছিল বলে ঐতিহাসিকদের ধারণা। তবে তারপর থেকে পাঁচশো বছরেরও বেশি সময় ধরে এই বইটির অস্তিত্ব সম্পর্কে কারো কোনো ধারণা ছিল না। কোডেক্সটি একরকম হঠাৎ করেই ২০১৯ সালে জার্মানির ড্রেসডেন শহরে একজন সংগ্রাহকের সংগ্রহসালায় পুনরায় আবিষ্কৃত হয়েছিল। শহরের নাম অনুযায়ী বর্তমানের বইটির এইরূপ নামকরণ করা হয়েছে। বর্তমানে এটি স্যাক্সন স্টেট লাইব্রেরির জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই বইয়ের পৃষ্ঠাগুলি প্রায় চার ইঞ্চি (২০ সেমি) উঁচু। একটি বন্য প্রজাতির ফিকাসের ভেতরের ছাল থেকে এর পৃষ্ঠাগুলি তৈরি করা হয়েছিল বলে বিজ্ঞানীরা দাবী করছেন। এমন নমুনা পৃথিবীতে সত্যিই বিরল। বইটিকে অ্যাকর্ডিয়ন-স্টাইলে ভাঁজ করে রাখা যায়। সম্পূর্ণ খুলে ফেললে কোডেক্সটি প্রায় বারো ফুট (৩.৭মিটার) লম্বা হয়। বইটি মায়ানদের একমাত্র লিপি, মায়ান হায়ারোগ্লিফে লেখা হয়েছিল যা আজও সম্পূর্ণরূপে পাঠদ্ধার করা সম্ভব হয়নি। তবে ঐতিহাসিকদের অনুমান এতে মায়ানদের স্থানীয় ইতিহাস এবং জ্যোতির্বিদ্যার সারণী বর্ণনা করা হয়েছে। আর বইটি আরও প্রায় হাজার বছর আগের একটি মূল পুথির অনুকরণ মাত্র। এর বেশি কিছু জানা সম্ভব হয়নি। তবে এতে যে সুপ্রাচীন মায়া সভ্যতার দারুণ কিছু অনাবিস্কৃত তত্ত্ব লুকিয়ে রয়েছে তা একরকম নিশ্চিত। ভবিষ্যতে হয়তো কোনোদিন আমরা তা জানতে পারবো।

View 66,610 | Like () | Comments (0)
Profile Photo

সাহারার বুকে আটকে পড়া সোনার জাহাজ!

সাহারার বুকে আটকে পড়া সোনার জাহাজ!

সাহারার বুকে আটকে পড়া সোনার জাহাজ বম জেসাস। ২০০৮ সালে নামিবিয়ার ভয়াল স্কেলেটন কোস্টের বালির নিচে চাপা পড়ে থাকা এক ঐতিহাসিক...Read more

View 65,542 | Like () | Comments (0)

রয়্যাল প্লাগ আবিষ্কারের ইতিহাস!

রয়্যাল প্লাগ আবিষ্কারের ইতিহাস!

আর্থার ফিশার এক প্লাস্টিকের প্লাগ দিয়ে বদলে দিলেন নির্মাণজগৎ। ১৯৫৮ সালে জার্মান উদ্ভাবক আর্থার ফিশার একটি ছোট অথচ যুগান্তকারী টুল উদ্ভাবন...Read more

View 59,088 | Like () | Comments (0)

শত শত বছর আগের পান্থশালা!

শত শত বছর আগের পান্থশালা!

সিলেটের জৈন্তাপুরে শত শত বছর আগের পান্থশালা। আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সিলেট – জাফলং সড়কের মাঝে এই বিল্ডিংটির পরিচয়...Read more

View 117,373 | Like () | Comments (0)

রোমানিয়ার অদ্ভুত এক বনভূমি, যেখানে কোন মানুষ গেলে ফিরে আসার সম্ভাবনা থাকে না!

রোমানিয়ার অদ্ভুত এক বনভূমি, যেখানে কোন মানুষ গেলে ফিরে আসার সম্ভাবনা থাকে না!

রোমানিয়ার ট্রান্সসিলভানিয়ায় অবস্থিত ক্লাজনাপোকা শহরে হুইয়া বাছিউ নামক একটি বনভূমি অবস্থিত। এই বনভূমিতে প্রায়শই ঘটে যাওয়া বিভিন্ন অতিপ্রাকৃত ঘটনা বনটিকে...Read more

View 98,941 | Like () | Comments (0)

সেফটিপিন আবিষ্কারের পিছনের কাহিনি!

সেফটিপিন আবিষ্কারের পিছনের কাহিনি!

আমেরিকার ওয়াল্টার হান্ট সেফটি পিনের জনক। কিন্তু নেহাত ধার পরিশোধ করতে গিয়ে তিনি আবিষ্কার করে ফেলেন আজকের বহুল ব্যবহৃত সেফটি...Read more

View 20,763 | Like () | Comments (0)

জাতীয় স্মৃতিসৌধের এই ৭টি স্তম্ভ কী নির্দেশ করে?

জাতীয় স্মৃতিসৌধের এই ৭টি স্তম্ভ কী নির্দেশ করে?

আমাদের জাতীয় স্মৃতিসৌধর অপর নাম সম্মিলিত প্রয়াস।১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জানা-অজানা সকল শহীদদের সম্মানে আমাদের জাতীয় স্মৃতিসৌধ গড়ে উঠেছে। ১৫০ ফুট উচ্চতার...Read more

View 10,441 | Like () | Comments (0)

অপসুর ও অনুসুর বলতে কী বোঝায়?

অপসুর ও অনুসুর বলতে কী বোঝায়?

অপসুর ও অনুসুর বলতে যা বোঝায় তাই নিচে উপস্থাপন করা হল। সূর্যের চারিদিকে কোন গ্রহের কক্ষপথের নিকটতম বিন্দুকে অনুসূর এবং দূরতম...Read more

View 117,572 | Like () | Comments (0)

ম্যাজিস্ট্রেট হতে হলে কী পড়তে হবে?

ম্যাজিস্ট্রেট হতে হলে কী পড়তে হবে জানা না থাকলে জেনে নিন। ম্যাজিস্ট্রেট ২ রকমের হয়: ১. নির্বাহী ম্যাজিস্ট্রেট (যারা মোবাইল কোর্ট পরিচালনা...Read more

View 33,891 | Like () | Comments (0)

বটগাছের বীজ মাটিতে পড়লেই চারা হয় না কেন?

বটগাছের বীজ মাটিতে পড়লেই চারা হয় না কেন?

বটগাছের বীজ মাটিতে পড়লেই চারা হয় না তাই নিচে তুলে ধরা হল। বট,অশত্থ এই ধরনের গাছের ফল পাখিরা খেলে পাখির পাকস্থলীতে...Read more

View 98,810 | Like () | Comments (0)

যজ্ঞডুমুর সম্পর্কে অজানা তথ্য!

যজ্ঞডুমুর সম্পর্কে অজানা তথ্য!

পৃথিবীর প্রাচীনতম গাছগুলোর একটি হচ্ছে 'যজ্ঞডুমুর' ইংরেজি নাম 'Cluster fig'। এর ফল পাখির পুষ্টি-সমৃদ্ধ খাবার। পাখিরা পাকা ফল খেলে সেসব ফলের...Read more

View 116,317 | Like () | Comments (0)