মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা!

মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা!

মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা নিন্মে উপস্থাপন করা হল। একটা মেয়ে সব সময় অসহায়, চলতে-ফিরতে, উঠতে— বসতে। মেয়ে মানেই অসহায়। মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে। কখনো পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ভালোবাসার মানুষের কাছে, কখনো সমাজের কাছে, কখনো নিজের ইচ্ছের কাছে। আসলে মেয়ের জীবনের চাওয়া-পাওয়া গুলো নিজের একান্তেই থেকে যায়। কখনো তাদের মুখে প্রকাশ পায় না। তাদের যেন কোনো স্বপ্ন বা আশা থাকতে নেই। তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা। ? জন্মের পর মা বাবার জন্য, বিয়ের পর স্বামীর জন্য, মা হওয়ার পর সন্তানের জন্য। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। ? প্রথম নিঃশ্বাসটা বাবার বাড়ি থেকে শুরু হলেও শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে স্বামীর বাড়িতে। মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না? একটা মেয়ে নিজের পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে পারে না। মেয়েদের স্বপ্ন গুলো যেনো জন্মের সাথে সাথেই মরে যায়। আমাদের এই সমাজে, মেয়েদের ইচ্ছেগুলোকে কোনো মূল দেওয়া হয়নি। সমাজের কিছু মানুষের কথা। পাশের বাড়ির কাকিমাদের কাছে আপনার বয়সটা কুড়ি বছর পেড়ালেই আপনি বুড়ি। যদি চুপচাপ থাকে তাহলে মেয়েটা–অহংকারী। কথা কম বললে মেয়েটা ভাব নিয়ে চলে। যদি কথা বেশি বলে তাইলে মেয়েটা মাত্রাতিরিক্ত বাঁচাল। বিয়ের বয়স হলে বাবা মায়ের চেয়ে - পাড়াপ্রতিবেশির চিন্তা বেশি। লেখা-পড়া একটু বেশি করলে -এতো পড়াশোনা দিয়ে কি দরকার? পড়াশোনা করে কে কি করতে পেরেছে? মেয়ে যে বিয়ে দিয়ে দিন সংসারী হবে। স্টাইল করে চললে বলে মেয়েটা ভালো না। একটু সাধারণ ভাবে চলাফেরা করলে বলে মেয়েটা ক্ষ্যাত। মেয়ে মানেই পদে পদে দোষ....? মেয়েদের লাইফ, মেয়েদের ভাগ্য, মেয়েদের পরিস্থিতি, এভাবেই সব কিছু মেনে নিতে হচ্ছে, মানিয়ে নিতে হবে, কারণ সে যে একটা মেয়ে!! মেয়ে মানে? চেহারা খারাপ হলে বিয়ে হবে না।? মেয়ে মানে? রেজাল্ট খারাপ হলে বিয়ের হুমকি শোনা? মেয়ে মানে? রাস্তাঘাটে বাজে কথা শোনা।? মেয়ে মানে? পরিবারের জন্য প্রিয় মানুষটাকে বিসর্জন দেওয়া।? মেয়ে মানে? ভালোবাসার মানুষটাকে ছেড়ে অচেনা কেউ একজনকে বিয়ে করা।? মেয়ে মানে? বিয়ের পরে সন্তানের জন্ম নিয়ে খোটা শোনা।? মেয়ে মানে? সারাদিন কষ্ট করেও শ্বশুর-শাশুড়ির খোটা শোনা।? মেয়ে মানে? ভালো না থেকেও বাবা-মাকে ভালো আছি বলা।? মেয়ে মানে? শত শত কষ্ট আর অত্যাচার সহ্য করে শ্বশুরবাড়ি পড়ে থাকা।? মেয়ে মানে? হাজার হাজার অভিযোগ নিয়ে হাসিমুখে মানিয়ে নেওয়া।? মেয়ে মানে? ভালো না থেকেও ভালো থাকা!?

0 0 Reacts 2 View 31,285 Comment 0
Profile Photo

আসলে আমাদের কি করা উচিত?

আসলে আমাদের কি করা উচিত?

মাস্টার্স পাশ করা ২৬, ২৭ বছর বয়সী একজন যুবক-যুবতীকে ১০ থেকে ১২ হাজার টাকা বেতনে চাকরিতে যোগদান করতে হয়। আর পড়ালেখা...Read more

0 0 Reacts 1 View 12,522 Comment 0

নারীর জীবনের পরিবর্তন কি?

নারীর জীবনের পরিবর্তন কি?

প্রত্যেকটা নারীই জীবনের এমন একটা পর্যায়ে পৌঁছায় যখন সে আর রাগান্বিত থাকে না, শুধু সচেতন হয়ে ওঠে, মানুষকে পরিষ্কারভাবে দেখতে...Read more

0 0 Reacts 0 View 3,948 Comment 0

শ্যামবর্ণের মেয়েরা উপন্যাসে মূল নায়িকার স্থান পেলেও! বাস্তবে কেন পায় না?

শ্যামবর্ণের মেয়েরা উপন্যাসে মূল নায়িকার স্থান পেলেও! বাস্তবে কেন পায় না?

শ্যামবর্ণের মেয়েরা মায়াবতী হয়। কিন্তু সত্যিকার অর্থে কেউউ কখনো তাদের মায়ায় পড়ে না! বড়জোর প্রেমে পড়ে। ওদের নিয়ে অজস্র গান...Read more

0 0 Reacts 0 View 62,206 Comment 0

সফলতার আসল মানে কি?

সফলতার আসল মানে কি?

সফলতার আসল মানে এখনো বুঝতে পারলাম না। ? খুব সুন্দরী সফল ক্যারিয়ারের নারীকে দেখেছি ডিভোর্সি হয়ে যেতে। অতি সুখী দম্পতিকে দেখেছি...Read more

0 0 Reacts 2 View 52,363 Comment 0

স্বামী খুঁজে পাওয়া কেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ?

স্বামী খুঁজে পাওয়া কেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ?

স্বামী খুঁজে পাওয়া যে কারনে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ তাই নিচে তুলে ধরা হল। ​১. যদি সুদর্শন কাউকে পান, তবে তার...Read more

0 0 Reacts 0 View 12,379 Comment 0

ছেলেরা মেয়েদেরকে কিরকম কল্পনা করে?

ছেলেরা মেয়েদেরকে কিরকম কল্পনা করে?

মেয়েদের নিজস্ব কোন চুলের ঘ্রান নেই! যেটা থাকে সেটা শ্যাম্পুর স্মেল। ঘুমালে সব মেয়েকে সুন্দর লাগে! এটা কিছু ছেলেরা কেন বলে...Read more

0 0 Reacts 0 View 75,139 Comment 0

মেয়েদের কি আসলে নিজের পায়ে দাঁড়ানো খুব জরুরি?

মেয়েদের কি আসলে নিজের পায়ে দাঁড়ানো খুব জরুরি?

মেয়েদের আসলে নিজের পায়ে দাঁড়ানো খুব জরুরি। নিজে কিছু করা, নিজের একটা পরিচয় তৈরি করা। এটা বিলাসিতা নয়, এটা আত্মসম্মান।...Read more

0 0 Reacts 0 View 20,021 Comment 0

এই সমাজ সবসময় নারীকেই কেনো দোষারোপ করে?

এই সমাজ সবসময় নারীকেই কেনো দোষারোপ করে?

রূপের অভাবে মেয়েটার সংসার টিকলো না, তারা এখন কি বলবেন? শিক্ষার অভাব মেয়েটার সংসার টিকলো না, তারা এখন কি বলবেন?...Read more

0 0 Reacts 2 View 110,560 Comment 0

একজন শিক্ষিত স্বাবলম্বী মেয়ে কখনো অন্যায় অত্যাচার সহ্য করবে না!

একজন শিক্ষিত স্বাবলম্বী মেয়ে কখনো অন্যায় অত্যাচার সহ্য করবে না!

বিল গেটসের এতো এতো বিলিয়ন ডলার অথচ তার বউ থাকে না। হৃত্বিক রোশানের সিক্স প্যাক আছে, ধনী নায়ক সে। তারও...Read more

0 0 Reacts 4 View 48,166 Comment 1

মেয়েরা কখন মায়ের কষ্ট উপলব্ধি করতে পারে?

একসময় পেঁয়াজ কাটার ভয়ে কখনো নিজ হাতে ডিম ভেজে খেতাম না। হাত কালো হয়ে যাবে বলে কখনো আলু কাটতাম না।...Read more

0 0 Reacts 1 View 93,541 Comment 0