জমি কেনার আগে অবশ্যই যে বিষয় গুলো যাচাই-বাছাই করবেন

জমি কেনার আগে অবশ্যই যে বিষয় গুলো যাচাই-বাছাই করবেন

জমি কেনার আগে অবশ্যই যে বিষয় গুলো যাচাই-বাছাই করবেন সেগুলো নিচে দেওয়া হল। ০১) প্রথমেই , জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং উক্ত দাগে জমির মোট পরিমাণ সম্পর্কে জানতে হবে। ০২) যার কাছ থেকে জমি কিনবেন তার কাছ থেকে ঐ জমি সংক্রান্ত সকল কাগজপত্রের ফটোকপি চেয়ে নিন, যেমন- সি.এস খতিয়ান, এস.এ খতিয়ান , আর.এস খতিয়ান, বি.এস/ঢাকা সিটি জরীপের খতিয়ানসহ সর্বশেষ পর্যন্ত যে সকল বেচাকেনা হয়েছে সেগুলোর বায়া দলিল(chain of title), নামজরী খতিয়ান এবং হাল সনের খাজনার দাখিলাসহ সংশ্লিষ্ট সকল কাগজপত্র। ০৩) যার কাছ থেকে জমি কিনবেন সে যদি ক্রয়সূত্রে ভূমির মালিক হয়ে থাকলে তার ক্রয় দলিল বা বায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত করতে হবে এবং সে যদি উত্তরাধিকার সূত্রে ভুমির মালিক হয়ে থাকে সেক্ষেত্রে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তাঁর নামে অস্তিত্ব (যোগসূত্র) মিলিয়ে দেখতে হবে। ০৪) উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রেতার শরিকদের সঙ্গে বিক্রেতার সম্পত্তি ভাগাভাগির বণ্টননামা (ফরায়েজ) দেখে নিতে হবে। বিক্রেতা যদি বলেন যে আপোষমুলে বণ্টন হয়েছে, কিন্তু রেজিস্ট্রি হয়নি, তবে ফারায়েজ অনুযায়ী বিক্রেতা যেটুকু অংশের দাবিদার শুধু সেটুকু কিনাই নিরাপদ হবে। ০৫) উক্ত জমিটি নিয়ে কোন মামলা বিচারাধীন আছে কিনা কিংবা কোন প্রকার মামলা নিস্পত্তি হয়েছে কিনা এবং ব্যাংক কিংবা অন্য কোন প্রতিষ্ঠানে জমিটি বন্ধক/ দায়বদ্ধতা আছে কিনা। ০৬) যাচাই করতে হবে জমিটি খাস, পরিত্যক্ত, শত্রু স¤পত্তি কিনা বা সরকার কোন কারনে অধিগ্রহণ করেছে কিনা সে বিষয়ে উপজেলা ভূমি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ের এল এ শাখা থেকে জেনে নিতে হবে। ০৭) জমির মালিক নাবালক বা অপ্রকৃতিস্থ কিনা লক্ষ্য রাখতে হবে। নাবালক হলে আদালতের মাধ্যমে অভিভাবক নিযুক্ত করে বিক্রয়ের অনুমতি নিতে হবে। ০৮) সর্বশেষ নামজারি পরচা ডিসিআর খাজনা দাখিল (রসিদ) যাচাই করে দেখতে হবে। ০৯) জমির মালিকানা স্বত্ব সঠিক পাওয়ার পর আপনাকে সি.এস/আর.এস/বি.এস/ঢাকা সিটি জরীপের নকশা নিয়ে সরেজমিনে গিয়ে দেখতে হবে নকশা অনুযায়ী ঐ জমিটি সেই দাগের কিনা এবং সাব–রেজিস্ট্রারের অফিসে তল্লাশি দিয়ে জমির সর্বশেষ বেচাকেনার তথ্য জেনে নেওয়া যেতে পারে। ১০) এরপর বিক্রয়ের জন্য নির্দিষ্ট জমিটি বর্তমানে কে দখলে আছে, কিনতে গেলে কোন কারনে ভোগ দখলে বাধাগ্রস্থ হবে কিনা কিংবা রাস্তা বা পথাধিকারের কোন বাধা নিষেধ আছে কিনা তাও সরেজমিনে যাচাই করে নিতে হবে। সুতরাং জমি কেনার আগে অবশ্যই এই বিষয় গুলো যাচাই-বাছাই করবেন।

0 0 Reacts 1 View 46,882 Comment 0
Profile Photo

লেবুর রসের উপকারিতা

লেবুর রসের উপকারিতা

লেবুর রসের উপকারিতা নিচে দেওয়া হল। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে পেট পরিষ্কার রাখার মতো প্রচুর উপকার করে লেবু।...Read more

0 0 Reacts 3 View 40,833 Comment 0

চীনা নাবিক পুন লিম ইতিহাসে নিজের নাম যেভাবে লিখেছেন!

চীনা নাবিক পুন লিম ইতিহাসে নিজের নাম যেভাবে লিখেছেন!

চীনা নাবিক পুন লিম ইতিহাসে নিজের নাম লিখেছেন এক ব্যতিক্রমী ও ভয়াল অভিজ্ঞতার মাধ্যমে। ১৯৪২ সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তার...Read more

0 0 Reacts 0 View 60,631 Comment 0

মিশরের ডেন্ডেরায় অবস্থিত হাথোর মন্দির ইতিহাস ও রহস্যে।

মিশরের ডেন্ডেরায় অবস্থিত হাথোর মন্দির ইতিহাস ও রহস্যে।

মিশরের ডেন্ডেরায় অবস্থিত হাথোর মন্দির ইতিহাস ও রহস্যে ঘেরা এক স্থাপত্য নিদর্শন। এখানে এমন কিছু সিঁড়ি দেখা যায়, যেগুলো দেখতে...Read more

0 0 Reacts 0 View 47,645 Comment 0

মুঘল সাম্রাজ্যের এক বিস্ময়কর নিদর্শন!

মুঘল সাম্রাজ্যের এক বিস্ময়কর নিদর্শন!

১৭শ শতকের মুঘল সাম্রাজ্যের এক বিস্ময়কর নিদর্শন এটি। একে বলা হয় 'গেট অব প্যারাডাইস' চশমা। এই চশমার লেন্স দুটি কাটা হয়েছিল...Read more

0 0 Reacts 0 View 18,595 Comment 0

টাকাই কি জীবনের আসল সুখ!

টাকাই কি জীবনের আসল সুখ!

অল্প বয়সে টাকা হলে অলসতা বাড়ে কিন্তু অল্প বয়সে টাকা না হলে অস্থিরতা বাড়ে। টাকাই সুখের বাধা। তবে টাকা দিয়ে চারপাশ...Read more

0 0 Reacts 2 View 13,191 Comment 0

ভেনাস অব কুসাক নামে পরিচিত এই মানবাকৃতির চিত্র ফ্রান্সের!

ভেনাস অব কুসাক নামে পরিচিত এই মানবাকৃতির চিত্র ফ্রান্সের!

ভেনাস অব কুসাক নামে পরিচিত এই মানবাকৃতির চিত্র ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দর্দোন অঞ্চলে অবস্থিত কুসাক গুহায় পাওয়া গিয়েছে। এই গুহায় প্রাপ্ত...Read more

0 0 Reacts 0 View 29,388 Comment 0

কলিজা সিঙ্গারা তৈরী করার রেসিপি

কলিজা সিঙ্গারা তৈরী করার রেসিপি

কলিজা সিঙ্গারা তৈরী করার রেসিপি নিচে দেওয়া হল। উপকরনঃ - ময়দা ৩ কাপ। - তেল ৫ টে চামচ। - কালজিরা ১ চা চামচ। - পানি...Read more

0 0 Reacts 2 View 35,177 Comment 0

বুদাপেস্টের ইহুদিদের দানিউব নদীর তীরে নিয়ে যাওয়া ইতিহাস!

বুদাপেস্টের ইহুদিদের দানিউব নদীর তীরে নিয়ে যাওয়া ইতিহাস!

১৯৪৪ সালের শীতকাল, বুদাপেস্টের ইহুদিদের দানিউব নদীর তীরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জুতা খুলে রাখতে বলা হয়। তারপর গুলি...Read more

0 0 Reacts 0 View 57,647 Comment 0

পৃথিবীতে এমন ৫টি দেশ আছে যেখানে ২৪ ঘণ্টাই দিনের আলো থাকে।

পৃথিবীতে এমন ৫টি দেশ আছে যেখানে ২৪ ঘণ্টাই দিনের আলো থাকে।

জানেন কি? পৃথিবীতে এমন ৫টি দেশ আছে যেখানে ২৪ ঘণ্টাই দিনের আলো থাকে। বিশ্বের সব জায়গায় ১২ ঘণ্টার দিন, ১২...Read more

0 0 Reacts 2 View 45,969 Comment 0

ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের ব্যবহৃত টুথব্রাশ!

ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের ব্যবহৃত টুথব্রাশ!

ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের (১৭৬৯–১৮২১) ব্যবহৃত একটি টুথব্রাশ আজও টিকে আছে ইতিহাসের নিদর্শন হয়ে। ১৮১০ সালের তৈরি এই টুথব্রাশ এক...Read more

0 0 Reacts 0 View 58,603 Comment 0