এমন স্ত্রী পেতে ছেলেদের ভাগ্য লাগে

এমন স্ত্রী পেতে ছেলেদের ভাগ্য লাগে

এমন স্ত্রী পেতে ছেলেদের ভাগ্য লাগে গল্পটি নিচে দেওয়া হল। - হ্যালো! - হ্যাঁ বলো। - বলছি, তোমার কি আসতে দেরী হবে? - না, গিন্নী! এই তো রাস্তায়! কেন? মিস করছ? - ঢঙ্! বলছি, আসার সময় বিরিয়ানি এনো দু'প্যাকেট। - গিন্নী, তুমি তো জানো মাসের শেষে কতটা টানাটানি থাকে! এইসময় বিরিয়ানি?! - না মানে, শাশুড়িমা আসলে শ্বশুরমশাইকে বলছিলেন ওনার একটু বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে। আমায় কিছু বলেন নি, আমি সন্ধ্যেবাতি দিতে গিয়ে শুনে ফেলেছি। সত্যিই তো মানুষ দুটো কোনোদিন মুখ ফুটে কিচ্ছু বলে না। তুমি নিয়ে এসো বিরিয়ানি, প্লিজ! - সবাই তো বুঝলাম। কিন্তু… - কোনো কিন্তু নয়, তুমি নিয়ে এসো। মাসের বাকি কটা দিন আমি সামলে নেব। আমাদের জন্য এনো না। আমাদের জন্য রুটি আর আলুমরিচ বানাচ্ছি। - বাবা মা টের পাবে না তো যে আমরা রুটি খাচ্ছি?! টের পেলে ওদের বিরিয়ানি খাওয়ার আনন্দটাই বিস্বাদ হয়ে যাবে গো। - না গো, বাবা মা তো সাড়ে ন'টার মধ্যে খেয়ে শুয়ে পড়ে। আমরা তো দশটায় খাই। অসুবিধা হবে না। একবার ভাবো তো, তোমার ছোটবেলায় মাসের শেষে যখন এমন টানাটানি হত, তখন তুমি কিছু চাইলে মা, বাবা হাজার কষ্ট করেও, নিজেরা না খেয়ে হলেও সেই শখপূরণের চেষ্টা করত। আজ সেই দায়িত্ব আমাদের! - এটা বেশ বললে! সত্যিই তো। এমনটা তো ভাবি নি। শোনো, তুমি তোমার মা'কে মানে আমার শাশুড়িকে ফোন করে দাও তো! ও বাড়িতে দুটো পার্সেল যাবে। যেন রিসিভ করে নেয়। পেমেন্ট করা থাকবে। - ও বাড়িতে? কিসের পার্সেল? - বিরিয়ানির। দুটো বিরিয়ানি নিচ্ছি আমার বাবা মায়ের জন্য, আর দুটো বিরিয়ানি অনলাইনে অর্ডার করে দিচ্ছি তোমার বাবা মায়ের জন্য! - এই না না। মানে ও বাড়ির জন্য…. আসলে… - শোনো গিন্নী, তুমি আমার বাবা মা'কে যেমন করে আগলে রেখেছ, ভালোবেসেছ, আমিও ঠিক তেমনি করেই তোমার বাবা মা'কে আগলে রাখার চেষ্টা করব। বুঝেছ? - বুঝেছি! - আলু মরিচটা বেশ জমিয়ে বানাও, গিন্নী। আসছি। - এসো, তাড়াতাড়ি। নতুন নতুন গল্প পেতে আমার প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখুন?

0 0 Reacts 1 View 54,793 Comment 0
Profile Photo

এই সমাজ সবসময় নারীকেই কেনো দোষারোপ করে?

এই সমাজ সবসময় নারীকেই কেনো দোষারোপ করে?

রূপের অভাবে মেয়েটার সংসার টিকলো না, তারা এখন কি বলবেন? শিক্ষার অভাব মেয়েটার সংসার টিকলো না, তারা এখন কি বলবেন?...Read more

0 0 Reacts 2 View 110,553 Comment 0

পেঁয়াজি তৈরী করার রেসিপি

পেঁয়াজি তৈরী করার রেসিপি

পেঁয়াজি তৈরী করার রেসিপি নিচে দেওয়া হল। উপকরণ - ১ কাপ মুসুর ডাল ভিজিয়ে রেখে বাটা ১ কাপ। ১ কাপ...Read more

0 0 Reacts 0 View 92,119 Comment 0

বাটা মাছের ভর্তা বানানোর সহজ রেসিপি

বাটা মাছের ভর্তা বানানোর সহজ রেসিপি

বাটা মাছের ভর্তা বানানোর সহজ রেসিপি নিচে দেওয়া হল। গরম ভাতের সাথে বাটা মাছের ভর্তা খেতে অসাধারণ। এই একই রেসিপিতে...Read more

0 0 Reacts 2 View 76,746 Comment 0

অসুস্থ হলে বুঝা যায়

অসুস্থ হলে বুঝা যায়

অসুস্থ হলে বুঝা যায়! সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। যখন সুস্থ থাকি তখন পুরো পৃথিবীটা আমার। আর যখনি শরিরটা খারাপ...Read more

0 0 Reacts 3 View 53,554 Comment 0

মেয়েদের সব বয়সেরই একটা আলাদা চাহিদা থাকে!

মেয়েদের সব বয়সেরই একটা আলাদা চাহিদা থাকে!

মেয়েদের সব বয়সেরই একটা আলাদা চাহিদা থাকে! যেমন, আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগতো। আর এখন মাথা ভরে তেল...Read more

0 0 Reacts 1 View 55,393 Comment 0

ভাজাপোড়া মচমচে রাখার উপায়

ভাজাপোড়া মচমচে রাখার উপায়

ভাজাপোড়া মচমচে রাখার উপায় নিন্মে দেওয়া হল। ইফতারের সময় খাবারের টেবিলে ভাজাপোড়া খাবার থাকেই। তবে আগে থেকে ভেজে রাখলে অনেক সময়...Read more

0 0 Reacts 1 View 91,960 Comment 0

মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা!

মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা!

মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা নিন্মে উপস্থাপন করা হল। একটা মেয়ে সব সময় অসহায়, চলতে-ফিরতে, উঠতে— বসতে। মেয়ে মানেই অসহায়। মেয়ে...Read more

0 0 Reacts 2 View 31,278 Comment 0

তুমি কি কখনো বুঝবে না? কেন আমার মন খারাপ হয়?

তুমি কি কখনো বুঝবে না? কেন আমার মন খারাপ হয়?

তুমি কি কখনো বুঝবে না? আমারো মন খারাপ হয়। তোমার অবহেলা পেলে দুঃখ লাগে ভীষণ। আজকাল এক ভিন্ন রকম অসুখ...Read more

0 0 Reacts 0 View 38,297 Comment 0

বৃদ্ধকালে পুরুষ আটকায় কেন বউয়ের আঁচলে?

পুরুষ আটকায় শেষ বয়সে। যখন তার আর গতি থাকে না। ছেলে মেয়েরা বড় হয়ে যার যার জীবন গড়ে নেয়। পুরুষ...Read more

0 0 Reacts 3 View 13,346 Comment 0

পা চাটা লোকেরা সব জায়গায় সুবিধা পায়।

পা চাটা লোকেরা সব জায়গায় সুবিধা পায়।

পা চাটা লোকেরা সব জায়গায় যে সব সুবিধা পায় তাই নিচে দেওয়া হল। সামাজিক ক্ষেত্রে বলেন, রাজনীতিক ক্ষেত্রে বলেন আর কর্মক্ষেত্রেই...Read more

0 0 Reacts 1 View 15,475 Comment 0