বিয়ে বাড়ির স্পেশাল গরুর মাংস রান্নার রেসিপি।
বিয়ে বাড়ির স্পেশাল গরুর মাংস রান্নার রেসিপি নিচে দেওয়া হল।
উপকরণঃ
গরুর মাংস- ১ কেজি
আস্ত মসলা- (তেজপাতা- ১টি,এলাচ- ৩টি,দারুচিনি- ১ স্টিক,কালো এলাচ- ১টি,লবঙ্গ- ৩টি)
মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
জিরা-ধনিয়া গুঁড়া- ১ টেবিল চামচ
টেস্টিং সল্ট- ১ চা চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
পোস্তদানা বাটা- আধা চা চামচ
বাদাম বাটা- ১ টেবিল চামচ
পেঁয়াজ কুচি- ১ কাপ
সরিষার তেল- ১/৪ কাপ
মেজবানি মাংসের মসলা- ১ টেবিল চামচ
লবন স্বাদমতো।
মেজবানি মাংসের মসলা তৈরির উপকরণঃ
সরিষা- ১ চা চামচ
আস্ত মেথি- ১ চা চামচ
মৌরি- ১ চা চামচ
তেজপাতা- ২টি
জয়ত্রী- ১ টুকরো
দারুচিনি- ৪ স্টিক
জয়ফল- অর্ধেকটি
সবুজ এলাচ- ৮টি
লবঙ্গ- ৭টি
গোলমরিচ- ১ চা চামচ
প্রস্তুত প্রণালিঃ
মিডিয়াম হিটে প্যান গরম করে নিন। মেজবানি মাংসের মসলা তৈরির উপকরণ গুলো সব দিয়ে দিন গরম প্যানে। ভালো করে ভেজে নিন মৃদু আঁচে। নামিয়ে হালক ঠান্ডা করে সব মসলা ব্লেন্ড করে নিন।
এবার মাংস ধুয়ে পানি ঝরিয়ে যে হাঁড়িতে রান্না করবেন সেখানে নিন। মাংস মাখার সব উপকরণ দিয়ে দিন হাঁড়িতে। হাত দিয়ে ভালো করে মেখে নিন মাংস। ১/৪ কাপ পানি দিয়ে চুলা জ্বালিয়ে দিন।
মিডিয়াম আঁচে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন হাঁড়ি। ৫ মিনিট পর ঢাকনা তুলে নেড়ে দিন। ১০ মিনিট পর তেল উঠে আসলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে হাঁড়ি ঢেকে দিন ৪০ থেকে ৪৫ মিনিটের জন্য। মাঝে কয়েকবার নেড়ে দিতে হবে।
মাংস সেদ্ধ হয়ে গেলে মেজবানি মাংসের মসলা দিয়ে দিন ১ টেবিল চামচ। কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়ে আবার ঢেকে দিন ৫ মিনিটের জন্য।
নামিয়ে পরিবেশন করুন পোলাও কিংবা রুটি পরোটার সাথে।
View 99,855 |
Like (2) |
Comments (0)
বাস্তব জীবনে মেয়েদের স্বাধীনতা কতটুকু
মা কে জিজ্ঞাসা করেছিলাম মা আমার স্বাধীনতা কোথায়?
উত্তরে বললেন, এখন কিসের স্বাধীনতা। বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে,...Read more
View 19,142 |
Like (11) |
Comments (0)
বৃষ্টিকে যে অনুভব করতে পারে!
ঝম ঝম ঝম এক নাগারে বৃষ্টির ফোটা স্পর্শ করছে মাটি টিনের চাল গাছের পাতাকে। মাটির সোঁদা গন্ধ ছড়িয়ে পড়েছে ...Read more
View 102,431 |
Like (1) |
Comments (0)
নারী কি ভালোবাসাকে অসম্মান করে?
নারী কখনো নিজের অনুভূতিকে মূল্যহীন করে কারও হৃদয়ের দরজায় দাঁড় করিয়ে রাখে না। যতদিন সে ভালোবাসে, ততদিন নিঃশব্দে আগলে রাখে।...Read more
View 12,924 |
Like (0) |
Comments (0)
কাউকে কারো মত বানানো যায়না।
আপনি যদি একজন কর্মজীবী মেয়েকে আপনার জীবনের সঙ্গী হিসেবে চান। তবে আপনাকে মেনে নিতে হবে, সে ফুলটাইম আপনার বাড়িতে কাজ...Read more
View 36,189 |
Like (1) |
Comments (0)
মেয়ে হওয়া অতো সহজ কাজ না!
মেয়ে হওয়া এতো সহজ কাজ না।
ছোটবেলায় আব্দুল মামার সাইকেলের পেছনে করে স্কুল গিয়েছি বেশ কয়েকবার। তখন সাইকেলে উঠতে গিয়ে...Read more
View 54,837 |
Like (3) |
Comments (0)
এমন স্ত্রী পেতে ছেলেদের ভাগ্য লাগে
এমন স্ত্রী পেতে ছেলেদের ভাগ্য লাগে গল্পটি নিচে দেওয়া হল।
- হ্যালো!
- হ্যাঁ বলো।
- বলছি, তোমার কি আসতে দেরী...Read more
View 54,793 |
Like (1) |
Comments (0)
বাটা মাছের ভর্তা বানানোর সহজ রেসিপি
বাটা মাছের ভর্তা বানানোর সহজ রেসিপি নিচে দেওয়া হল।
গরম ভাতের সাথে বাটা মাছের ভর্তা খেতে অসাধারণ। এই একই রেসিপিতে...Read more
View 76,745 |
Like (2) |
Comments (0)
কি অদ্ভুত জীবন তোমার নারী!
কি অদ্ভুত জীবন তোমার নারী!
এক সংসারে জন্ম নিয়ে, টানো অন্য সংসারের ঘানি।
সেই ঘানি টানার জন্যও আবার তোমার পিতা-মাতাকে দিতে হয়।...Read more
View 95,138 |
Like (2) |
Comments (0)
ঝাল পোয়া পিঠা তৈরী করার রেসিপি
ঝাল পোয়া পিঠা তৈরী করার রেসিপি নিচে দেওয়া হল।?
প্রয়োজনীয় উপকরণঃ-
আতপ চালের গুঁড়া - ১ কাপ
সেদ্ধ চালের গুঁড়া - ১ কাপ
ময়দা...Read more
View 89,049 |
Like (1) |
Comments (0)
বিল গেটস এর সফলতার গোপন রহস্য কী?
বিল গেটসকে এক উপস্থাপিকা জিজ্ঞেস করল...
জনাব বিল গেটস, আপনার সফলতার গোপন রহস্য কী?
?বিল গেটস উত্তর দেওয়ার পরিবর্তে একটি ব্ল্যাংক চেক...Read more
View 15,125 |
Like (6) |
Comments (0)