জীবনের প্রতিটা মুহূর্তই কেন গুরুত্বপূর্ণ?

যেদিন কেউ চাকরি হারিয়ে চোখের পানি মুছছে, সেদিনও কেউ না কেউ চাকরিতে প্রমোশন পেয়ে দামি রেস্টুরেন্টে ট্রিট দিচ্ছে। লাইফে কিছু একটা করতে না পারার কারণে যেদিন আপনাকে ছেড়ে কেউ একজন চলে গেছে, সেদিনও কোনো এক প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটা মেয়ের বিয়ের বায়োডাটা এসেছে। হাত পা গুটিয়ে বসে না থেকে সিরিয়াসলি এবার লাইফটাকে নিয়ে ভাবুন। আজীবন সময় দিয়েছেন নিম গাছের নিচে। আর এখন বলেন জীবন এত তিতা কেন? দোষটা কার ছিল? যার কিছু নেই, তার কেউ নেই। ভাঙা সিন্দুকে কেউ টাকা রাখেনা, নষ্ট ঘড়ির কেউ যত্ন নেয়না। এই সিম্পল হিসেবটা কেন বুঝেননা? আপনি যখন রাত জেগে দুনিয়ার হতাশা লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমেন্টে সিমপ্যাথি আদায় করছেন, তখন হয়তো অপরপ্রান্তে কেউ রাত জেগে আউটসোর্সিং করছে। আপনি কমেন্টে প্রচুর সিমপ্যাথি পাবেন, আর সে পাবে একাউন্টে টাকা। হিসেবটা খুব সিম্পল- যে যেটার জন্য কাজ করেছে সে সেটাই পেয়েছে। আপনি যখন স্টুডেন্ট লাইফে বাবার টাকায় বন্ধুদের সাথে মাস্তি করে দামি রেস্টুরেন্টে খেয়ে ফেসবুকে চেক ইন দিতেন, তখন আপনার কোনো এক বন্ধু ক্লাস এসাইনমেন্ট আর নোট নিয়ে ব্যস্ত ছিল। কয়েকটা বছর শেষে ফলাফল - সে এখন বড় কোম্পানির সিনিয়র অফিসার হয়ে যখন দামি রেস্টুরেন্টে অফিশিয়াল মিটিং করে, আর আপনি দুর্বল সিজিপিএ'র সার্টিফিকেট নিয়ে টঙের দোকানে চা খেতে খেতে চাকরির বিজ্ঞপ্তি খুঁজেন। এতটুকু পার্থক্যতো হওয়ারই কথা! যে বয়সে লাইফটাকে আপনার জয় করার কথা,আপনি সে বয়সে করেছেন এনজয়। তাই যখন এনজয় করার সময় তখন বেকারত্ব জয় করতেই হিমশিম খাচ্ছেন; এনজয় তো অনেক দূরের বিষয়। আপনার বন্ধু যখন বিসিএস ক্যাডার কিংবা ব্যাংক অফিসার হয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজছে, আপনি তখন টিকে থাকার জন্য সামান্য একটা চাকরিই খুঁজছেন। কারণ আপনি যখন ক্লাস ফাঁকি দিয়ে ডেটিং করতেন, আপনার এই বন্ধুটিই তখন ক্লাসে বসে নোট করত। আজ আপনার ডেটিং পার্টনার গুলো একটাও নেই। তারা আজ প্রতিষ্ঠিত কারো লাইফ পার্টনার। দিন শেষে হতাশ হয়ে বলেন -'শালার, ভাগ্যটাই খারাপ'! No dear, You are totally wrong. আপনার ভাগ্য আজ আপনাকে এখানে আনেনি, আপনিই আপনার ভাগ্যকে এতো নিচে নিয়ে এসেছেন। বাড়ির পাশে ময়লা ফেলে তা থেকে কিভাবে ফুলের সুবাস আশা করেন? কাজ যা করেছেন রেজাল্টও তাই। সুতরাং সময় থাকতেই যেন আমরা সময়ের মূল্য বুঝি। কারণ প্রত্যেকটি মুহূর্তই জীবনে অনেক গুরুত্বপূর্ণ।

0 0 Reacts 0 View 7,527 Comment 1
Profile Photo
28-Jul-2024

Nice content.

Like
Replay

সময় থাকতেই আমাদের সময়ের মূল্য দেওয়া উচিত!

সময় থাকতেই আমাদের সময়ের মূল্য দেওয়া উচিত!

যেদিন কেউ চাকরি হারিয়ে চোখের পানি মুছছে, সেদিনও কেউ না কেউ চাকরিতে প্রমোশন পেয়ে দামি রেস্টুরেন্টে ট্রিট দিচ্ছে। লাইফে কিছু একটা...Read more

0 0 Reacts 7 View 14,922 Comment 0

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর রোগ কি?

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর রোগ কি?

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর রোগ, সবচেয়ে মারাত্মক ব্যাধি কোনো ভাইরাস নয়! কোনো সংক্রামক রোগ নয়! টেনশন... এই মানসিক চাপই মানুষের শরীর ও মনের...Read more

0 0 Reacts 0 View 58,763 Comment 0

নিজের দাম বাড়ানোর উপায় কি?

নিজের দাম বাড়ানোর উপায় কি?

এটি একটি ১,০০০ গ্রাম লোহার বার, কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ১০০ ডলার। যদি আপনি এটাকে ঘোড়ার খুর বানাতে ব্যবহার করেন,...Read more

0 0 Reacts 0 View 59,270 Comment 0

অল্প আয়ে চাকরি করে কিভাবে আর্থিক সচ্ছলতা পাওয়া যায়?

অল্প আয়ে চাকরি করে কিভাবে আর্থিক সচ্ছলতা পাওয়া যায়?

অল্প আয়ে চাকরি করে যেভাবে আর্থিক সচ্ছলতা পাওয়া যায় তাই হল। কোনো সময়, মনে হয় আমাদের আয় আর খরচের মধ্যে কোনো...Read more

0 0 Reacts 1 View 70,690 Comment 0

পড়ালেখা ভিত্তিক ক্যারিয়ার কি মজবুত?

পড়ালেখা ভিত্তিক ক্যারিয়ার কি মজবুত?

পড়ালেখা ভিত্তিক ক্যারিয়ার গঠন অনেকের কাছে বোরিং লাগে, আবার অনেকের কাছে মনে হয় এটা কষ্টসাধ্য একটা পথ। ক্লাস, বই, অ্যাসাইনমেন্ট,...Read more

0 0 Reacts 0 View 61,419 Comment 0

সাফল্য আসতে দেরি হলেই আপনি ব্যর্থ নন!

সাফল্য আসতে দেরি হলেই আপনি ব্যর্থ নন!

মাঝে মাঝে এমনও হয়! একই গাছের একই ডালে দুটো আম একই সময়ে বেড়ে ওঠে। এর মধ্যে একটি আগেই পেকে যায়...Read more

0 0 Reacts 1 View 59,182 Comment 0

কষ্ট, বাধা, আর হতাশা আসলে কি?

যা হবে মেনে নিতে হবে, এটাই জীবন। স্বপ্ন ভেঙে যাবে, ইচ্ছেগুলো আর কখনো পূর্নতা পায়'না, অপূর্ণ থেকে যায়। আমরা যতোই...Read more

0 0 Reacts 0 View 18,932 Comment 0

যে বেশি পরিশ্রম করে, সেই বেশি কি আয় করে?

যে বেশি পরিশ্রম করে, সেই বেশি কি আয় করে?

এই পৃথিবীতে ইনকাম নির্ভর করে না আপনি কত ঘাম ঝরালেন তার উপর। বরং নির্ভর করে আপনি কতজনকে নেতৃত্ব দিচ্ছেন তার...Read more

0 0 Reacts 0 View 45,875 Comment 0

আমি মানুষটা ব্যাপক ইন্টারেস্টিং কেন?

আমি মানুষটা ব্যাপক ইন্টারেস্টিং কেন?

আমি মানুষটা ব্যাপক ইন্টারেস্টিং! কেউ কেউ মনে করে আমি খুব হাসিখুশী থাকা মানুষ, কেউ ভাবে শান্তশিষ্ট, কেউ জানে প্রচন্ড রাগী...Read more

0 0 Reacts 0 View 60,893 Comment 0

অভ্যাস আর ছোট কাজ কি জীবনের বড় পরিবর্তন আনে?

অভ্যাস আর ছোট কাজ কি জীবনের বড় পরিবর্তন আনে?

অভ্যাস আর ছোট কাজ, কিন্তু জীবনের বড় পরিবর্তন আনে।🔥 মানুষ আসলে তার অভ্যাসেরই প্রতিচ্ছবি। ভালো অভ্যাস তোমাকে উঁচুতে তোলে, খারাপ অভ্যাস...Read more

0 0 Reacts 0 View 34,077 Comment 0