বালিয়াটি প্রাসাদ ইতিহাস।

বালিয়াটি প্রাসাদ ইতিহাস।

বালিয়াটি প্রাসাদ এর সম্মুখ ভাগ। সাটুরিয়া, মানিকগঞ্জ। মোট সাতটি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। এই বালিয়াটি জমিদার বাড়ি বা প্রাসাদটির সবগুলো ভবন একসাথে স্থাপিত হয়নি। এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে স্থাপিত হয়েছিলো। বর্তমানে কেন্দ্রীয় ব্লকটি যাদুঘর হিসেবে রয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি নিম্নবিত্ত সাহা পরিবার থেকেই পরবর্তীতে বালিয়াটি জমিদার বংশের উদ্ভব হয়েছিলো। এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে ঐতিহাসিক সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়িটি। জমিদার বাড়ির ভেতরে রং মহল নামে খ্যাত ভবনে বর্তমানে জাদুঘর স্থাপন করা হয়েছে। পুরো জমিদার বাড়ির চত্বরটি উঁচু প্রাচীরে ঘেরা। প্রাচীন ঐতিহ্যের প্রাসাদের ২০০ কক্ষের প্রতিটি কক্ষেই রয়েছে প্রাচীন শিল্পের সুনিপুণ কারুকাজ। প্রাসাদ চত্বরটি প্রায় ১৬ হাজার ৫৫৪ বর্গমিটার জমির ওপর ছড়িয়ে থাকা সাতটি দালানের সমাবেশ। প্রতিটি দালানই ঊনবিংশ শতকে নির্মিত। জমিদার বাড়ির প্রবেশ দরজার দুপাশে রয়েছে দুটি তেজী সিংহের পাথরের মূর্তি। এরপরই নজরে আসবে প্রশস্ত আঙিনা।বর্তমানে আঙিনাটি ফুলের বাগান। পেছনের অন্দর মহলে বিশালাকার পুকুর রয়েছে। পুকুরের একপাশে রয়েছে শৌচাগার। পুকুরের চারপাশে রয়েছে চারটি শান বাঁধানো নান্দনিক ঘাট। বাড়ির প্রতিটি দেয়াল ২০ ইঞ্চি পুরু। গাঁথুনিতে সিমেন্টের পরিবর্তে ব্যবহার করা হয়েছে চুন-সুরকি আর শক্তিশালী কাদামাটি। লোহার রডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে লোহার পাত। ভেতরে রয়েছে লোহার সিঁড়ি। ধারণা করা হয় সামনের চারটি প্রাসাদ ব্যবসায়ী কাজে ব্যবহার করা হতো। অন্দরমহলে গোবিন্দরাম পরিবার বসবাস করতেন বলে জানা যায়।বালিয়াটি প্রাসাদটি স্থাপত্য কৌশলের অন্যতম নিদর্শন। সুবিশাল প্রাসাদটি পাঁচটি স্বতন্ত্র ব্লকের সমন্বয়ে গঠিত। যার মধ্যে পূর্বদিকের একটি ব্লক ছাড়া চারটি ব্লকের দুটিতে একটি দ্বিতল ভবন এবং একটি টানা বারান্দা বিশিষ্ট ত্রিতল ভবন রয়েছে। প্রাসাদটির পেছনে রয়েছে অন্দরমহল। উত্তরদিকের ভবনটি কাঠের কারুকার্যে তৈরি। সুবিশাল প্রাসাদটির চারপাশেই সুউচ্চ দেয়াল রয়েছে। প্রতিটি অর্ধ-বৃত্তাকার খিলান আকৃতির সিংহ খোদাই করা তৌরণ বিদ্যমান।এ বাড়ির প্রথম জমিদার পুরুষ রায় চাঁন। তিনি দুটি বিয়ে করেন। প্রথম স্ত্রীর সন্তানদের সম্পত্তির দশ আনা অংশ এবং দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তানদের দান করেন ছয় আনা অংশ। দশ আনার জমিদার বাড়িটিই বর্তমানে পর্যটকদের দর্শনীয় স্থান। এখানে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত চারটি সুবৃহৎ অট্টালিকা বিদ্যমান। এগুলো বড় তরফ, মেঝো তরফ, নয়া তরফ এবং ছোট তরফ নামে পরিচিত। তবে ছয় আনার জমিদার বাড়ির অস্তিত্ব বর্তমানে নেই। জমিদার বাড়িটির ঐতিহ্য শুরু ব্যবসাকে কেন্দ্র করে। আর এই গোলাবাড়িটি লবণের একটি বিশাল গোলা ছিল বলেই ধারণা করা হয়। জমিদাররা ধর্মপ্রাণ হওয়ায় বাড়ির মন্দিরে পূজা অর্চনা করা হতো। স্বাধীনতা যুদ্ধে এখানে লুটপাট করা হয়। জমিদার বাড়ির পশ্চিম অংশে অবস্থান বলেই বাড়িটির নাম পশ্চিম বাড়ি। ১৮৮৪ সালে জমিদারের উত্তরাধিকার জমিদার কিশোরীলাল রায় চৌধুরী বিখ্যাত জগন্নাথ কলেজ প্রতিষ্ঠা করেন।

0 0 Reacts 0 View 48,605 Comment 0
Profile Photo

মধুটিলা ইকোপার্ক শেরপুর বাংলাদেশ।

মধুটিলা ইকোপার্ক শেরপুর বাংলাদেশ।

মধুটিলা ইকোপার্ক শেরপুর জেলা থেকে ৩০ কিলোমিটার দূরে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁওয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে সরকারিভাবে মধুটিলা ইকো পার্ক...Read more

0 0 Reacts 1 View 23,734 Comment 0

মেধাকচ্ছপিয় জাতীয় উদ্যান

মেধাকচ্ছপিয় জাতীয় উদ্যান

চকোরিয়া উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয় জাতীয় উদ্যান ও নতুন তৈরি করা লেক। মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত একটি জাতীয়...Read more

0 0 Reacts 2 View 93,420 Comment 0

বাংলাদেশের সর্বোচ্চ ১০টি পর্বতশৃঙ্গ!

বাংলাদেশের সর্বোচ্চ ১০টি পর্বতশৃঙ্গ!

মেঘের টানে পাহাড় পানে, বাংলাদেশের সর্বোচ্চ ১০টি পর্বতশৃঙ্গ! ⛰️ আমাদের দেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে লুকিয়ে আছে আকাশছোঁয়া সব পর্বতশৃঙ্গ। ট্রেকিং প্রেমী...Read more

0 0 Reacts 0 View 24,369 Comment 0

টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ!

টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ!

টাঙ্গুয়ার হাওর (Tanguar Haor) সুনামগঞ্জ জেলার প্রায় ১০০ বর্গকিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি। অথৈ পানি, জলাবন, নীল...Read more

0 0 Reacts 1 View 104,159 Comment 0

নবাবগঞ্জ ঐতিহ্যবাহী জজ বাড়ি।

নবাবগঞ্জ ঐতিহ্যবাহী জজ বাড়ি।

নবাবগঞ্জ ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনাসমৃদ্ধ উপজেলা। রাজধানীর খুব কাছের এই উপজেলাটির অন্যতম আকর্ষণ প্রাচীন কিছু জমিদার বাড়ি। এখানে রয়েছে ইছামতি নদীর...Read more

0 0 Reacts 1 View 62,070 Comment 1

লালমনিরহাট জেলার ২১টি দর্শনীয় স্থান!

লালমনিরহাট জেলার ২১টি দর্শনীয় স্থান!

লালমনিরহাট জেলার ২১টি দর্শনীয় স্থান গুলো নিচে তুলে ধরা হল। ০১। আদিতমারী উপজেলা পরিষদ স্মৃতীসৌধ ও পুকুর। ০২। এক কাতার মসজিদ। ০৩। কাকিনা...Read more

0 0 Reacts 0 View 42,806 Comment 0

বাংলাদেশের অন্যতম উচ্চতম স্থানে অবস্থিত প্রাকৃতিক লেক!

বাংলাদেশের অন্যতম উচ্চতম স্থানে অবস্থিত প্রাকৃতিক লেক!

বগালেক (Bagalek) — বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত একটি অপূর্ব সুন্দর পাহাড়ি লেক। 🌿 এই হ্রদটি বাংলাদেশের অন্যতম উচ্চতম স্থানে অবস্থিত...Read more

0 0 Reacts 0 View 44,124 Comment 0

সুকান্ত বণিকের বাড়ি ও মেটাল ক্র্যাফ্টস!

সুকান্ত বণিকের বাড়ি ও মেটাল ক্র্যাফ্টস!

সুকান্ত বণিকের বাড়ি ও মেটাল ক্র্যাফ্টস, রথখোলা বাজার, ধামরাই, বাংলাদেশ। ধামরাই মেটাল ক্রাফটের মালিক সুকান্ত ভূষণ বণিক, বংশানুক্রমে তাদের ২০০ বছরের...Read more

0 0 Reacts 1 View 61,446 Comment 0

বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক লেক, রাইক্ষং লেক।

বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক লেক, রাইক্ষং লেক।

বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক লেক। রাইক্ষং লেক, রাঙামাটি। পুকুরপাড়া বা রাইক্ষ্যং লেক। আমাদের পার্বত্য এলাকার সত্যিই এক রহস্য। এতো উপরে এতোবড়...Read more

0 0 Reacts 0 View 95,899 Comment 0

সিজন শেষে টাঙ্গুয়ার হাওরের হাউজবোটগুলার কি করা হয়?

সিজন শেষে টাঙ্গুয়ার হাওরের হাউজবোটগুলার কি করা হয়?

বোট নাই গাঙ্গে উইঠা গেছে চাঙ্গে...! অনেকেরই প্রশ্ন থাকে ৪ মাসের সিজন শেষে টাঙ্গুয়ার হাওরের হাউজবোটগুলার কি করা হয়। সাধারণত প্রত্যেকটা...Read more

0 0 Reacts 0 View 44,542 Comment 0