পেঁয়াজ ছাড়া কয়েকটি রান্নার রেসিপি

পেঁয়াজ ছাড়া কয়েকটি রান্নার রেসিপি

পেঁয়াজ ছাড়া কয়েকটি রান্নার রেসিপি নিচে দেওয়া হল। ১. পেঁয়াজ ব্যবহার না করে রসুনের ব্যবহারের দিকে একটু জোর দিতে হবে। গরম তেলে রসুন ও শুকনা মরিচের ফোঁড়ন দারুণ সুবাস তৈরি করে। ডাল কিংবা বিভিন্ন ধরনের ভাজি এভাবেই তৈরি করা যাবে। ২. পেঁয়াজের বদলে স্প্রিং অনিয়ন কিংবা পেঁয়াজ কলি রান্নায় ব্যবহার করলে তরকারিতে পেঁয়াজের স্বাদ ও গন্ধ পাওয়া যাবে। ৩. সয়াবিন তেলে রান্না না করে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এই তেল খাবারে স্বাদ বাড়াবে। ৪. পেঁয়াজের বদলে বেল পেপার কিংবা ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম খাবারের স্বাদ বাড়াবে। ভাজি, মাছ বা মাংসের ঝোলে ক্যাপসিকামের ঝাঁঝালো স্বাদ ও গন্ধ কিন্তু দারুণ। ৫. মাংস কিংবা মাছের ঝোল ঘন করতে পেঁয়াজের বদলে পরিমাণমতো পেঁপে বাটা ব্যবহার করতে পারেন। এতে মাছ-মাংসের আঁশটে গন্ধ দূর হবে ও ঝোলও ঘন হবে। ৬. রান্নায় টমেটো বাটার ব্যবহার খুব সহজেই যেকোন খাবারকে সুস্বাদু করে তুলবে। যেকোন ধরনের খাবার রান্নাতেই টমেটো মানিয়ে যায়। ??পেঁয়াজ ছাড়া দুটি মজাদার রান্না- ?লাবড়া: পাঁচমিশালি সবজির আরেকটি নাম লাবড়া। আলু, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, ফুলকপি, সিম ও বেগুনের এই সবজি রান্না করতে ব্যবহৃত হয় শুকনা মরিচ, পাঁচফোড়ন ও তেজপাতা। অনেক সময় ধরে কষিয়ে মাখামাখা এই পদটি শুধু রুটি দিয়েও খেতে পছন্দ করেন অনেকে। পাতুরি: শুধু সর্ষেবাটা, কাঁচা মরিচ ও সর্ষের তেল দিয়ে মেখে কলাপাতায় মুড়ে সেঁকে নিলেই তৈরি মজার ‘পাতুরি’। ইলিশ, ভেটকি ছাড়া চিংড়ি বা ছানা দিয়েও বানানো যায় এই পদটি। পাতুরি সেঁকার কাজ কয়লার চুলাতেই সবচেয়ে ভালো হয়। সুতরাং এই ছিল পেঁয়াজ ছাড়া কয়েকটি রান্নার রেসিপি।

0 0 Reacts 2 View 76,161 Comment 0
Profile Photo

স্বামী বাজারে গেছে আর ফেরার নাম নেই।

স্বামী বাজারে গেছে আর ফেরার নাম নেই।

স্বামী বাজারে গেছে আর ফেরার নাম নেই।??? স্ত্রী ফোন করলাে... স্ত্রীঃ হ্যালাে তুমি কোথায়? স্বামীঃ গত ঈদের আগের দিন আমরা যে জুয়েলারি দোকানে...Read more

0 0 Reacts 1 View 38,444 Comment 0

বাস্তব জীবনে মেয়েদের স্বাধীনতা কতটুকু

বাস্তব জীবনে মেয়েদের স্বাধীনতা কতটুকু

মা কে জিজ্ঞাসা করেছিলাম মা আমার স্বাধীনতা কোথায়? উত্তরে বললেন, এখন কিসের স্বাধীনতা। বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে,...Read more

0 0 Reacts 11 View 19,156 Comment 0

প্রতিটা মেয়েরই উচিত কেন ধাক্কা খাওয়া?

প্রতিটা মেয়েরই উচিত কেন ধাক্কা খাওয়া?

প্রতিটা মেয়েরই উচিত ধাক্কা খাওয়ার পর যতটুকুন ভাঙ্গে তার চেয়েও বেশি গুছিয়ে নেওয়া।কাউকে অসম্ভব ভালোবাসার পর প্রতারিত হলে উচিৎ সে...Read more

0 0 Reacts 0 View 40,160 Comment 0

মেয়ে হওয়া অতো সহজ কাজ না!

মেয়ে হওয়া অতো সহজ কাজ না!

মেয়ে হওয়া এতো সহজ কাজ না। ছোটবেলায় আব্দুল মামার সাইকেলের পেছনে করে স্কুল গিয়েছি বেশ কয়েকবার। তখন সাইকেলে উঠতে গিয়ে...Read more

0 0 Reacts 3 View 54,851 Comment 0

নারী কি ভালোবাসাকে অসম্মান করে?

নারী কি ভালোবাসাকে অসম্মান করে?

নারী কখনো নিজের অনুভূতিকে মূল্যহীন করে কারও হৃদয়ের দরজায় দাঁড় করিয়ে রাখে না। যতদিন সে ভালোবাসে, ততদিন নিঃশব্দে আগলে রাখে।...Read more

0 0 Reacts 0 View 13,058 Comment 0

মানুষ সুখী হওয়ার জন্য কি দরকার?

মানুষ সুখী হওয়ার জন্য কি দরকার?

মানুষ সুখী হওয়ার জন্য কমপক্ষে এক মুঠো ভালোবাসার দরকার। নারীদের পাশে একজন দায়িত্বশীল পুরুষ দরকার। পুরুষদের পাশে একজন বিশ্বাসী...Read more

0 0 Reacts 2 View 113,860 Comment 0

একটি মেয়ের মধ্যে কী কী গুণ থাকা দরকার?

একটি মেয়ের মধ্যে কী কী গুণ থাকা দরকার?

একটি মেয়ের মধ্যে যে যে গুণ থাকা দরকার তাই নিচে তুলে ধরা হল।🌸 একটা মেয়ের মধ্যে শুধু সৌন্দর্য থাকলেই হয় না,...Read more

0 0 Reacts 0 View 22,267 Comment 0

স্বামী খুঁজে পাওয়া কেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ?

স্বামী খুঁজে পাওয়া কেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ?

স্বামী খুঁজে পাওয়া যে কারনে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ তাই নিচে তুলে ধরা হল। ​১. যদি সুদর্শন কাউকে পান, তবে তার...Read more

0 0 Reacts 0 View 12,390 Comment 0

আপনি কাকে গুরুত্ব দিবেন মা কে না স্ত্রী কে?

আপনি কাকে গুরুত্ব দিবেন মা কে না স্ত্রী কে?

একজন মা তার ছেলেকে জন্ম দেন নাড়ী থেকে। একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে। একজন মা তার...Read more

0 0 Reacts 1 View 100,670 Comment 0

নারী কিসে আটকায়?

নারী কিসে আটকায়?

নারী আটকায় সন্তানে... নয় মাস দশ দিন যে গর্ভে, যখন এক আত্মা এক প্রাণের মধ্যে আরেক প্রাণ হয়ে বাস করছিলে,...Read more

0 0 Reacts 1 View 48,027 Comment 0