আপনি কেন পুরুষকে বদলাতে পারবেন না?

আপনি কেন পুরুষকে বদলাতে পারবেন না?

আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না। কারণ তারা জেদী, একরোখা এবং নিজের বিশ্বাসে অটল। কিন্তু আপনি তাকে ভালোবাসলে, সে নিজ থেকেই বদলে যাবে। তার আচরণ, কথার টোন অটোম্যাটিক পরিবর্তন হবে। নারী শক্তিশালী কেউ না, সে শক্ত হতে গেলে ভেঙে যাবে। প্যাচাতে গেলে কেটে যাবে। সে মূলত কোমল, পানির মতো তরল। এতটাই কোমল যে, তার পরশে পৃথিবীর সবচে শক্ত পুরুষও গলে যেতে বাধ্য। কখনো সংসারে অমিল দেখা দিলে একবার নিজেকে যাচাই করুন। দেখুন, আপনার আচরণ নারীসুলভ আছে কি না। আপনি কারো শখের নারী হওয়ার আগে ভাবুন, কারো শখের হওয়ার মতো করে তাকে ভালোবাসতে পারছেন কি না। তালাক হয়ে যাবে; সবাই উপস্থিত, সালিশ চলছে। তখনও কোনো স্ত্রী ‘নারী’ হয়ে উঠলে, কোমল স্বরে একবার পুরুষকে চাইলে, স্বামীর পাহাড়সম রাগ নিমিষেই বরফশীতল পানি হয়ে যায়। এটাই দাম্পত্যের রসায়ন। স্বামী-স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ এর মূল কারণ বোঝে না। সেজন্য বলি, সমস্যা হলেই মায়ের কাছে ফোন নয়। আপনার পুরুষকে বুঝুন। সে বাহিরে থাকে, টাকা ইনকাম করে। বহুরকম লোকজনের সাথে তার উঠাবসা, লেনদেন। কোনো কারণে তার মেজাজ বিক্ষিপ্ত হতে পারে। নারীর কাজ যত কঠিনই হোক, সে সমাজ ফেস করে না। ফলে নিজেকে সংযত ও নিয়ন্ত্রিত রাখা তার পক্ষে সম্ভব। তাই, আপনার পুরুষ বাইরে থেকে এলে তার যত্ন নিন। চেহারা ফ্যাকাশে দেখলে তখনই কী হয়েছে জিজ্ঞেস না করে তাকে পানি দিন। বলুন একটু গোসল করে আসেন খাবার দিই। পরে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করুন কী হলো। পুরুষ কখনো জেতে কখনো ঠকে। তার জেতাটা যেমন ইনজয় করেন, ঠকাটাও মেনে নিন। সে কোথাও লস করেছে মানেই তাকে বকাঝকা করবেন, এমন নয়। হেরে যাওয়ার অনুভব তারও আছে। বরং সাপোর্ট দিন। সহজ করুন। সময় বুঝে পরামর্শ দিন। এই যে ম্যানেজ করার ব্যাপার, এটা নারীদের আছে। ঠিক এজন্যই নারী সুকুন, নারী শান্তি, নারী পুরুষের মোহ। যে নারীর কণ্ঠ পুরুষের চেয়ে উঁচু, চলাফেরা অতি-আধুনিক, পুরুষোচিত, সে নারী ময়ূর থেকে কাক হতে চায়। নিজের মোহনীয় সৌন্দর্য ছেড়ে বিদঘুটে হতে চায়। এমন নারী যত সুন্দরীই হোক, তার সংসার হয় না। হলেও মরচে ধরে যায়। বাচ্চাকাচ্চা বা সামাজিকতার জন্য কোনরকম টিকে থাকে। একে জীবন বলে না, বলে ঘানি টেনে যাওয়া। সুতরাং নারী, আপনি বরং নারীই হোন। কোমল হোন, শান্ত হোন। নরম হোন, সুকুন হোন। দেখবেন পাথরের মতো পুরুষও, আপনার ফোঁটা ফোঁটা ভালোবাসার সামনে নিজেকে বিলিয়ে দিতে বাধ্য হবে।

0 0 Reacts 0 View 64,837 Comment 0
Profile Photo

শ্বশুর বাড়ির আদর্শ বউ হওয়ার উপায়

শ্বশুর বাড়ির আদর্শ বউ হওয়ার উপায়

মেহমানরা চলে গেলেও মা এখনো দরজায় দাঁড়িয়ে।জিজ্ঞেস করলাম। কি হলো মা? ওনারা তো গেছে, দরজা বন্ধ করছো না কেনো? মা বললো...Read more

0 0 Reacts 4 View 89,665 Comment 0

দুধ বাদামের শরবত তৈরি করার রেসিপি

দুধ বাদামের শরবত তৈরি করার রেসিপি

দুধ বাদামের শরবত তৈরি করার রেসিপি নিচে দেওয়া হল। ? উপকরণ : ?দুধ ১ লিটার, ?বাদাম বাটা ১ টেবিল চামচ, ?পেস্তা...Read more

0 0 Reacts 1 View 92,066 Comment 0

কেন আজকাল আমি সব চুপচাপ মেনে নেই?

কেন আজকাল আমি সব চুপচাপ মেনে নেই?

আজকাল আমি সব চুপচাপ মেনে নেই। যা হচ্ছে সব মেনে নেই। কোথাও একটুও কথা বলি না। আমার কষ্ট হলেও কাউকে...Read more

0 0 Reacts 0 View 34,540 Comment 0

চল্লিশ থেকে পঁইতাল্লিশ বয়সের এক নারীর অন্তর্লীন পথচলা!

চল্লিশ থেকে পঁইতাল্লিশ বয়সের এক নারীর অন্তর্লীন পথচলা!

চল্লিশ ছুঁতেই জীবনের একটা অদৃশ্য দরজা খুলে যায়। শরীরের ভেতরে শুরু হয় হরমোনের এক নিঃশব্দ বিপ্লব। মুড-স্যুইং, অস্থিরতা, ক্লান্তি, খিটখিটে...Read more

0 0 Reacts 0 View 64,804 Comment 0

সোশ্যাল মিডিয়ায় আসক্তি কমানোর সহজ উপায়

সোশ্যাল মিডিয়ায় আসক্তি কমানোর সহজ উপায়

সোশ্যাল মিডিয়ায় আসক্তি কমানোর সহজ উপায় নিন্মে উপস্থাপন করা হল। ০১) বন্ধুদের সাথে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় করে আড্ডা দিয়ে। ০২) বেশি...Read more

0 0 Reacts 5 View 15,045 Comment 0

চুপ থাকলে কি ভেতরে ভেতরে কষ্ট বাড়ে?

চুপ থাকলে কি ভেতরে ভেতরে কষ্ট বাড়ে?

চুপ থাকলে ভেতরে ভেতরে কষ্ট বাড়ে, আর সব কথা প্রকাশ করলে মানুষের সাথে দূরত্ব বাড়ে। জীবন মাঝে মাঝে এমন এক...Read more

0 0 Reacts 0 View 23,733 Comment 0

স্ত্রীকে যেভাবে ভালবাসবেন

স্ত্রীকে যেভাবে ভালবাসবেন

স্ত্রীকে যেভাবে ভালবাসবেন নিচে দেওয়া হল। ০১) নাম নয় বরং সুন্দর সিফাতে ডাকবেন যেমনঃ রূপসী, রোদ্রময়ী,কামিনী, সুহাসীনি, সুভাগিনী, লজ্জাবতী, কলিজা,...Read more

0 0 Reacts 2 View 65,609 Comment 0

মানসিক চাপ নিয়ন্ত্রণের কার্যকরি ১৪টি উপায়

মানসিক চাপ নিয়ন্ত্রণের কার্যকরি ১৪টি উপায়

মানসিক চাপ নিয়ন্ত্রণের কার্যকরি ১৪টি উপায় নিন্মে তুলে ধরা হল। ০১) মানুষের ব্যাপারে খরবদারী করবেন না। কে কী করছে সে বিষয়ে...Read more

0 0 Reacts 3 View 14,943 Comment 0

এগিয়ে যাওয়ার জন্য আপনার শত্রুরা যে ময়লা ফেলেছে তা ব্যবহার করুন!

এগিয়ে যাওয়ার জন্য আপনার শত্রুরা যে ময়লা ফেলেছে তা ব্যবহার করুন!

একদিন এক কৃষকের গাধা কুঁয়োয় পড়ে গেল। সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীটি কয়েক ঘন্টা ধরে জোরে জোরে কাঁদছিল।...Read more

0 0 Reacts 2 View 30,797 Comment 0

শ্যামবর্ণের মেয়েরা উপন্যাসে মূল নায়িকার স্থান পেলেও! বাস্তবে কেন পায় না?

শ্যামবর্ণের মেয়েরা উপন্যাসে মূল নায়িকার স্থান পেলেও! বাস্তবে কেন পায় না?

শ্যামবর্ণের মেয়েরা মায়াবতী হয়। কিন্তু সত্যিকার অর্থে কেউউ কখনো তাদের মায়ায় পড়ে না! বড়জোর প্রেমে পড়ে। ওদের নিয়ে অজস্র গান...Read more

0 0 Reacts 0 View 62,194 Comment 0