ছোলা কেন খাবেন এবং ছোলার উপকারীতা

ছোলা কেন খাবেন এবং ছোলার উপকারীতা

আমাদের দেশের মানুষের প্রিয় খাবার ছোলা বা বুট অত্যন্ত পুষ্টিকর এবং উচ্চমাত্রার প্রোটিনসমৃদ্ধ একটি খাবার। কাঁচা, সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায় এই ছোলা দিয়ে। এটি আমিষের একটি ভাল উৎস। শুধুমাত্র শর্করা, আঁশ বা প্রোটিন হিসেবে নয়, বেশ কিছু ভিটামিন এবং মিনারেলের উৎস হিসেবে ছোলার কোনো জুড়ি নেই। এটি পরিপূর্ণ খাবার হিসেবেও খেতে পারেন। রমজান মাসে ইফতারের সময় জনপ্রিয় খাবার হলো ছোলা। রোজা ছাড়াও যাঁরা নিয়মিত ব্যায়াম করেন, তাঁরা ছোলাটা একটি মিল হিসেবে রাখতে পারেন। জানা যাক ছোলা খাওয়ার উপকারিতা সম্পর্কে... (১) রমজানে: রমজান মাসে ইফতারের সময় জনপ্রিয় খাবার হলো ছোলা। কারন ছোলাতে রয়েছে প্রচুর আমিষ যা সারাদিন রোজা রাখার ঘাটতি সহজেই পূরণ করে ফেলে। তাছাড়া ছোলা দেহকে দৃঢ় ও শক্তিশালী করে, হাড়কে করে মজবুত এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এর ভূমিকা অপরিহার্য। (২) ডায়াবেটিসে উপকারী: ছোলার শর্করা বা কার্বোহাইডেটের গ্লাইসেমিক ইনডেক্স কম। তাই ডায়াবেটিক রোগীদের জন্য ছোলার শর্করা ভাল। (৩) ওজন কমায়: যারা ওজন কমাতে চান, তাঁদের জন্য ছোলা বেশ কার্যকরী পথ্য হিসেবে কাজ করে। কেননা ছোলার আঁশ শরীরে ওজন কমাতে সাহায্য করে।তবে ভাতের বদলে খেলে ঊপকার পাওয়া যায় বেশি। (৪) উন্নত মানের ডাল: ছোলা পুষ্টিকর একটি ডাল। এটি মলিবেডনাম এবং ম্যাঙ্গানিজের চমৎকার উৎস। ছোলাতে প্রচুর পরিমাণে ফলেট এবং খাদ্য আঁশ আছে সেই সাথে আছে আমিষ, ট্রিপট্যোফান, কপার, ফসফরাস এবং আয়রণ। (৫) প্রচুর খাদ্য আঁশ রয়েছে: ছোলাতে অধিক পরিমানে খাদ্য আঁশ রয়েছে যা রক্তে উপস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে যে, ছোলা খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা খুব ধীরে ধীরে বাড়ে। এই জন্য ডায়াবেটিক রোগীদের ছোলা খাওয়া ভাল। (৬) খারাপ কোলেস্টেরল কমায়: ছোলাতে থাকা তেলের বেশির ভাগ পলিআনস্যাচুরেটেড ফ্যাট, যা শরীরের জন্য ক্ষতিকর নয়। এই তেল শরীরের অপ্রয়োজনীয় খারাপ কোলেস্টেরল কমিয়ে দেয়। শর্করা আমিষ এবং তেল ছাড়াও ছোলায় অনেক উপকারী ভিটামিন ও খনিজ লবণ রয়েছে যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। (৭) হৃদরোগের ঝুঁকি কমায়: নিয়মিত ছোলা খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে যায়। তাছাড়া ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আঁশ আছে যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। এবং এতে থাকা পটাসিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন বি-৬ হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। (৮) কোষ্ঠকাঠিন্যে দূর করে: ছোলার খাদ্য-আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রচুর পরিমাণে ডায়াটারি ফাইবার বা আঁশ রয়েছে ছোলাতে। খাদ্য আঁশ হল খাবারে অবস্থিত পাতলা আঁশ যা পাকস্থলিতে হজম হয় না, ফলে কোষ্ঠকাঠিন্য দূর করে। (৯) ক্যান্সার রোধে: ছোলাতে পর্যাপ্ত পরিমানে ফলিক এসিড রয়েছে যা কোলন ক্যান্সার এবং রেক্টাল ক্যান্সার এর ঝুঁকি কমায়। এছাড়া ফলিক এসিড রক্তের অ্যালার্জির পরিমাণ কমিয়ে এ্যজমার প্রকোপও কমিয়ে দেয়। তাই নিয়মিত ছোলা খান এবং সুস্হ থাকুন। (১০) যৌনশক্তি বৃদ্ধিতে: যৌনশক্তি বৃদ্ধিতে ছোলার বিশেষ ভূমিকা রয়েছে কারণ এতে প্রচুর পরিমাণে আমিষ রয়েছে। তাই শুধু রমজান মাস নয় ১২ মাসেই ছোলা থাকুক আপনার খাদ্য তালিকায়। সতর্কতাঃ যাদের ইঊরিক এসিড বেশি ও কিডনির সমস্যা রয়েছে তাঁরা ছোলা একেবারেই খাবেন না। ছোলার ডালের তৈরি ভাজা-পোড়া খাবার যত কম খাওয়া যায় ততই ভালো, কারণ এতে হজমে সমস্যা হতে পারে। তাই হজমশক্তি বুঝে পরিমান মত কাঁচা অথবা সিদ্ধ ছোলা খাবেন।

0 0 Reacts 1 View 96,063 Comment 0
Profile Photo

মৌমাছি এত কষ্ট করে চাক তৈরি করে আর আমরা খাওয়ার জন্য সেটা কেটে নেই

মৌমাছি এত কষ্ট করে চাক তৈরি করে আর আমরা খাওয়ার জন্য সেটা কেটে নেই

মৌমাছি এত কষ্ট করে চাক তৈরি করে আর আমরা খাওয়ার জন্য সেটা কেটে নেই, জিনিসটা কি মানুষের অত্যাচার না মৌমাছির...Read more

0 0 Reacts 2 View 42,501 Comment 0

কেন পুরুষ মানুষকে পুরুষের মত চিন্তা করতে হয়!

কেন পুরুষ মানুষকে পুরুষের মত চিন্তা করতে হয়!

দুনিয়াতে দুই ধরনের ব্যাডা মানুষ আছে। নাম্বার এক: যার কাছে দুই টাকা থাকলেও সে চায় তার বউ রাজরানীর মত থাকুক। দুই টাকাই...Read more

0 0 Reacts 0 View 68,261 Comment 0

আসলে আমাদের কি করা উচিত?

আসলে আমাদের কি করা উচিত?

মাস্টার্স পাশ করা ২৬, ২৭ বছর বয়সী একজন যুবক-যুবতীকে ১০ থেকে ১২ হাজার টাকা বেতনে চাকরিতে যোগদান করতে হয়। আর পড়ালেখা...Read more

0 0 Reacts 1 View 12,512 Comment 0

সফলতার আসল মানে কি?

সফলতার আসল মানে কি?

সফলতার আসল মানে এখনো বুঝতে পারলাম না। ? খুব সুন্দরী সফল ক্যারিয়ারের নারীকে দেখেছি ডিভোর্সি হয়ে যেতে। অতি সুখী দম্পতিকে দেখেছি...Read more

0 0 Reacts 2 View 52,350 Comment 0

মেয়ে মানুষ কুড়িতেই বুড়ি কথাটা কতটুকু সত্য

মেয়ে মানুষ কুড়িতেই বুড়ি কথাটা কতটুকু সত্য

সেই ছোট্ট বেলাতে গ্রামে গেলেই শুনতাম, মেয়ে মানুষ কুড়িতেই বুড়ি। আর এতো বছরে এসে বুঝতে পারলাম একটা মেয়ে নারী হওয়া...Read more

0 0 Reacts 1 View 31,770 Comment 0

নিত্যপ্রয়োজনীয় কিছু টিপস

নিত্যপ্রয়োজনীয় কিছু টিপস

নিত্যপ্রয়োজনীয় কিছু টিপস নিচে দেওয়া হল। ? আলু সেদ্ধ করার আগে কাঁটা চামচের সাহায্যে চারিদিকে কিছু গর্ত করে নিন। আলু ভিতর...Read more

0 0 Reacts 1 View 72,289 Comment 0

সিজারে বা নরম্যাল ডেলিভ্যারিতে, পুরুষ ডাক্তার কেন?

সিজারে বা নরম্যাল ডেলিভ্যারিতে, পুরুষ ডাক্তার কেন?

সিজারে বা নরম্যাল ডেলিভ্যারিতে, পুরুষ ডাক্তার কেন তা নিচে দেওয়া হল। হসপিটালে কি মহিলা ডাক্তারের এতোটাই অভাব?আপনারা যারা বিয়ে করেছেন, ছেলে...Read more

0 0 Reacts 8 View 18,904 Comment 0

আপনি কিভাবে পুরুষকে বদলাতে পারবেন!

আপনি কিভাবে পুরুষকে বদলাতে পারবেন!

আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না। কারণ তারা জেদী, একরোখা এবং নিজের বিশ্বাসে অটল। কিন্তু আপনি তাকে ভালোবাসলে, সে নিজ থেকেই...Read more

0 0 Reacts 0 View 117,852 Comment 0

পুরুষের যে ৫টি বিষয় নারীদের কাছে টানে

পুরুষের যে ৫টি বিষয় নারীদের কাছে টানে

পুরুষের যে ৫টি বিষয় নারীদের কাছে টানে তাই নিচে দেওয়া হল। নারীরা সাধারণত আত্মনির্ভরশীল, ব্যক্তিত্ববান এবং রোমান্টিক পুরুষদের ভালোবাসেন। আসুন তাহলে...Read more

0 0 Reacts 3 View 32,600 Comment 0

ছেলেরা মেয়েদেরকে কিরকম কল্পনা করে?

ছেলেরা মেয়েদেরকে কিরকম কল্পনা করে?

মেয়েদের নিজস্ব কোন চুলের ঘ্রান নেই! যেটা থাকে সেটা শ্যাম্পুর স্মেল। ঘুমালে সব মেয়েকে সুন্দর লাগে! এটা কিছু ছেলেরা কেন বলে...Read more

0 0 Reacts 0 View 75,124 Comment 0