সন্তানের জন্য সবচেয়ে দামী এবং গুরুত্বপূর্ণ উপহার কি?

সন্তানের জন্য সবচেয়ে দামী এবং গুরুত্বপূর্ণ উপহার কি?

সন্তানের জন্য সবচেয়ে দামী এবং গুরুত্বপূর্ণ উপহার দিতে চান তাহলে তার বাবা এবং মায়ের মধ্যে ভালো সম্পর্ক উপহার দিন। একজন সন্তানের জন্য সবচেয়ে দামী উপহার হলো তার বাবা-মায়ের মধ্যে ভালো সম্পর্ক। সন্তানকে যত দামী কিছুই দিন না কেন, সেগুলো তাদের মনে থাকবে না। সারাজীবন তাদের মেমোরিতে একটা বিষয়ই থাকে সেটা হলো তার বাবার সাথে তার মায়ের সম্পর্ক কেমন ছিলো.... সেখান থেকেই সন্তানের আসল শিক্ষা। আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত বিষয় হলো... দাম্পত্য সম্পর্কের মধ্যে ভালোবাসার উপস্থিতি। আমরা সন্তানের জন্য জীবন উৎসর্গ করে ফেলি, সব সময় নিজেকে প্রমাণ করার চেষ্টা করি যে আমরা সন্তানঅন্ত প্রাণ!! বিশ্বাস করুন সন্তান সেটা যত না চায়, তার চেয়ে বেশি চায় বাবা-মাকে সুখী দেখতে। একটা সম্পর্ককে মজবুত করতে কমপক্ষে তিনটি বিষয় ভীষন জরুরি। ১. friendship & understanding ২. passion ৩. commitment যে সম্পর্কে উপরের দুটো থাকেনা অর্থাৎ শুধু কমিটমেন্টের জন্য দুটো সম্পর্ক টিকে থাকে, সেই সম্পর্ককে বলে empty love. আমাদের বেশির ভাগ দাম্পত্যই এক সঙ্গে পথ চলতে চলতে ভালোবাসা শূন্য হয়ে পড়ে। যেখানে ভালোবাসা নেই, সেখানে আমরা সন্তানকে সব শিক্ষা দিতে পারছি কিন্তু ভালোবাসতে শেখাতে পারছি না। সন্তানরাও পরবর্তীতে গিয়ে তার পার্টনারকে ভালোবাসতে শিখছে না। যে কোন সম্পর্কে বোঝাপড়া এবং বন্ধুত্বটা ভীষনই জরুরি। বিঃ দ্রঃ জানি, এসব বলা যত সহজ করা অতটা সহজ নয়। আমার অভিজ্ঞতা বলে, আমাদের দেশে শতকরা দশ থেকে বিশভাগ সম্পর্ক হয়তো যৌক্তিক কারণে নষ্ট হয় বা ভেঙ্গে যায় কিন্তু বাকী শতকরা ৮০ ভাগ সম্পর্ক ভাঙ্গে একে অপরের অবহেলায়। তাই উপেক্ষা বা অবহেলা বন্ধ করাটা খুব জরুরি।

0 0 Reacts 1 View 95,765 Comment 0
Profile Photo

কিভাবে লিমিটের ভিতর চলতে শেখা যায়?

কিভাবে লিমিটের ভিতর চলতে শেখা যায়?

খেয়াল করে দেখুন, আপনার স্কুল মাস্টার বাবা-মায়েরা ৪-৫টা বাচ্চাকে কিভাবে বড় করেছেন? তারা বাচ্চাদের লিমিটের ভিতর থাকা শিখিয়ে ছিলেন। এদিকে এক...Read more

0 0 Reacts 3 View 10,987 Comment 0

কিভাবে মুহূর্তেই নিজের ব্যাক্তিত্ব সুন্দর করবেন?

মুহূর্তেই নিজের ব্যাক্তিত্ব সুন্দর করতে চাইলে এই টিপস্ গুলো ফলো করতে পারেন। ০১| কোথাও গেলে অনুমতি নয়, উপস্থিতি জানান দিন: চুপচাপ...Read more

0 0 Reacts 0 View 19,326 Comment 0

সহজে সফল হওয়ার উপায় কি?

সহজে সফল হওয়ার উপায় আছে বলে আমার জানা নেই। তবে কি সফল ব্যক্তির সফল হওয়ার গল্প নিচে তুলে ধরা হল। ➜...Read more

0 0 Reacts 0 View 7,634 Comment 1

বড় লক্ষ্য ঠিক করুন, কিন্তু সাফল্য আনুন ছোট ছোট পদক্ষেপে!

বড় লক্ষ্য ঠিক করুন, কিন্তু সাফল্য আনুন ছোট ছোট পদক্ষেপে!

অনেকে মনে করে, বড় কিছু করতে গেলে একদিনেই বড় কাজ করতে হবে। আসলে সত্যটা ঠিক উল্টো। জীবনের সবচেয়ে বড় সাফল্যও...Read more

0 0 Reacts 0 View 26,067 Comment 0

অভিজ্ঞতা কি মানুষকে বাস্তবতা শেখায়?

অভিজ্ঞতা কি মানুষকে বাস্তবতা শেখায়?

অনেক সময়ই আমরা নিজেকে মূল্যায়ন করতে বসে পড়ি। আর মনে মনে বলতে থাকি, এর সাথে পরিচয় না হলেই হয়তো ভালো...Read more

0 0 Reacts 1 View 21,022 Comment 0

কেন জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা?

কেন জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা?

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই...Read more

0 0 Reacts 0 View 22,455 Comment 0

পৃথিবীতে কোন কিছুই success নয়!

পৃথিবীতে কোন কিছুই success নয়। এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া চিঠি। যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের success. যখন...Read more

0 0 Reacts 7 View 14,373 Comment 0

কেন নিজের উপর বিশ্বাস করতে হবে?

কেন নিজের উপর বিশ্বাস করতে হবে?

আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন, তবে আপনি অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছেন। নিজের ওপর সন্দেহ করা বন্ধ করুন। ভয়...Read more

0 0 Reacts 0 View 20,872 Comment 0

কেন শেক্সপিয়ারের বই পড়া ছাড়া কেও ইংরেজীতে মাস্টার্স করতে পারেনা।

কেন শেক্সপিয়ারের বই পড়া ছাড়া কেও ইংরেজীতে মাস্টার্স করতে পারেনা।

শেক্সপিয়ারের মা শেক্সপিয়ার কে বলেছিলেন... ইংরেজীতে তুমি খুব দুর্বল, যদি তুমি এইবার ফেল করো, তাহলে আমি তোমার পড়াশুনা আর চালিয়ে যাবনা।? শেক্সপিয়ার...Read more

0 0 Reacts 1 View 63,891 Comment 0

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ নিচে দেওয়া হল। ১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে...Read more

0 0 Reacts 6 View 14,678 Comment 0