বুয়েটের এক ভাইয়ের জীবন থেকে নেওয়া!

বুয়েটের এক ভাইয়ের জীবন থেকে নেওয়া!

বুয়েটের এক ভাইয়ের জীবন থেকে নেওয়া! আমার জীবনে পাওয়া দশটি সেরা লজ্জাঃ ০১) ক্লাস ফাইভে পড়ি, পাশের বাড়ির আমার বয়েসি এক ছেলের সাথে ওর বিদেশী লেগো সেট নিয়ে খেলা করি। একদিন ওর সেটের একটা পার্টস খুজে পাওয়া যাচ্ছে না। আমি ও খুজলাম। আমি ওর বাসা থেকে বের হবার সময় ওর মা আমার শার্ট প্যান্টের পকেট চেক করলো। ০২) আমার এক কাজিন একটা দূর্দান্ত আই,বি,এম পিসি কিনলো। মানে ওর বাবা কিনে দিয়েছিলো। উনি তখন ইন্টার পড়তেন। সবাই কে দাওয়াত করে এনে কম্পিউটার দেখাচ্ছে। আমি ওই পিসি র মাউস টা একটু নাড়ানোর অপরাধে কষে থাপ্পড় খেলাম। ০৩) কুরবানি ঈদের পরের দিন আমি বাড়িওয়ালার বাসায় দেখা করতে যাই। উনারা কথা বার্তা বললেন। আমি টেবিলে বসে আছি। পরিচারিকা পোলাও মাংস, কাবাব নিয়ে এলো। আমি হাত ধুতে বাথরুমে গেলাম। এসে দেখি কিছুই নেই। সে তাদের আত্মীয়কে খাবার দেবার পরিবর্তে ভুল করে আমাকে দিয়েছে। পরে সেমাই খেয়ে চলে এলাম। ০৪) পাড়ার সবাই একটা রেস্টুরেন্ট এ খেতে গিয়েছি। এক ভাইয়ার বাবা গাড়ি কিনেছেন সেই সেলিব্রেশনে। আসার সময় দামী মাইক্রোবাস এ সবার যায়গা হলো। আমার হলো না। এক বড় ভাই বল্লো, তুমি একটা রিকশা করে চলে আসো। আমি গাড়ি থেকে নেমে গেলাম। একটা মেয়ে ফিক করে হেসে ফেল্লো। ০৫) আমার ক্যালকুলেটর নষ্ট, বন্ধু কে বললাম... এক্সাম চলছে কলেজে, দুই/তিন দিনের জন্য ক্যালকুলেটরটা ধারদে। ওর ক্যালকুলেটরটা এক্সপেনসিভ। ও দিলো না। হেসে হেসে বল্লো, এইটা হারায়া ফেললে তোর আব্বাও এইটা কিনে দিতে পারবে না। ০৬) স্কুল লাইফে একটা মেয়ে কে অনেক পছন্দ করতাম। তাকে বলার সাহস কখনো হয়নি। একদিন সাহস করে ওর বার্থডে তে একটা গোলাপ দিয়ে ওকে বললাম, হ্যাপি বার্থডে। ওর গোলাপ টা ছুড়ে ফেলে আমাকে বল্লো, যেমন ফকিন্নি মার্কা চেহারা তেমন ফকিন্নি ছাত্র। এতো সাহস ক্যান তোমার! পাশে ওর অনেক বান্ধবী ছিলো, সবাই হো হো করে হেসে ফেল্লো। ০৭) ক্রিকেট ম্যাচ হবে। পাশের পাড়ার সাথে। চ্যালেঞ্জ ম্যাচ। আমি খুবই এক্সাইটেড। আগের দিন ব্যাট মুছে রেডি করলাম। সকালে আমার মা আমাকে আদর করে দোয়া পড়ে দিলেন। মাঠে গিয়ে দেখি আমাদের টিমে ১৪ জন। আমি ওপেনিং বোলিং করবো। হালকা প্র্যাক্টিস করছি। ক্যাপ্টেন বড় ভাই ১১ জন সিলেক্ট করে দুই জন এক্সট্রা রাখলেন। আমি রিকশা করে মাথা নিচু করে বাড়ি ফিরে এলাম। ১৪তম লোকটা আমি। ০৮) নাইনে অংকে পেলাম ৩৯। ক্লাস টেনে রোল নাম্বার পিছিয়ে ৬০। আমার আত্মীয় স্বজন আমাকে নিয়ে হাসাহাসি করে। একবার আমার মামার বাসায় বেড়াতে গেলাম। ক্লাস থ্রি তে পড়া মামাতো বোন আমার কাছে একটা অংক নিয়ে এলো। সুন্দর করে বুঝিয়ে দিলাম। আমার মামী বল্লো, যাও সুমনের (আমার আরেক কাজিন) কাছে বুঝো। ও অংক বুঝে নাকি? যথারীতি সবাই হেসে ফেল্লো। ক্লাস থ্রি এর অংক ও আমি বুঝি না। ০৯) ছোট্ট বেলায় খুব রোগা ছিলাম। দেখতেও ভালো ছিলাম না। একসাথে পাড়ার সব ছেলেরা যখন খেলতাম, কোনো সুন্দর মেয়ে আশেপাশে এলে অন্য রা আমাকে আব্দুল আব্দুল করে ডাকতো। একবার আমি শুনতে পেরেছিলাম একটা ছেলে বলছিলো, ওর নাম ও আব্দুল, দেখতে ও আব্দুলের মতো। ১০) কলেজ লাইফে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা আমার করার কথা। কিন্তু উপস্থাপিকা আমার সাথে উপস্থাপনা করতে চায়নি। কারণ, আমি ওর লেভেলের স্মার্ট নই। আমাকে অনুষ্ঠানের দিন রিহার্সেল সত্ত্বেও দর্শক সারি তে বসতে হলো, যদিও বেশীক্ষণ থাকা লাগেনি, অন্য ছাত্র ছাত্রীর হাসাহাসির কারনে বাধ্য হয়ে বাসায় চলে এসেছিলাম। এই ঘটনা গুলো প্রতিটাই আমার সাথে ঘটা। আমি নিজের ব্যাপারে সত্যিই কনফিডেন্ট ছিলাম না। খুব কষ্ট হতো। মাঝে মাঝে মনে হতো মরে যাই না কেনো? আমি বড়লোক নই, সুদর্শন নই, স্মার্ট নই, কথা বলতে পারি না, খারাপ ছাত্র। কি দরকার আমার পৃথিবী তে থাকার? অনেক সময় শিক্ষকদের বকা খেতাম, মার খেতাম। কিন্তু আমি বেচে রইলাম, মরতে ভয় হয়। আমি চেষ্টা করে গেলাম। আমার ভালো কোনো গুন না থাকলে ও একটা শক্তি ছিলো। স্বপ্ন কে বাস্তবতার রূপ দেবার জন্য সাহস। একা একাই যুদ্ধ করেছি। পাশে পেয়েছি আমার মা আর বাবা কে। আমার উপর তাদের অনেক বিশ্বাস ছিলো। মানুষের সব অপমান, লাঞ্ছনা সহ্য করে, সেখান থেকে শিক্ষা নিয়ে আমি নিজেকে পরিবর্তন করেছি।

0 0 Reacts 1 View 25,530 Comment 0
Profile Photo

বই নিয়ে দশটি বিখ্যাত উক্তি

বই নিয়ে দশটি বিখ্যাত উক্তি

বই নিয়ে দশটি বিখ্যাত উক্তি নিচে দেওয়া হল। ০১) বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না। - সৈয়দ মুজতবা আলী ০২) বই...Read more

0 0 Reacts 1 View 64,185 Comment 0

জীবনে সুখী হতে চাইলে কোন ৭টি বিষয়ের সাথে ভুলেও আপস করবেন না?

জীবনে সুখী হতে চাইলে যে ৭টি বিষয়ের সাথে ভুলেও আপস  করবেন না তাই নিচে তুলে ধরা হল।

১. নিজের আত্মসম্মান বা...Read more

1 0 Reacts 1 View 189 Comment 0

পাতার পতন কি এক ধরনের নীরব শিক্ষা?

পাতার পতন কি এক ধরনের নীরব শিক্ষা?

পাতার পতন এক ধরনের নীরব শিক্ষা! তা হলো, যে যেতে চায়, তাকে যেতে দিতে জানতে হয়, তাহলেই থাকতে চাওয়া জিনিসগুলো...Read more

0 0 Reacts 0 View 19,806 Comment 0

কিভাবে লিমিটের ভিতর চলতে শেখা যায়?

কিভাবে লিমিটের ভিতর চলতে শেখা যায়?

খেয়াল করে দেখুন, আপনার স্কুল মাস্টার বাবা-মায়েরা ৪-৫টা বাচ্চাকে কিভাবে বড় করেছেন? তারা বাচ্চাদের লিমিটের ভিতর থাকা শিখিয়ে ছিলেন। এদিকে এক...Read more

0 0 Reacts 3 View 10,991 Comment 0

নিজের মূল্য কিভাবে নিজেই তৈরি করবেন?

নিজের মূল্য কিভাবে নিজেই তৈরি করবেন?

নিজের মূল্য নিজেই তৈরি করুন। আপনার যদি পান্তা ভাত, কাঁচা মরিচ, আর পেঁয়াজে তৃপ্তি আসে, জীবনেও এই কথা কারও সামনে...Read more

0 0 Reacts 0 View 20,490 Comment 0

একটি শান্তিময় জীবন যাপন করার উপায়!

একটি শান্তিময় জীবন যাপন করার উপায়!

একটি শান্তিময় জীবন যাপন করার উপায় নিচে তুলে ধরা হল। ০১. যারা বারবার আপনার মানসিক শান্তি নষ্ট করে, তাদের থেকে দূরত্ব...Read more

0 0 Reacts 1 View 11,876 Comment 0

জীবনের আসল রহস্য কি?

জীবনের আসল রহস্য কি?

আপনার পরিবার জানে না যে আপনি আপনার দৈনন্দিন জীবনে বা আপনার চাকরি/ব্যবসায় কতটা অসুবিধা এবং চাপের মধ্য দিয়ে যান। এবং আপনার...Read more

0 0 Reacts 1 View 96,946 Comment 0

রাগ নিয়ন্ত্রণ করার সহজ উপায়

রাগ নিয়ন্ত্রণ করার সহজ উপায়

খুব ছোট্ট এক ছেলে প্রচন্ড রাগী ছিলো। সে খুব সামান্য কারণেই রেগে যেত। তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ...Read more

0 0 Reacts 1 View 84,678 Comment 0

জীবন কি আসলেই এক অমূল্য উপহার?

জীবন কি আসলেই এক অমূল্য উপহার?

জীবন এক অমূল্য উপহার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যাত্রা নানা অনুভূতি, অভিজ্ঞতা ও শিক্ষায় ভরপুর। জীবনে সুখ ও দুঃখ পাশাপাশি...Read more

0 0 Reacts 0 View 22,733 Comment 0

জেনে নাও নিজের স্ট্যান্ডার্ড হাই রাখার কয়েকটি কার্যকরী উপায়!

জেনে নাও নিজের স্ট্যান্ডার্ড হাই রাখার কয়েকটি কার্যকরী উপায়!

জেনে নাও নিজের স্ট্যান্ডার্ড হাই রাখার কয়েকটি কার্যকরী উপায় নিচে তুলে ধরা হল। ❍ নিজের মূল্য নিজে বোঝো! যে মানুষ নিজের...Read more

0 0 Reacts 0 View 20,467 Comment 0