কেন নিজের জন্য বাঁচবেন?

জীবনে যা কিছুই করো না কেনো, নিজেকে খুশি রাখার কারন অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এত এক্ট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয়। বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ তুমি হেমন্তের গান শুনো, নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও, বিকেল বেলা মিষ্টি রোদে আপনমনে নিজের সাথে কথা বলো, পছন্দের লেখকের ব‌ই পড়ো। নিজের কোন বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো। ? অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ, দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোন বুদ্ধিমান মানুষের কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো। যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো। পুরানো কোন স্মৃতি মনে করো, হাসো, কাঁদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুন্দরম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাঁধের প্রয়োজন না হয়। যদি কোন কাজে সফল হ‌ও নিজেকে ট্রিট দাও, যদি অকৃতকার্য হ‌ও নিজের সাথে অভিমান করো, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হ‌ও। তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না। অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তুমি কষ্ট পাবে, পারলে তুমিই পারবে। রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নরমালাইজ করতে হবে, পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে? যদি সম্ভব হ‌য় ফাইনানসিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যাতে তীব্র মুড সুয়িংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পার, নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো অথবা পাড়ার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো, নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনতে দিতে পারো। মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিবে। ঘরের এক কোণায় ফুল থাকবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনি ভাল হয়ে যাবে। সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না, দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব না। যেখানে পারবে না, "না" বলাও শিখতে হবে। আমার বাবা-মা আমাকে এপ্রিসিয়েট করে না, আমার বন্ধু আমাকে সময় দেয় না, আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিকমত কথা বলে না, আমার জন্য সময় নেই এসব উপদ্রবের সৃষ্টি করবে না। আমাদের ভাষায় যেটা এটেনশন অন্যের জন্য এই চাওয়াগুলো অযথা টেনশন মাত্র। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন? একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হ‌ওয়ার দরকার নেই শুধু নিজেকে অতটুকু ভালবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্য ভালবাসা খোঁজার প্রয়োজন না হয়। বর্তমান এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মানুষের মন প্লাস্টিকের মতোই, কখন জানি রূপ বদলায় কারণে বদলায়, অকারণে বদলায়। তাই মনে হয় নিজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা তুলনামূলক ভাল।?

View 15,508 | Like () | Comments (0)
Profile Photo

নিজের স্বার্থে বাঁচুন এবং নিজেকে ভালোবাসুন।

১) কেউ যন্ত্রণা দিচ্ছে? = চুপ হয়ে যান। ২) কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি? = চুপ হয়ে যান। ৩)...Read more

View 14,465 | Like () | Comments (0)

ছোট বেলার ক্রিকেট খেলার অদ্ভুত কিছু নিয়ম!

ছোট বেলার ক্রিকেট খেলার অদ্ভুত কিছু নিয়ম!

ছোট বেলার ক্রিকেট খেলার অদ্ভুত কিছু নিয়ম নিচে দেওয়া হল। ১। যার বল ব্যাট থাকবে, সে যেটা বলবে সেটাই সবাই মেনে...Read more

View 98,360 | Like () | Comments (0)

স্রোতের বিপরীতে গিয়ে কি টিকে থাকা যায়?

স্রোতের বিপরীতে গিয়ে কি টিকে থাকা যায়?

খরস্রোতা নদী তো সবসময় অন্যদিকে টেনে নিয়ে যায়। তবুও কিছু মানুষ থাকে,যারা ভেসে যেতে চায় না। হাত-পা কেটে গেলেও পাড়...Read more

View 19,717 | Like () | Comments (0)

ঝুঁকি না জেনে আপনি কখন কার সাথে খেলছেন।

ঝুঁকি না জেনে আপনি কখন কার সাথে খেলছেন।

এই ছবিটি বিখ্যাত ইতালীয় চিত্রশিল্পী মার্কো মেলগ্রাতি একেছে। আগে যখন এই ছবিটা দেখেছিলাম.... এর পেছনের অর্থ বুঝিনি। দেখা যাচ্ছে বিড়ালটি একটি...Read more

View 94,304 | Like () | Comments (0)

কেন কারো স্বপ্ন নিয়ে খেলা করবেন না!

কেন কারো স্বপ্ন নিয়ে খেলা করবেন না!

কখনো কারো স্বপ্ন নিয়ে খেলা করে, কারো গোছানো জীবনটাকে অগোছালো করে দিতে যাবেন না। কারণ, স্বপ্ন ভাঙ্গার জ্বালা ভীষণ ভয়ঙ্কর। একটা...Read more

View 117,228 | Like () | Comments (0)

লক্ষ্য অর্জনে বয়স কি কোনো বাধা?

সামাজিক কারণে আমাদের মনে হতে পারে, জীবনের লক্ষ্য পূরণ করার জন্য তরুণ বয়সই উপযুক্ত সময়। বাস্তবতা হল, লক্ষ্য স্থির করা...Read more

View 7,721 | Like () | Comments (0)

পিছিয়ে পড়া ব্যর্থ সমাজের অযুক্তিক কথা গুলো কি??

পিছিয়ে পড়া ব্যর্থ সমাজের অযুক্তিক কথা গুলো কি??

পিছিয়ে পড়া ব্যর্থ সমাজের কিছু অযুক্তিক কথা নিচে তুলে ধরা হল। মেয়েদের এতো বেশি কথা বলার দরকার কি? মেয়েদের এতো শিক্ষিত...Read more

View 29,442 | Like () | Comments (0)

জীবনের সবচেয়ে বড় সফলতা কি?

জীবনের সবচেয়ে বড় সফলতা হলো যখন আপনি বুঝতে পারেন জীবনে যা কিছু হারিয়েছেন তার কিছুই আপনার ছিলো না। যখন বুঝতে...Read more

View 25,809 | Like () | Comments (0)

প্রয়োজন শেষ হলে কেন সব কিছুই বোঝা হয়ে যায়?

প্রয়োজন শেষ হলে কেন সব কিছুই বোঝা হয়ে যায়?

প্রয়োজন শেষ হলে সব কিছুই বোঝা হয়ে যায় তাই নিচে তুলে ধরা হল। বৃষ্টি হলে সবার আগে নিজেকে রক্ষা করার জন্য...Read more

View 18,794 | Like () | Comments (0)

জীবনে এগিয়ে থাকার ৪১টি নিয়ম কি?

জীবনে এগিয়ে থাকার ৪১টি নিয়ম কি?

জীবনে এগিয়ে থাকার ৪১টি নিয়ম নিচে উপস্থাপন করা হল। ০১) গোপনীয়তাই তোমার শক্তি। যা অন্যরা জানে না, তা নষ্ট করতে পারবে...Read more

View 20,333 | Like () | Comments (0)