প্রবাসী জীবনের না বলা কথা!

প্রবাসী জীবনের না বলা কথা!

প্রবাসী জীবনের না বলা কথা, না বলা হাজারো গল্প।৷ বাবা বিয়েতে আয়োজন করেছে ৪০০ লোকে আমি গেলে তো ৪০১ জন হয়ে যাবে! অতিরিক্ত ১ জনের দায়িত্ব বাবা নিতে পারবে না তাই যাবো না।? একটা কোর্স করতে যখন দেশের বাইরে ছিলাম, তখন রবিন নামের এক বাংলাদেশী ভাইয়ের সাথে রুম শেয়ার করে থাকতাম। একদিন রুমে এসে দেখি উনি লাগেজ গোছাচ্ছেন। আমি হেসে বললাম- দেশে যাবেন দেখে ভাই তো দেখি মহাখুশি! রবিন ভাই লাগেজের চেইনটা লাগিয়ে হাসিমুখে বললো... ভাই, ৮ বছর পর দেশে যাচ্ছি, মনে তো আনন্দ হবেই। ছোট বোনটাকে এতোটুকু দেখে এসেছিলাম, আর এখন তারই বিয়ে হয়ে যাচ্ছে! বোনটা যখন আমাকে দেখবে, খুশিতে যে কি করবে এটা ভেবেই আমার চোখে পানি এসে যাচ্ছে। রবিন ভাই হাসিমুখে কথা বলছিলো, অথচ আনন্দে উনার চোখ জ্বল জ্বল করছিলো। এমন সময় রবিন ভাইয়ের বাবা ফোনে উনার কাছে জানতে চাইলো... কিরে, শুনলাম তুই নাকি দেশে আসবি? রবিন ভাই হাসিমুখে উনার বাবাকে জানালো... হ্যাঁ বাবা, আসবো। ছোট বোনের বিয়ে, বড় ভাই কি না এসে পারে? অপর প্রান্ত থেকে উনার বাবা বললেন... তোর শুধু শুধু এতো টাকা খরচ করে আসতে হবে না! বিয়ে ঘরোয়া পরিবেশেই হবে। তাছাড়া নতুন জমি কিনেছি, টাকা-পয়সার একটা বিষয় আছে না? তাই আসার দরকার নেই! বাবার সাথে কথা বলা শেষে রবিন ভাই যখন ছোট বোনকে জিজ্ঞেস করলো... কিরে, তুইও কি চাস আমি তোর বিয়েতে না আসি? ছোট বোন বললো... এমনিতেই বাবা অনেক টাকা খরচ করছে। ৪০০ জন লোকের খাওয়ার ব্যবস্থা করতে গরু-খাসি কিনে এনেছে। এই অবস্থায় তোমার এতো টাকা খরচ করে দেশে আসতে হবে না! রবিন ভাই ফোনটা রেখে যখন লাগেজ থেকে কাপড়গুলো নামাচ্ছিলো, তখন উনাকে জিজ্ঞেস করলাম- ভাই, আপনি কি দেশে যাবেন না? চোখের জল মুছতে মুছতে রবিন ভাই বললেন... বাবা বিয়েতে আয়োজন করেছে ৪০০ লোকের। আমি গেলে তো ৪০১ জন হয়ে যাবে! ১ জনের দায়িত্ব বাবা নিতে পারবে না, তাই যাবো না! সেদিন নিজ চোখে একজন প্রবাসীর কষ্ট দেখেছিলাম, দেখেছিলাম একজন প্রবাসীর সাথে তারই কাছের মানুষগুলো কেমন নির্মম আচরণ কর। প্রতিদিন কাজ শেষে রবিন ভাই তার ছোট ভাইকে ফোন করে বলতো, বাড়ির আশপাশটা একটু ভিডিও করে পাঠাতে, কিন্তু ছোট ভাই বিরক্ত হয়ে ফোন রেখে দিতো, অথচ সেই ছোট ভাইকে কয়েকদিন আগেই রবিন ভাই বাইক কেনার টাকা পাঠিয়েছে। আমি যখন নতুন আইফোন কিনলাম, তখন উনি আইফোনটা হাতে নিয়ে বললেন... এটাই তাহলে আইফোন? যার জন্য মানুষ এতো পাগল! আমি বললাম... আপনিও তো একটা আইফোন কিনতে পারেন। কি একটা ফোন ব্যবহার করেন, অর্ধেক ভাঙা! উনি হেসে বললেন... কিনবো একটা আইফোন, ছোট বোনের জামাইয়ের জন্য! আমি উনার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম- সব প্রবাসীরাই কি এমন হয়, যারা নিজের জন্য একটুও ভাবেন না? প্রতিদিন রাতে রাবিন ভাই খুব কাশতেন, একদিন উনাকে বললাম... ভাই, এবার অন্তত একটা ডাক্তার দেখান। আপনার শরীরের অবস্থা তো খুব একটা ভালো না। উনি কাশতে কাশতেই বলতেন... এখানে ডাক্তার দেখাতে যতো টাকা খরচ হবে, সেই টাকা দিয়ে বাবা নতুন একটা জমি কিনতে পারবে! আমি রেগে বলতাম... তাই বলে নিজের জন্য কিছুই করবেন না? উনি হেসে বলতেন... কয়েকদিন পর ডাক্তার দেখাবো। আসলে ছোট ভাইটা নতুন ব্যবসা করবে, তার জন্য আলাদা টাকা পাঠাতে হবে! এই অসুস্থার কারণেই রবিন ভাই একদিন হুট করেই পরপারে পাড়ি জমান। ফোনে যখন উনার বাবাকে বিষয়টা জানালাম, তখন উনি খুবই কান্না করছিলেন। কিন্তু যখন বললাম... আমি লাশ পাঠানোর ব্যবস্থা করছি। কিন্তু, লাশ দেশে পাঠাতে হলে আড়াই লাখ টাকার মতো লাগবে, আপনারা টাকার ব্যবস্থা করুন। তখন উনার গলার স্বর পাল্টে গেলো! উনি আমতা আমতা করে বললেন... এতো টাকা! যে ছেলে জীবিত থাকতেই দেশে আসতে পারলো না, তার লাশ দেশে এনে কি করবো? তোমরা ওখানেই কিছু একটা ব্যবস্থা করে ফেলো... শেষবারের মতো ভিডিও কলে আমার ছেলের মুখটা একটু দেখাও তো! আমার তখন ইচ্ছে করছিলো উনার মুখে থুথু মারি। যে কিনা নিজের সন্তানকে টাকা বানানোর মেশিন ছাড়া কিছুই ভাবতো না! ছোট ভাইকে ফোনে যখন বললাম... তোমার ভাই তো তোমার জন্য কতো কি করেছে, তুমি না হয় একটু লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ছোট ভাই তখন উত্তর দিলো... ভাই নাকি তার জন্য কোন কিছুই করেনি! একই রকম উত্তর ছোট বোনও দিলো! অথচ এই ভাই-বোনের সকল শখ-আহ্লাদ বড় ভাই বিদেশে কামলা খেটে পূরণ করছে! চোখের সামনে একটা মানুষের লাশ পড়ে আছে, অথচ আমার মনে হচ্ছে এটা মানুষের লাশ নয়! এটা একটা টাকার মেশিন, যেটা অচল হয়ে গেছে… অনেক প্রবাসী আছেন, যারা বছরের পর বছর দেশের বাইরে কাটানোর পরও তাদের পরিবার চায় না মানুষটা দেশে ফিরে আসুক। এক সময় সেই মানুষটা অমানবিক পরিশ্রম করতে করতে মারা গেলেও, মৃতদেহটা পরিবার দেশে আনতে চায় না টাকা খরচ হবে বলে, অথচ মানুষটা পরিবারের জন্যই আমৃত্যু কষ্ট করেছেন। টাকার কাছে মানুষ সত্যি অসহায়, টাকার কাছেই মানুষ মনুষ্যত্ব হারায়, মানবিকতা হারায়, হারায় বিবেকবোধ।

0 0 Reacts 1 View 96,761 Comment 0
Profile Photo

পরিস্থিতির বিরুদ্ধে অনর্থক লড়াই কেন বন্ধ করবেন?

জীবন অনেক সহজ হয়ে যায় যখন আপনি পরিস্থিতির বিরুদ্ধে অনর্থক লড়াই বন্ধ করে দেন। বৃষ্টি তার নিয়মেই পড়বে, জ্যাম থাকবেই,...Read more

0 0 Reacts 0 View 187 Comment 0

১৮ থেকে ২৫ এর বয়স বাস্তবতা কি?

১৮ থেকে ২৫ এর বয়স বাস্তবতা কি?

তোমার বয়স যখন ১৮ থেকে ২৫ এর মধ্যে থাকবে, তুমি অনেক বন্ধু হারিয়ে ফেলবে। তুমি অনেক ভুল করবে। তুমি ব্যর্থ...Read more

0 0 Reacts 0 View 109,675 Comment 0

মেয়েদের সাথে চ্যাট করার সময় কোন বিষয়গুলো মাথায় রাখক উচিৎ?

মেয়েদের সাথে চ্যাট করার সময় কোন বিষয়গুলো মাথায় রাখক উচিৎ?

মেয়েদের সাথে চ্যাট করার সময় সে বিষয়গুলো মাথায় রাখবেন তাই হল। ১. আইডিতে এড হবার সাথে সাথেই টেক্সট করবেন না মিনিমাম...Read more

0 0 Reacts 0 View 111,078 Comment 0

পুরুষের জীবন এক নীরব যুদ্ধ!

পুরুষ মানুষের জীবন যেন এক অনিশ্চিত সফর। কখনো সে উঁচু পাহাড় ডিঙায়, কখনো অন্ধকার গলিতে পথ হারায়। জীবনের প্রতিটি মুহূর্ত...Read more

0 0 Reacts 0 View 94,598 Comment 0

জাপানি কর্মকর্তা কেন এত বেশি স্মার্ট?

জাপানি কর্মকর্তা কেন এত বেশি স্মার্ট?

একজন বাংলাদেশি পরিদর্শক জাপানে পরিদর্শনে গিয়ে তাদের দেশের প্রযুক্তি, দেশ পরিচালনা ও গোছানো সিস্টেম দেখে আবেগে আপ্লুত হয়ে। জাপানি কর্মকর্তাকে...Read more

0 0 Reacts 1 View 96,367 Comment 0

চেহারার চাকচিক্য বা গায়ের রঙ কি ব্যক্তিগত পরিচয়?

চেহারার চাকচিক্য বা গায়ের রঙ কি ব্যক্তিগত পরিচয়?

চেহারার চাকচিক্য বা গায়ের রঙ আসলে কোনোদিন কারো ব্যক্তিগত পরিচয় হতে পারে না। কারণ সৌন্দর্য কোনো পৈত্রিক সূত্রে পাওয়া স্থায়ী...Read more

0 0 Reacts 0 View 21,869 Comment 0

যে ছয়টা জিনিস যদি মেনে চলতে পারলে মেন্টাল পিস আর ম্যাচুরিটি দুটোই বাড়বে!

যে ছয়টা জিনিস যদি মেনে চলতে পারলে মেন্টাল পিস আর ম্যাচুরিটি দুটোই বাড়বে!

যে ছয়টা জিনিস যদি মেনে চলতে পারলে, মেন্টাল পিস আর ম্যাচুরিটি দুটোই বাড়বে তাই নিচে তুলে ধরা হল। 6 Laws of...Read more

0 0 Reacts 0 View 59,241 Comment 0

মানুষ প্রয়োজনের সময় পাশে থাকে!

মানুষ সবসময় আপনাকে মনে রাখবে, এমন আশা না করাই ভালো। অনেক সময় তারা শুধু প্রয়োজনের মুহূর্তেই ফিরে আসে। এতে কষ্ট পাওয়ার...Read more

0 0 Reacts 0 View 248 Comment 0

পুরুষকে আলাদা করে দায়িত্ব শেখাতে হয় না?

পুরুষকে আলাদা করে দায়িত্ব শেখাতে হয় না?

কারণ জীবনের কিছু কঠিন পরিস্থিতিই তাকে এমনভাবে বদলে দেয়, যেখানে নিজের কষ্ট ভুলে গিয়ে পরিবারের কথা ভাবতে হয়, নিজের ইচ্ছেগুলোকে...Read more

0 0 Reacts 0 View 165 Comment 0

ম্যাচিউর আসল মানে কি?

ম্যাচিউরিটি মানে, কেউ জব পেয়েছে শুনা মাত্রই স্যালারি কত জিজ্ঞেস করা নয়, কেউ ইনভাইট করলে, সে কি খাওয়াবে সেটার লিস্ট...Read more

0 0 Reacts 0 View 188 Comment 0