মেয়েদের মানসিক ভাবে শক্তিশালী হওয়া কেন প্রয়োজন?

মেয়েদের মানসিক ভাবে শক্তিশালী হওয়া কেন প্রয়োজন?

মানসিক ভাবে শক্তিশালী মেয়েগুলো অন্য দশটা মেয়ে থেকে আলাদা হয়। এরা কথায় কথায় কাঁদতে পারে না, ন্যাকামো করে কারো মন ভোলাতে পারে না, কাউকে খুশি করার জন্য অভিনয়টাও ঠিকঠাক করতে পারে না। এই মেয়েরা কষ্টগুলো বুকের ভিতর জমা করে রাখে। সবার থেকে লুকিয়ে রাখে কষ্টগুলো। তারা কষ্ঠের পাহাড় নিয়ে হাসি মুখে ঘুরেফিরে, যেন কিছুই হয়নি। তাদের হাসি মুখে দেখে সবাই মনে করে এদের বুঝি কষ্টই হয় না, অনুভূতি শূন্য। এই মেয়েরা হেরে যায় না কখনো, সময় পরিবর্তনের সাথে সাথে তারাও নিজেদের পরিবর্তন আনে, যেকোনো পরিস্থিতিতে তারা উঠে দাঁড়ায়। জীবনে যেকোনো বাধাই আসুক না কেন, যত ঝড় উঠুক না কেন তারা কারও উপর নির্ভরশীল হয় না। নিজেরাই যুদ্ধে নেমে পড়ে, জয়ী না হওয়া পর্যন্ত যুদ্ধ করতে থাকে। কষ্টগুলো হাসিমুখে সজ্য করে যায় দিনের পর দিন। যখন কেউ কে ভালোবাসে, নিজের সবটুকু দিয়ে তাদের ভালোবাসে, তাদের জন্য অসম্ভবকে সম্ভব করা। সমাজ সংসারের কোনো বাধাই তাদের পায়ে বেড়ি পরাতে পারে না। এরা দুর্বল কে সাহস যোগায় সামনে এগিয়ে যাওয়ার। এরা অহংকারী হয় না। কিন্তু নিজের উপর বিশ্বাস থাকে অটুট। কিন্তু ওদের ও কষ্ট হয়, প্রচন্ড, তীব্র কষ্ট। এইসব মেয়েরা খুব একা হয়। কাছের বন্ধু বলতে তাদের কেউ থাকেনা। ভালোবাসার মানুষদের কখনো কাছে পায় না। বেশিরভাগ মানুষই তাদের ভুল বোঝে! সময়ের প্রয়োজনে ব্যবহার করে। আর এই বলে ছেড়ে চলে যায়, ও অনেক স্ট্রং ও পারবে নিজেরে সামলে নিতে। কিন্তু এই মেয়েগুলো প্রতি রাতে কাঁদে, নির্ঘুম রাত কাটায়। অন্য দশটা মেয়ে থেকে বেশি যন্ত্রণায় কাতর হয়। এই মেয়ে গুলোও চায়, তাদের কেউ যত্ন নিক, বুকের মাঝে আগলে রাখুক। ঘুমিয়ে গেলে কপালে একটু চুমু দিক, শক্ত করে জড়িয়ে ধরুক। কেউ তাদের দায়িত্বটা নিক, খুব করে চায়। দিন শেষে মেয়েগুলো একলা থাকে সকল মানুষের ভিড়ে, তখন কান্নাভেজা চোখে ঘুমিয়ে যায়। সকাল হলে আবার নতুন করে ঠিকই উঠে দাঁড়ায়। এদের উঠে দাঁড়ানোটাই মানুষগুলো ভয় পায়। এই মেয়েগুলো মনটা যে বুঝতে পারে তার মতো সৌভাগ্যবান মানুষ কমেই হয়। কারণ এইসব মেয়েরা শুধু মানুষকে দিতে জানে বিনিময়ে কিছু চায় না। যাকে সে ভালোবাসে সে যেমনই হোক না কেন তাকে কখনো ভুলে যেতে পারেনা, প্রতারণা, ছলনা করতে জানে না। কারও অধিকার নষ্ট করে নিজের জীবন সাজাতে জানেনা। বরং বারবার তাদের ভালোবেসে সেবা করে যায়, যারা তাকে ভেঙে চূর্ণ করেছে প্রতিনিয়ত। মানসিক ভাবে শক্তিশালী মেয়েরা জীবনের পদে পদে, ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয় কিন্তু প্রতিবারই উঠে দাঁড়ায় আর জয়ী না হওয়া পর্যন্ত যুদ্ধ করতে থাকে। প্রকৃতপক্ষে এরাই অগ্নিকন্যা।

0 0 Reacts 1 View 110,511 Comment 0
Profile Photo

একজন শিক্ষিত স্বাবলম্বী মেয়ে কখনো অন্যায় অত্যাচার সহ্য করবে না!

একজন শিক্ষিত স্বাবলম্বী মেয়ে কখনো অন্যায় অত্যাচার সহ্য করবে না!

বিল গেটসের এতো এতো বিলিয়ন ডলার অথচ তার বউ থাকে না। হৃত্বিক রোশানের সিক্স প্যাক আছে, ধনী নায়ক সে। তারও...Read more

0 0 Reacts 4 View 48,167 Comment 1

একজন নারী কিভাবে তার অনুভূতিগুলো বুদ্ধিমত্তার সাথে প্রকাশ করে?

একজন নারী কিভাবে তার অনুভূতিগুলো বুদ্ধিমত্তার সাথে প্রকাশ করে?

একজন নারী যেভাবে তার অনুভূতিগুলো বুদ্ধিমত্তার সাথে প্রকাশ করে তা হল। নারীর হৃদয় হলো এক রহস্যময় সমুদ্র। তার ঢেউ কখনো শান্ত,...Read more

0 0 Reacts 0 View 64,396 Comment 0

ডিপ ফ্রিজে দীর্ঘদিন গরুর মাংস ভালো রাখার উপায়?

ডিপ ফ্রিজে দীর্ঘদিন গরুর মাংস ভালো রাখার উপায়?

ডিপ ফ্রিজে দীর্ঘদিন গরুর মাংস ভালো রাখার উপায় নিচে দেওয়া হল। কোরবানির মাংস দীর্ঘদিন ফ্রিজে রেখে রান্নার পর যখন মনে হচ্ছে...Read more

0 0 Reacts 1 View 100,878 Comment 0

শাশুড়ী খারাপ নাকি বউ কে খারাপ?

শাশুড়ী খারাপ নাকি বউ কে খারাপ তাই নিচে তুলে ধরা হল। একটি মা তার সন্তানকে ছোটো বেলা থেকে আদর যত্নে বড়...Read more

0 0 Reacts 1 View 17,747 Comment 0

জীবনের পথে অনেক মানুষকে কেন ছেড়ে এসেছি?

জীবনের পথে অনেক মানুষকে কেন ছেড়ে এসেছি?

যে আমাকে ভুল বুঝেছে, তাকে বসিয়ে নিজের সত্যিটা বোঝানোর চেষ্টা করিনি। ব্যস্ততার কারণে যেসব বন্ধুকে সময় দিতে পারিনি, তারা যদি...Read more

0 0 Reacts 0 View 263 Comment 0

একজন স্ত্রী মধু নাকি বিষ?

একজন স্ত্রী মধু নাকি বিষ?

একজন স্ত্রী মধু না বিষ, সেটা নির্ভর করে তার স্বামীর উপর। কারণ, একটা নারী যখন কারও ঘরে আসে, সে আসে স্বপ্ন...Read more

0 0 Reacts 0 View 63,320 Comment 0

মেয়েরা একটু রাগী, জেদি, অভিমানী হওয়ার কারণ কী?

মেয়েরা একটু রাগী, জেদি, অভিমানী হওয়ার কারণ কী?

মেয়েরা একটু রাগী দহয়, জেদি হয়, অভিমানীও হয় কারণ এরা বাঁকা হাড় দিয়ে তৈরি। মেয়েদের আবেগ বেশি ভালোবাসাও বেশি।...Read more

0 0 Reacts 2 View 99,657 Comment 0

ব্রণমুক্ত ত্বকের জন্য টিপস

ব্রণমুক্ত ত্বকের জন্য টিপস

টিনএইজে প্রায় সময়েই ব্রণ দেখা যায় ত্বকে। তবে সেটা আবার সময়ের সঙ্গে সঙ্গে কমেও যায়। তবে অনেকের ক্ষেত্রে আবার সারা...Read more

0 0 Reacts 1 View 110,725 Comment 0

মেয়ে তুমি যাই করো না কেন সমাজের মানুষ তোমার কাছে হেতু চাইবেই।

মেয়ে তুমি যাই করো না কেন সমাজের মানুষ তোমার কাছে হেতু চাইবেই।

আপনার মেয়ে এতো কালো! বিয়ে দিবেন কিভাবে? আপনার মেয়ে এতো ফর্সা! তাড়াতাড়ি বিয়ে দেন, নয়তো পরে দেখবেন কার না কার সাথে...Read more

0 0 Reacts 3 View 47,673 Comment 0

নিত্যপ্রয়োজনীয় কিছু টিপস

নিত্যপ্রয়োজনীয় কিছু টিপস

নিত্যপ্রয়োজনীয় কিছু টিপস নিচে দেওয়া হল। ? আলু সেদ্ধ করার আগে কাঁটা চামচের সাহায্যে চারিদিকে কিছু গর্ত করে নিন। আলু ভিতর...Read more

0 0 Reacts 1 View 72,301 Comment 0