মেয়েরা প্রেমে পড়লে বদলে যায় কেন?

মেয়েরা প্রেমে পড়লে বদলে যায় কেন?

মেয়েরা প্রেমে পড়লে বদলে যায়... একদম ভেতর থেকে! মেয়েদের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার থাকে। তারা প্রেমে পড়ার পর কেবল ভালো লাগাতেই থেমে থাকে না। বরং সঙ্গে সঙ্গে এক চিলতে রোদের মতো ছোট ছোট স্বপ্ন বুনতে শুরু করে। নতুন পরিচয়, নতুন অনুভব—এই সামান্য সময়েই তারা গড়ে ফেলে গোছানো একটা ভবিষ্যৎ, একটা মায়াবী সংসার। মাত্র কয়েক দিনের আলাপে, সামান্য কিছু যত্নে আর ভালোবাসায়, মেয়েরা নিজেকে ভেঙে দেয় অদ্ভুত এক বিশ্বাসে। হৃদয়ের গোপনতম কষ্ট, শরীরের ছোট্ট একটি তিলের গল্প, পুরনো সম্পর্কের ছোঁয়া, নীরব কান্না—সবটা তারা খুলে বলে। তারা চায়, কেউ একজন সেটা শোনুক, বোঝার চেষ্টা করুক। তারা বলে ফেলে, কখন মাথা বেশি ব্যথা করে। কে তাকে কষ্ট দিয়েছে, কোন ঘটনার পর তাদের খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তারা এমন একজনকে খোঁজে, যে ওদের আবোল-তাবোল কথাগুলো শুনবে মন দিয়ে, চুপ করে পাশে বসে থাকবে, হয়তো পছন্দ করে একটা জামা কিনে দেবে বা শাড়ির কুচি ঠিক করে দেবে। মেয়েরা চায়, বর্ষার এক ভেজা বিকেলে কেউ ছাদের নিচে দাঁড়িয়ে প্রেমপত্র ছুঁড়ে মারুক; তারা চায়, প্রেমের গভীর মুহূর্তে কেউ বলুক... ❝তোমার সমস্তটাই আমার, তোমাকে ভালোবাসার অধিকার কেবল আমারই।❞ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে কেউ হাতটা শক্ত করে ধরে রাস্তা পার করিয়ে দিক, মুখের চুলটা সরিয়ে দিক, অদ্ভুত স্বাদের রান্নাটাও হাসিমুখে খেয়ে বলুক... ❝তোমার আঙুলে সত্যিই জাদু আছে!❞ মেয়েরা যখন কাউকে ভালোবাসে, তখন তারা একটা ছোট্ট সুন্দর সংসারের স্বপ্ন দেখে। সেই সংসারে থাকবে এক চঞ্চল পোষা কুকুর, থাকবে ছোট্ট একটি নামাজ ঘর বা ঠাকুর ঘর, যেখানে প্রিয় মানুষটা দেরিতে ফিরলে তারা প্রার্থনায় বসবে। সকালবেলায় চা বানাতে বানাতে টিপ ঠিক করা। ছাদে রোদে ভেজা গোলাপ গাছগুলোকে জল দেওয়া। ছুটির দিনে একসাথে রান্না করা। কিংবা রবিবারে একসঙ্গে জামা ধোয়া আর ঘর গুছিয়ে নেওয়া। এই ছোট ছোট ছবিগুলোতেই তারা নিজেদের ভালোবাসা খুঁজে পায়। কিন্তু, দুঃখের কথা হলো, এই সব কিছুতে ভর করে মেয়েরা এতটাই নিঃস্বভাবে ভালোবাসে যে, যদি সেই মানুষটা একদিন ছেড়ে যায়। তাদের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। একটা মন ভাঙা যেমন কষ্টের, তার চেয়েও বেশি যন্ত্রণার হয় ভেঙে যাওয়া একটা স্বপ্ন, একটা সাজানো সংসার। তবু মেয়েরা দুর্বল নয়। তারা অফিস সামলায়, ব্যবসা চালায়, জীবন যুদ্ধের প্রতিটি ধাপে লড়ে যায়। কিন্তু প্রেমে পড়লে তারা হয়ে যায় একেবারে শিশুর মতো সহজ, একমুঠো কাদামাটির মতো নরম। তারা চায়, একটা ঘর, দুইটা মানুষ আর অগাধ ভালোবাসা। হ্যাঁ, মেয়েরা এমনই হয়। তারা অনেক কিছু মেনে নেয়, ভুলে যেতে চায়, আবার ঘুরে দাঁড়ায়। কিন্তু একটা সংসার হারানো, তা তাদের ভিতরে ভিতরে নিঃশেষ করে দেয়।

0 0 Reacts 0 View 58,186 Comment 0
Profile Photo

নিত্যপ্রয়োজনীয় কিছু টিপস

নিত্যপ্রয়োজনীয় কিছু টিপস

নিত্যপ্রয়োজনীয় কিছু টিপস নিচে দেওয়া হল। ? আলু সেদ্ধ করার আগে কাঁটা চামচের সাহায্যে চারিদিকে কিছু গর্ত করে নিন। আলু ভিতর...Read more

0 0 Reacts 1 View 72,300 Comment 0

নিজের অস্তিত্ব নিয়ে কি প্রশ্ন করেছি?

নিজের অস্তিত্ব নিয়ে কি প্রশ্ন করেছি?

একটা সময় ছিল, যখন সবকিছু নিয়েই কেঁদে ফেলতাম। এখন চোখে জল আসে না! কিন্তু বুকের ভেতরটা জ্বলতে থাকে। আমি একা একা...Read more

0 0 Reacts 0 View 61,582 Comment 0

সব ভুলের কি ক্ষমা হয় না?

সব ভুলের কি ক্ষমা হয় না?

সব ভুলের ক্ষমা হয় না! কারণ কিছু ভুল শুধু একটা সাধারণ ভুল না,ওগুলো কারো বিশ্বাস ভেঙে দেয়, কারো মন ভেঙে...Read more

0 0 Reacts 0 View 22,352 Comment 0

নারী এবং পুরুষের সম্পর্কের মধ্যে সবচেয়ে গভীর অনুভূতি কি?

নারী এবং পুরুষের সম্পর্কের মধ্যে সবচেয়ে গভীর অনুভূতি কি?

নারী এবং পুরুষের সম্পর্কের মধ্যে সবচেয়ে গভীর অনুভূতি থাকে ভালোবাসা, এবং সেই ভালোবাসার সঙ্গে আসে রাগ, অভিমান, ঝগড়া, কিংবা খুনসুটিও।...Read more

0 0 Reacts 0 View 71,791 Comment 0

বিল গেটস চেয়ে ধনী ব্যক্তি কে ছিলেন?

বিল গেটস চেয়ে ধনী ব্যক্তি কে ছিলেন?

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। এই বিল গেটসকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন... পৃথিবীতে আপনার চেয়ে ধনী আর কি কেউ আছে?...Read more

0 0 Reacts 1 View 24,260 Comment 0

সফলতার শেষ মন্ত্র কী?

সফলতার শেষ মন্ত্র কী?

সফলতার শেষ মন্ত্র নিয়ে নিচে আলোচনা করা হল। ১২-পিস পিঠা বিক্রি করে, লাভ হবে কম পক্ষে ২৪ টাকা। ১২-টি পিঠা এক সাথে...Read more

0 0 Reacts 1 View 56,907 Comment 0

স্বামী খুঁজে পাওয়া কেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ?

স্বামী খুঁজে পাওয়া কেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ?

স্বামী খুঁজে পাওয়া যে কারনে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ তাই নিচে তুলে ধরা হল। ​১. যদি সুদর্শন কাউকে পান, তবে তার...Read more

0 0 Reacts 0 View 12,379 Comment 0

জীবনের পথে অনেক মানুষকে কেন ছেড়ে এসেছি?

জীবনের পথে অনেক মানুষকে কেন ছেড়ে এসেছি?

যে আমাকে ভুল বুঝেছে, তাকে বসিয়ে নিজের সত্যিটা বোঝানোর চেষ্টা করিনি। ব্যস্ততার কারণে যেসব বন্ধুকে সময় দিতে পারিনি, তারা যদি...Read more

0 0 Reacts 0 View 215 Comment 0

বৃষ্টিকে যে অনুভব করতে পারে!

বৃষ্টিকে যে অনুভব করতে পারে!

ঝম ঝম ঝম এক নাগারে বৃষ্টির ফোটা স্পর্শ করছে মাটি টিনের চাল গাছের পাতাকে। মাটির সোঁদা গন্ধ ছড়িয়ে পড়েছে ...Read more

0 0 Reacts 1 View 102,442 Comment 0

প্রতিটা মেয়েরই উচিত কেন ধাক্কা খাওয়া?

প্রতিটা মেয়েরই উচিত কেন ধাক্কা খাওয়া?

প্রতিটা মেয়েরই উচিত ধাক্কা খাওয়ার পর যতটুকুন ভাঙ্গে তার চেয়েও বেশি গুছিয়ে নেওয়া।কাউকে অসম্ভব ভালোবাসার পর প্রতারিত হলে উচিৎ সে...Read more

0 0 Reacts 0 View 40,155 Comment 0