দেখুন, আপনাকে যারা সত্যিই ভালোবাসবে, তারা কোনো কারণ ছাড়াই ভালোবাসবে। ভালোবাসার ডেফিনেশন বলতে আপনি যা বোঝেন, আসলে আমি বুঝি অন্যটা। আমার কাছে ভালোবাসা মানেই ভালো রাখা। যাকে আমি ভালোবাসি, তাকে ভালো রাখবো না? ভালোবাসা লুকিয়ে রাখার বিষয় নয়, লুকিয়ে রাখা যায়ও না। ব্যবহার এবং আচরণ, সম্মানেই প্রকাশ পায় ভালোবাসা। আপনি যাকে সত্যিই ভালোবাসেন, তার প্রতি আপনার আচরণ এমন হবে, যেটা অন্য আট-দশটা মানুষের সাথে হবে না। আপনি যাদের কাছ থেকে অবহেলা পান, অসম্মান পান, কষ্ট পান, তারা কী আদৌ আপনাকে ভালোবাসে? একদমই না। এই ভালোবাসা ব্যাপারটা এমন, যদিও কেউ ভালোবাসার ভান করে, তবে তা খুব বেশিদিন করতে পারে না। বেশিদিন ভান করা যায় না। দিনের পর দিন যার অবহেলা পেয়ে, অসম্মান পেয়ে এমনকি মানসিক যন্ত্রণা পেয়েও যখন আপনি নিজের মনকে সান্ত্বনা দিচ্ছেন, তখন বুঝে নিতে হবে আপনি তাকে ভালোবাসেন। কিন্তু আপনাকে সে ভালোবাসে না। আপনি ভালোবাসেন বলেই সব সহ্য করে যান, মানিয়ে নেন। কোনো কারণ ছাড়াই কিন্তু ভালোবাসেন। ঠিক তেমনি, আপনাকে যারা ভালোবাসবে তারা কোনো কারণ ছাড়াই বাসবে। আপনি দেখতে যেমনই হোন, আপনার অবস্থান যাই হোক, তাতে বিন্দুমাত্র কিচ্ছু যায় আসে না তাদের। কথায় আছে, ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে। ভালোবাসা ভালোবেসে বেঁধে যে রাখে। তার মানে, তাকেই ভালোবাসা উচিত যে ভালোবেসে বেঁধে রাখে হৃদয়ে। কখনো কষ্ট দেয় না, ছেড়ে যায় না কভু।❤️??
Love Story
Public . 26-May-2022ভালোবাসার কোন ডেফিনেশন হয়না কেন?