বিয়ে আর প্রেম সম্পূর্ণ দুটো কি ভিন্ন ব্যাপার?

বিয়ে আর প্রেম সম্পূর্ণ দুটো কি ভিন্ন ব্যাপার?

বিয়ে আর প্রেম সম্পূর্ণ দুটো ভিন্ন ব্যাপার। প্রেমের ফ্যাসিনেশন নিয়ে বিয়ে করতে গেলে আপনি পস্তাবেন নিশ্চিত থাকুন। আপনারা একই প্যারেন্টিং-এর আন্ডারে, একই রেস্ট্রিকশনে, একই পরিবেশে বড় হওয়া ভাইবোন নন। টোটালি ডিফরেন্ট জীবনদর্শনের দুজন মানুষ! আপনাদের পরিবেশ, মানসিকতা সব আলাদা। এটা মেনে নিয়েই বিয়ের পিঁড়িতে বসতে হবে। একসাথে বড় হওয়া ভাইবোন কি পরিমাণে ঝগড়া করে, সেখানে আপনারা কতটুকু ঝামেলা করবেন, কতটুকু আন্ডারস্ট্যান্ডিং মেইনটেইন করবেন, ইটস টোটালি আপ টু ইউ। প্রেমের সময় দুজন সারারাত ভেবে, অপেক্ষা শেষে কাবার্ড খুলে সব থেকে সুন্দর কাপড়টা পরে, তৈরী হয়ে, বেস্ট পারফিউমটা মেখে দেখা করেন, যাবতীয় সুন্দর কথা একজন আরেকজনকে বলেন। বিয়ে তা নয়! বিয়ে জগতের সুন্দরতম অসুন্দর জিনিস! বিয়েতে জড়িয়ে থাকে রান্নাবেলার ঘামের গন্ধ। সন্ধ্যার অফিস-ফেরত ক্লান্ত ঘর্মাক্ত শার্ট। একটা উলটো করে রাখা শু, তার পাশেই পরে থাকে সারাদিনের ব্যবহৃত মোজা। বিছানায় ভেজা তোয়ালে। রাতের ভারী নিঃশ্বাসের শব্দ, কখনো কখনো নাকডাকা। সকালের ঘুমভাঙা ব্রাশ না করা বাসী মুখের বাসী চুমু। বাসায় পরে থাকা পুরোনো, ফুটো হয়ে যাওয়া কিন্তু কমফোর্টেবল গেঞ্জি, হাফপ্যান্ট কিংবা ম্যাক্সিটা। বিয়ে মানেই হাজার নোংরা জিনিস! কোথায় যেন পড়েছিলাম- পৃথিবীর সবচেয়ে জঘন্য কথা হয় স্বামী-স্ত্রীর মধ্যে। এবং সবচেয়ে সুন্দর কথাও হয় স্বামী-স্ত্রীর মধ্যে। এরা রেগে গেলে একে অপরকে এমন নোংরা কথা বলে যা অন্য কেউ বললে হয়ত খুনোখুনিটা না হলেও আজীবনের জন্য মুখ দেখাদেখি বন্ধ থাকতো। কিন্তু সেই রাগ শান্ত হলেই এদের মত মধুর সম্পর্ক আর নেই।বিয়ে করার আগে, একশোবার ভাবুন। কথা বলুন সব বিষয়ে! সময় নিন। ঠিক তেমনি, বিয়ে ভাঙার আগেও, একশোবার ভাবুন। কথা বলুন সব বিষয়ে! সময় নিন।

View 111,897 | Like () | Comments (0)
Profile Photo

কেন যে তোমায় ভালোবেসে ভালো রাখতে পারবে তাকেই বেছে নিও?

কেন যে তোমায় ভালোবেসে ভালো রাখতে পারবে তাকেই বেছে নিও?

যে তোমায় ভালোবেসে ভালো রাখতে পারবে তাকেই বেছে নিও। না, আমি রাগ অভিমান থেকে বলছি না। আমি বুঝতে পারছি তুমি...Read more

View 40,378 | Like () | Comments (0)

কেন স্ত্রীকে কখনো ব্যস্ততা দেখাতে নেই!

কেন স্ত্রীকে কখনো ব্যস্ততা দেখাতে নেই!

স্ত্রীকে কখনো ব্যস্ততা দেখাতে নেই। শত ব্যস্ততা কিংবা কাজের চাপে কখনোই স্ত্রীকে আপনার মূল্যবান সময় থেকে বঞ্চিত করবেন না! এ...Read more

View 117,111 | Like () | Comments (0)

বিবাহিত জীবন এর অপ্রিয় সত্য গুলো কি?

বিবাহিত জীবন এর অপ্রিয় সত্য গুলো কি?

বিবাহিত জীবন এর অপ্রিয় সত্য। ৯০ শতাংশ ক্ষেত্রে এই কথাগুলো সত্যি। ১. বিবাহিত জীবন কখনও খুব মধুর। আবার কখনও হতাশার। কখনও...Read more

View 108,999 | Like () | Comments (0)

ভালোবাসা তখনই সুন্দর যদি মানুষটা হয় সঠিক।

ভালোবাসা তখনই সুন্দর যদি মানুষটা হয় সঠিক।

১৫ দিন হলো ছেলেটির সাথে ব্রেকাপ হয়েছে। কিন্তু যোগাযোগ বন্ধ রাখেনি।? রাত ১০ টায় মেয়েটি ছেলেটিকে ফোন দিলো।মেয়েটি ১১ বার ফোন...Read more

View 43,592 | Like () | Comments (0)

পৃথিবীতে কোন সম্পর্ক নিয়েই মানুষের গর্ব করা কেন উচিত না!

পৃথিবীতে কোন সম্পর্ক নিয়েই মানুষের গর্ব করা কেন উচিত না!

পৃথিবীতে কোন সম্পর্ক নিয়েই মানুষের গর্ব করা উচিত না। আজ যে সম্পর্কটা আপনার মনের গভীরে দখল করে আছে কাল সেটা...Read more

View 119,263 | Like () | Comments (0)

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে কি ভাবা উচিত?

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে কি ভাবা উচিত?

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করে নিও, তার সাথে দূরত্বের দেয়াল তৈরি হলে নিজেকে সামলাতে পারবে কি না। কথা...Read more

View 48,273 | Like () | Comments (0)

কিন্তু ভালোবাসা কোথায় সুন্দর?

কিন্তু ভালোবাসা কোথায় সুন্দর?

সবাই বলে ভালোবাসা সুন্দর! কিন্তু ভালোবাসা কোথায় সুন্দর সেটা কি জানেন? ভালোবাসা সুন্দর সেখানে যেখানে Loyalty আছে। কারো জীবনই কারো জন্য...Read more

View 58,780 | Like () | Comments (0)

মানুষ কি শুধু কথাতেই আপন?

জীবনের পথে চলতে চলতে আমরা অনেককেই আপন ভেবে আঁকড়ে ধরি। কিন্তু সময়ের কঠিন আঘাত বুকের ভেতর এসে লাগলেই স্পষ্ট হয়ে...Read more

View 48,710 | Like () | Comments (0)

পুরুষের কাছে এক বিভ্রমের নাম হচ্ছে নারী কিন্তু কেন?

পুরুষের কাছে এক বিভ্রমের নাম হচ্ছে নারী কিন্তু কেন?

পুরুষ সবচেয়ে ভয় করে যে প্রাণীটিকে তার নাম নারী! সবচেয়ে অবিশ্বাস করে যে প্রাণীটিকে তার নাম নারী। সবচেয়ে ঘৃণা করে যে...Read more

View 94,697 | Like () | Comments (0)

সন্তান বড় হলে সন্তানের বিছানা কেন আলাদা করবেন?

সন্তান বড় হলে সন্তানের বিছানা কেন আলাদা করবেন?

সন্তান বড় হলে, সন্তানের বিছানা আলাদা করা অবশ্য কর্তব্য! কেন করবেন? রিবা (ছদ্ম নাম)। বয়স সাত। ওয়ানে পড়ে। ধবধবে ফর্সা।...Read more

View 30,833 | Like () | Comments (0)