জীবনের আসল মানে কি অদ্ভুত যুদ্ধ?

জীবনের আসল মানে কি অদ্ভুত যুদ্ধ?

জীবনটা একটা অদ্ভুত যুদ্ধ। যত বড় হবেন, তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেয়ারও না। চোখের সামনে দেখবেন, কেউ অসাধারণ ব্রেইন নিয়ে জন্মেছে। পরীক্ষার আগের রাতে বইয়ের পাতা উল্টাচ্ছে আর পরের দিন চমৎকার রেজাল্ট করছে। আপনি দিনের পর দিন পাগলের মতো পড়তেছেন, কিন্তু হচ্ছে না। এর মাঝে দেখবেন, অর্থ-প্রাচুর্যে ভরা পরিবারে কারো কারো জন্ম। কখনো তার কিছুর অভাব হয় নাই। আপনার মন খারাপ হবে, বাবার কাছে ফোন করে দশমবারের মতো সেমিস্টার ফি চাইতে গিয়ে পৃথিবীর উপর অভিমান হবে অনেক। কিন্তু ঐ যে, জীবনের যুদ্ধ তো ফেয়ার না। পড়াশুনা করে আপনার চেয়ে খারাপ রেজাল্ট নিয়ে কারো লাখ টাকার চাকরি হয়ে যাবে। হয়তো ঐ ইন্টারভিউটা তার ভালো হইছিলো, হয়তো রেফারেন্স ছিলো, হয়তো স্কিল ছিলো - জানি না, হবে কিছু একটা। স্টার্টআপ দিয়ে কোটি টাকা ভ্যালুয়েশনের কোম্পানি হবে কারো কারো। ইউটিউবারের কোটি টাকা দেখে আপনার ক্যারিয়ার চয়েজ নিয়ে প্রশ্ন জাগবে প্রতিদিন। কারো কারো প্রোমোশন হবে প্রতি বছর, কেউ কেউ নিউইয়র্কে পিএইচডি শেষ করে লাইফ ইভেন্ট দিবে। ব্যবসায় লস খেয়ে লোন শোধ করতে না পেরে যাবজ্জীবন জেল খাটবে কেউ কেউ। শত চেষ্টায়ও চাকরি মিলবে না কারো কারো; বিশতম ইন্টারভিউটা দেওয়ার পর তার মনে হবে, জীবনের চেয়ে নিষ্ঠুর কিছু আর একটাও নাই। আপনি চাইলে সারাদিন অন্যের সাথে নিজের তুলনা করতে পারেন। জীবনযুদ্ধে যে এগিয়ে গেলো, তার কথা ভাবলে আফসোস ছাড়া কিছু হবে না। হিসাব মিলাতে পারবেন না। ভাগ্য, মেধা, স্কিল, পরিশ্রম, নিয়তি - এতো এতো ভ্যারিয়েবল নিয়ে জীবনের সমীকরণ মেলানো যায় না। ভালো থাকার কোনো শেষ নাই। যার কোনো ঠাঁই নাই, সে একটা ঘর চায়। বাসে ঝুলতে থাকা মানুষটা একটা গাড়ির স্বপ্ন দেখে আর সেডান গাড়িতে চড়া মানুষটা ক্যাটালগ উল্টেপাল্টে দেখে। এসইউভির মানুষটা দু'হাজার স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট খুঁজে। ভালো থাকার জীবনযুদ্ধটা এরকমই। একটা অসীম দৌড় প্রতিযোগিতা, যার কোনো ফিনিশিং লাইন নাই। শুধুই ছুটতে থাকা, ছুটতেই থাকা, প্রতিদিন, প্রতি মুহূর্ত।

0 0 Reacts 1 View 108,362 Comment 0
Profile Photo

জীবন সুন্দর করতে কিছু জিনিস এড়িয়ে চলুন?

জীবন সুন্দর করতে কিছু জিনিস এড়িয়ে চলুন। ১| অতিরিক্ত attachment. ২| না বুঝে কাউকে Blind trust করা। ৩| রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া। ৪|...Read more

0 0 Reacts 0 View 11,294 Comment 0

টাকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি!

টাকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি!

টাকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি নিচে উপস্থাপন করা হল। ০১) যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে! আর টাকা না থাকলে,...Read more

0 0 Reacts 1 View 115,629 Comment 0

বইপড়া কিভাবে শিশু-কিশোরদের জীবন বদলে দেয়?

বইপড়া কিভাবে শিশু-কিশোরদের জীবন বদলে দেয়?

বইপড়া সব বয়সী মানুষেরই শ্রেষ্ঠ অভ্যাস। আর এই অভ্যাস যদি গড়ে তোলা যায় শিশু-কিশোরদের মধ্যে, তাহলে তা সর্বশ্রেষ্ঠ। বইপড়ার অভ্যাস...Read more

0 0 Reacts 1 View 108,307 Comment 0

ভালো থাকার জন্য কোন কাজ গুলো করা উচিত না?

ভালো থাকার জন্য কোন কাজ গুলো করা উচিত না?

আপনি যদি ভালো থাকতে চান, তাহলে অবশ্যই এই কাজ গুলো avoid করতে হবে। ✒ কাউকে অন্ধের মতো বিশ্বাস করা যাবে না। ✒...Read more

0 0 Reacts 0 View 25,533 Comment 0

সবার কাছে কেন নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না?

সবার কাছে কেন নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না?

সবার কাছে নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না। ভদ্রতা দেখিয়ে সবার কাছে অকারণে ক্ষমা চাইবেন না। কারো পাওনার অতিরিক্ত কিছু...Read more

0 0 Reacts 0 View 43,080 Comment 0

কলিগদের নিকট যেসব বিষয় কখনোই শেয়ার করবেন না!

কলিগদের নিকট যেসব বিষয় কখনোই শেয়ার করবেন না!

কলিগদের নিকট যেসব বিষয় কখনোই শেয়ার করবেন না তাই নিচে উপস্থাপন করা হল। ০১। আপনার বেতন, বোনাস, ওভারটাইম, ইনক্রিমেন্ট। ০২। আপনি যদি...Read more

0 0 Reacts 0 View 108,847 Comment 0

সত্যিকার বাংলাদেশের মানচিত্র!

সত্যিকার বাংলাদেশের মানচিত্র!

মানচিত্র দুটো মনযোগ সহকারে খেয়াল করুন। প্রথমটি বৃটিশরা বাংলা দখল করার ৮ বছর পর। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাচ্ছে...Read more

0 0 Reacts 1 View 102,046 Comment 0

চেহারার চাকচিক্য বা গায়ের রঙ কি ব্যক্তিগত পরিচয়?

চেহারার চাকচিক্য বা গায়ের রঙ কি ব্যক্তিগত পরিচয়?

চেহারার চাকচিক্য বা গায়ের রঙ আসলে কোনোদিন কারো ব্যক্তিগত পরিচয় হতে পারে না। কারণ সৌন্দর্য কোনো পৈত্রিক সূত্রে পাওয়া স্থায়ী...Read more

0 0 Reacts 0 View 21,764 Comment 0

ভুল থেকে আমারা কি শিখি?

ভুল থেকে আমারা কি শিখি?

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই...Read more

0 0 Reacts 0 View 108,268 Comment 0

সঞ্চয় করবেন নাকি জীবন উপভোগ করবেন?

সঞ্চয় করবেন নাকি জীবন উপভোগ করবেন?

মানুষের জীবনের বড় এক দ্বন্দ্ব হলো, সঞ্চয় করবেন, নাকি জীবন উপভোগ করবেন তাই নিচে তুলে ধরা হল। অনেকেই মনে করেন জীবনের...Read more

0 0 Reacts 0 View 46,720 Comment 0