যেসব নারী বলেন, স্বামী তার দেহের পাগল মাত্র, সেই সব নারীদের বলছি। একজন পুরুষ যদি তার নিজের স্ত্রীর থেকে শারীরিক চাহিদা মেটাতে নাই পারে। তবে কি অন্য কোনো নারীর কাছে যাওয়াটা কিংবা অন্য কোনো নারীর জন্য পাগল থাকাটা মেনে নিবেন আপনি? যেসব নারী বলেন,পুরুষ মানুষ মেয়েদের মন বুঝে না, কিন্তু তারা নিজেরাই কি পুরুষের মন বুঝতে চেষ্টা করে কখনো? তবে দুঃখজনক হলেও সত্যি যে, জীবন সঙ্গীকে নিজের মনের মতো করে গড়ে নেয়া যায়। তবে বেরসিক কিংবা গম্ভীর স্বভাবের মানুষকে কখনো নিজের মনের মতো করে গড়ে নেয়া যায় না। স্বামী-স্ত্রী পরস্পরের প্রতি পরস্পরের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। স্বামীর প্রতি স্ত্রীর সম্মান আনুগত্য করা একজন স্ত্রীর কর্তব্য। অথচ বেশিরভাগ নারী আজকাল আনুগত্য থাকাটাকে পরাধীন মনে করে। স্বামী কিংবা স্ত্রী চরিত্রবান না হলে, সংসার হয়ে যায় নরকের মতো। আর সেই নরকে যারা বসবাস করে। একমাত্র তারাই বুঝে বাস্তবতা ঠিক কতটা কঠিন এবং যন্ত্রণাদায়ক। পরনারীর বা পরপুরুষের প্রতি আসক্ত নারী কিংবা পুরুষদের যতই ভালোবাসা হোক না কেন,তারা কখনোই নিজের স্বভাব থেকে বেরিয়ে আসতে পারে না। সর্বোশেষ যে কথাটা না বললেই নয়... সংসার মানেই প্রতিযোগীতা কিংবা পরস্পরের দোষ খোঁজা নয়। সংসার মানে সহমর্মিতা, স্যাক্রিফাইজ, কম্প্রোমাইজ, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, পরস্পরের মধ্যে দারুণ বোঝাপড়া। এগুলো যদি একটি সংসারে স্বামী স্ত্রীর মধ্যে না থাকে, তবে সেই সংসার বেশিদিন টিকবে বলে মনে হয় না। আজ হোক কিংবা কাল, সংসার ভেঙ্গে যাবেই। সুতরাং শুধুই দেহ নয় বরং স্বামীর সবকিছুর প্রতি যেমন একজন নারীর সম্পূর্ণ অধিকার রয়েছে। ঠিক তেমনি একজন নারীর সবকিছুর প্রতি তার স্বামীর অধিকার রয়েছে। আল্লাহ আমাদের সঠিক বুঝর তৌফিক দান করুন। (আমিন)
Bangla Status
Public . 29-May-2022স্বামী-স্ত্রী পরস্পরের প্রতি পরস্পরের দায়িত্ব কর্তব্য কি?