কিভাবে বুঝবেন দুনিয়ার বেশিরভাগ মানুষই আপনার কেউ হয় না!

কিভাবে বুঝবেন দুনিয়ার বেশিরভাগ মানুষই আপনার কেউ হয় না!

একদিন আপনি বুঝে যাবেন, দুনিয়ার বেশিরভাগ মানুষই আপনার কেউ হয় না। একদিন জেনে যাবেন, যাদের পেছনে বছরের পর বছর কষ্ট করে গেছেন। দিনের পর দিন স্যাক্রিফাইস করে গেছেন। তাদের বেশিরভাগই আপনার জন্য ছিটেফোঁটাও স্যাক্রিফাইস করার মানুষ নয়। দুনিয়ায় এক আপনি নিজে ছাড়া বাকিদের মধ্যে খুব কমই আপনার আপনজন হয়। দেখবেন, যাদের জন্য প্রচণ্ড রোদে-বৃষ্টিতে-ঝড়ে নিজের মাথার ছাতাটাও দিয়ে দিয়েছেন। তাদের বেশিরভাগই সুযোগ পেলে আপনার অবলম্বনের শেষ খুঁটিটাও কেড়ে নেবে। যাদের জন্য নির্ঘুম রাত কাটিয়েছেন, তাদের বেশিরভাগই দেখবেন জীবনের কোনো-একটা পর্যায় গিয়ে আপনার চোখের জলের কারণ হবে। মানুষই এ পৃথিবীর সবচেয়ে হিংস্র ও ভয়ানক প্রাণী। যে-প্রাণীগুলোকে আমরা হিংস্র বলে সারাজীবন জেনে এসেছি, এই যেমন হায়েনা, বাঘ, সিংহ, এমনকি কুকুরও কখনও স্বজাতির ক্ষতি করে না। একমাত্র মানুষই স্বজাতি, এমনকি নিজের উপকারীর‌ও ক্ষতি করতে দ্বিতীয় বার ভাবে না। মানুষ হয়ে বাঁচতে চাইলে মানুষ চিনতে হয় সবার আগে। এই যে দিনের পর দিন, বছরের পর বছর কিছু মানুষের জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়ে চলেছেন, আপনার বিপদে ওরা কখনো পাশে দাঁড়ায় কি? আপনার মন খারাপ হলে ওদের আদৌ কিছু এসে যায় কি? ওদের মনের মতো করে না চললে আপনার খেয়ে আপনারই পরেও ওদের কাছে আশ্রয় মেলে কি? মানুষ না পেলে বরং কুকুর, বেড়াল পালুন। আপনার মাথার ওপর ছাদ না থাকলেও, সহজেই চলে যাবার মতো অট্টালিকা চোখের সামনে দাঁড়িয়ে থাকলেও রোদে-বৃষ্টিতে, ধুলোবালিতেও মাথা গুঁজে ওরা আপনার সঙ্গে থেকে যাবে। মানুষ চলে যায়, থেকে যায় কেবলই না-মানুষ, সত্যি আপনাদের কথা মনে হলে, চোখের পানি ধরে রাখতে পারি না। ছিলে না তুমি।

View 9,619 | Like () | Comments (0)
Profile Photo

ভাবিয়া করুন বিবাহ! বিবাহ করিয়া ভাবতে সময় পাবেন না!

ভাবিয়া করুন বিবাহ! বিবাহ করিয়া ভাবতে সময় পাবেন না!

বিয়ের আগে একজন মেয়ের lifestyle cost জানাটা এই যুগে খুবই গুরুত্বপূর্ণ। অনেক ছেলে জানেই না একজন মেয়ের হাতখরচ কতো হতে...Read more

View 10,022 | Like () | Comments (0)

বই পড়ার গতি বাড়ানোর জন্য কিছু কার্যকর কৌশল!

বই পড়ার গতি বাড়ানোর জন্য কিছু কার্যকর কৌশল!

বই পড়ার গতি বাড়ানোর জন্য কিছু কার্যকর কৌশল অনুসরণ করতে পারেন! ০১. চোখ নয়, মস্তিষ্ক দিয়ে পড়ুন:- অনেকে শব্দ ধরে ধরে...Read more

View 61,325 | Like () | Comments (0)

অসহায়ত্ব কেন কাউকে জানান দিতে নেই?

অসহায়ত্ব কেন কাউকে জানান দিতে নেই?

অসহায়ত্ব কাউকে জানান দিতে নেই। কিছু জিনিস নিভৃতে খুব অন্তরালে নিজের কাছে রেখে দিতে হয়, অসহায়ত্বও তেমন! বিরক্ত লাগছে? আকাশের দিকে...Read more

View 61,386 | Like () | Comments (0)

পৃথিবীতে সবথেকে কঠিন কাজ কি?

পৃথিবীতে সবথেকে কঠিন কাজ কি?

পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হলো কারো বিশ্বাস অর্জন করা, আর তার থেকেও কঠিন হলো সেই বিশ্বাসটাকে আজীবন ধরে রাখা। কারণ বিশ্বাস...Read more

View 20,279 | Like () | Comments (0)

কেন সব কিছুর ব্যাখা দিতে নেই?

কেন সব কিছুর ব্যাখা দিতে নেই?

যেদিন বুঝবে সব কিছুর ব্যাখা দিতে নেই, সেদিন থেকেই মানষিক শান্তি শুরু হবে। সবাই তোমাকে বুঝবে না। কেউ ইচ্ছে করে ভুল...Read more

View 18,847 | Like () | Comments (0)

প্রেম ভালোবাসা বিষয়টা কেন কঠিন হয়ে যায়?

একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। শুধু সুন্দর চেহারা দেখে কারো প্রতি হুট করে ভালোবাসা চলে...Read more

View 10,211 | Like () | Comments (0)

মুখোশের আড়ালে থাকা মানুষটাকে চিনার উপায় কি?

মুখোশের আড়ালে থাকা মানুষটাকে চিনার উপায় কি?

মুখোশের আড়ালে থাকা মানুষটাকে চিনার উপায় নিন্মে উপস্থাপন করা হল। ☞ আপনার পেছনে আঠার মতো লেগে থাকতে চাইবে। ☞ আপনাকে গোপন নজরদারি...Read more

View 10,488 | Like () | Comments (0)

জীবনে কেন ছোটো ছোটো টার্গেট সেট করবেন?

জীবনে কেন ছোটো ছোটো টার্গেট সেট করবেন?

জীবনে ছোটো ছোটো টার্গেট সেট করুন এবং সেটা পূরণ হলে সেলিব্রেট করুন। যত সামান্যই হোক না কেন! একটা সামর্থ্য অনুযায়ী ফোন,...Read more

View 36,304 | Like () | Comments (0)

মানুষের সাথে কথা বলা কমিয়ে দিলে কি অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়?

মানুষের সাথে কথা বলা কমিয়ে দিলে কি অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়?

মানুষের সাথে কথা বলা কমিয়ে দিন, দেখবেন জীবনের অর্ধেক সমস্যা কমে গেছে। মানুষের প্রতি আগ্রহ দেখানো বন্ধ করে দিন, দেখবেন...Read more

View 24,822 | Like () | Comments (0)

টাকাই কি জীবনের অনেক কিছু?

টাকাই কি জীবনের অনেক কিছু?

টাকা জীবনের অনেক কিছু, টাকা হলে দেখবেন ফ্যামিলিতে আলাদা একটা গুরুত্ব পাওয়া যায়। বন্ধুদের ভীড়ে একটু বেশিই প্রায়োরিটি পাওয়া যায়। আত্মীয়-স্বজন...Read more

View 32,415 | Like () | Comments (0)